সকল বই

গিপিলিয়া

গিপিলিয়া

Author: মোশতাক আহমেদ
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳200.00 ৳ 156.00 (22.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher অনিন্দ্য প্রকাশ
ISBN978 984 526 359 7
Edition2020
Pages112
Reading Level General Reading, Adult/Erotic, Learner
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category সায়েন্স ফিকশন
Return Policy

7 Days Happy Return

নোরা অবাক হয়ে তাকিয়ে আছে আয়নার দিকে। এ সে কী দেখছে! তার চোখের রং লাল হতে শুরু করেছে। শুধু লালই না, রক্তের মতো লাল। সে একজন অসাধারণ সুন্দরী মেয়ে। অথচ তাকে এখন মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ংকর আর কুৎসিত মেয়ে। নিজের চেহারার এই পরিবর্তন সে কিছুতেই মেনে নিতে পারছে না। আরও মেনে নিতে পারছে না তার বন্ধু পাভেলের আচরণ। পাভেলের যে শুধু চোখের রঙেরই পরিবর্তন হয়েছে তা নয়, আচরণেও ভয়ংকর পরিবর্তন এসেছে। ভয়ংকর থেকে ভয়ংকর হতে শুরু করেছে তার কর্মকা-। এখন পাভেল কাউকে হত্যা করতেও দ্বিধা করছে না। তাহলে পাভেল কি তাকে হত্যা করবে? করতেও পারে। কারণ পাভেল এরই মধ্যে তার সাথে যে আচরণ করেছে তা তাকে হত্যা করার থেকে কোনো অংশে কম নয়। কিন্তু কেন পাভেল তার সাথে এরকম আচরণ করছে? কারণ পাভেল গিপিলিয়ায় আক্রান্ত। পাভেলের মতো এরকম হাজারো মানুষ আজ গিপিলিয়ায় আক্রান্ত হয়েছে। গিপিলিয়া হলো ভয়ংকর এক রোগ যা কি না ইরো নামের প্রাণী পৃথিবীতে সাথে করে নিয়ে এসেছে। আর মাত্র কয়েকদিন। তারপর পৃথিবীর সবাই গিপিলিয়ায় আক্রান্ত হয়ে অন্ধ হয়ে যাবে। পৃথিবী চলে যাবে গিপি নামক অন্য এক ভিনগ্রহের প্রাণীদের দখলে।

সত্যি কি তাহলে পৃথিবী থেকে মানুষেরা নিশ্চিহ্ন হয়ে যাবে? আর মানুষের পৃথিবী হয়ে পড়বে গিপিদের পৃথিবী?

Authors:
মোশতাক আহমেদ

জন্ম ৩০ ডিসেম্বর ১৯৭৫, জেলা ফরিদপুর।  তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে এম ফার্ম ডিগ্রি অর্জন করেছেন।  পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ এবং ইংল্যান্ডের লেস্টার ইউনিভার্সিটি থেকে ক্রিমিনোলজিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।  বর্তমানে তিনি একজন চাকরিজীবী। 
তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে-
সায়েন্স ফিকশন : রোবটিজম, ক্লিটি ভাইরাস, নিহির ভালোবাসা, লাল শৈবাল, গিপিলিয়া, বায়োবোট নিওক্স, পাইথিন, লাল গ্রহের লাল প্রাণী, দ্বিতীয় পৃথিবী, ক্রিকি, ক্রি, লিলিপুটের গ্রহে, পৃথিবীতে লিলিপুটেরা, লিলিপুটদের ফিরে যাওয়া, রোবো, নিকি, অণুমানব, সবুজমানব, লালমানব, রোবটের পৃথিবী, প্রজেক্ট ইক্টোপাস, গিগো, রিরি, প্রজেক্ট হাইপার গিটো।
সায়েন্স ফিকশন সিরিজ : রিবিট, কালোমানুষ, রিবিট এবং ওরা, রিবিটের দুঃখ, শান্তিতে রিবিট, হিমালয়ে রিবিট।
ভৌতিক : অতৃপ্ত আত্মা, প্রেতাত্মা, আত্মা, রক্ততৃষ্ণা, অভিশপ্ত আত্মা, রক্ত পিপাসা, উলু পিশাচের আত্মা, অশুভ আত্মা।
গোয়েন্দা এবং কিশোর অ্যাডভেঞ্চার : লাল গ্যাং, নীল মৃত্যু, ববির ভ্রমণ, জমিদারের গুপ্তধন, হারানো মুকুট। 
প্যারাসাইকোলজি : মায়াবী জোছনার বসন্তে, জোছনা রাতের জোনাকি, মন ভাঙা পরী, নীল জোছনার জীবন, বৃষ্টি ভেজা জোছনা।
ভ্রমণ উপন্যাস : বসন্ত বর্ষার দিগন্ত।
স্মৃতিকথা : এক ঝলক কিংবদন্তী হুমায়ূন আহমেদ।
মুক্তিযুদ্ধ : নক্ষত্রের রাজারবাগ, মুক্তিযোদ্ধা রতন।  ‘জকি’ তাঁর জীবনধর্মী বহুল প্রশংসিত উপন্যাস। 
পুরস্কার : ‘নক্ষত্রের রাজারবাগ’ গ্রন্থের জন্য এইচএসবিসি কালি ও কলম সাহিত্য পুরস্কার ২০১২।

0 review for গিপিলিয়া

Add a review

Your rating