সকল বই

খাবার যখন রোগ সারায়

খাবার যখন রোগ সারায়

Author: ডা. শ্যামল চক্রবর্তী
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 787.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9788177565386
Pages172
Reading Level Age 11-18, General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category
Return Policy

7 Days Happy Return

প্রাচীন ভারতে চরক, সুশ্রুত ও পরবর্তী আয়ুর্বেদীয় যুগ থেকে নানা ধরনের প্রাকৃতিক খাদ্য-মশলা ইত্যাদিতে রোগ নিরাময় ও প্রতিরোধ ব্যবহারের যে-‘বিধান’ দেওয়া আছে, আধুনিক চিকিৎসাবিজ্ঞান তাকে গবেষণার আলোয় যাচাই করতে এগিয়ে এসেছে। বিশ্বজুড়ে শুরু হয়েছে এই কাজ। ফাইটোথেরাপি বা ভেষজ চিকিৎসার গুরুত্বপূর্ণ শাখা ‘খাদ্য-চিকিৎসা’ এখন এক গবেষণানিষ্ঠ চিকিৎসাব্যবস্থা। প্রতিষ্ঠিত এবং সম্ভাব্য কিছু খাদ্যৌষধ নিয়ে লেখা হয়েছে এই গ্রন্থ। অ্যালজাইমার রোগের প্রতিরোধে ও চিকিৎসায় সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে শোরগোল তোলা হলুদ থেকে শুরু করে অ্যান্টিঅক্সিড্যান্টযুক্ত খাবারদাবার— যে-কোনও খাদ্যৌষধের বিস্তারিত হালহদিশ এই গ্রন্থে পাওয়া যাবে। বাংলা ভাষায় খাদ্যৌষধ নিয়ে লেখা এমন বই এই প্রথম। কার্যকরী ওষুধসংবলিত খাবার-মশলা-খাদ্য উপকরণের ‘খাদ্যগুণ’ প্রাচীন-এর অচলায়তন ভেঙে কীভাবে আধুনিক বিজ্ঞানের আলোয় নির্ভরযোগ্য ‘মেডিসিন’ হয়ে উঠেছে, তার অনুপুঙ্খ আলোচনা এই বইয়ের সম্পদ। যে-কোনও স্বাস্থ্যসচেতন মানুষের কাছে এই পরিশ্রমসাধ্য গ্রন্থটি গাইডবুকের মর্যাদা পাবে।

Authors:
ডা. শ্যামল চক্রবর্তী

শ্যামল চক্রবর্তী-র জন্ম উত্তরপাড়ায়। চিকিৎসাবিজ্ঞানের স্নাতক ও স্নাতকোত্তর কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ ও মেডিকেল কলেজ থেকে। বিশেষজ্ঞ চিকিৎসক। এখন যুক্ত আর. জি. কর মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে। লিখছেন ছাত্রজীবন থেকে। শরীরস্বাস্থ্যের পাশাপাশি রম্যরচনা, ভ্রমণকাহিনি ও বাচ্চাদের গল্প লেখেন নিয়মিত। রবীন্দ্রচর্চায় বিশেষ আগ্রহী। প্রথম বই ‘স্বপ্ন দেখেন কেন’ (১৯৯৮)। ছুরি কাঁচির পাশাপাশি কালিকলম লেখকের পরম আশ্রয়। বিজ্ঞানসাহিত্যে ধারাবাহিক অবদানের জন্য ২০১৫ সালে পেয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ‘জগত্তারিণী স্বর্ণপদক’।

0 review for খাবার যখন রোগ সারায়

Add a review

Your rating