সকল বই

উপন্যাস সমগ্র ১ - রমাপদ চৌধুরী

উপন্যাস সমগ্র ১ - রমাপদ চৌধুরী

Author: রমাপদ চৌধুরী
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 1225.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9788170663928
Pages440
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category উপন্যাস
Return Policy

7 Days Happy Return

‘...আপনার বিষয়াশ্রয়, বিন্যাসের পারিপাট্য, নির্মাণদক্ষতা, ভাষার স্বচ্ছ ও সাবলীল গতি এবং জীবনের মূল্যবোধের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস, সব কিছুকে আপনি একসঙ্গে বুনেছেন অপরিসীম নিপুণতায়। আপনার অনেক রচনাই আমি পড়েছি; বস্তুত, আমি আপনার অনেক অনুরক্ত পাঠকের অন্যতম। কিন্তু আপনার এ বইটির মতো এমন স্নিগ্ধ, স্বচ্ছ ও প্রাণময় গল্প-উপন্যাস আমি বহুকাল পড়িনি...’ নীহাররঞ্জন রায়। লিখেছিলেন নয়াদিল্লি থেকে, ২২ এপ্রিল ’৭৭।অন্য একজন প্রখ্যাত প্রবীণ রমাপদ চৌধুরী সম্পর্কে সস্নেহ পরিহাসে বলেছিলেন : ‘না লিখে লেখক’।কথাটা মিথ্যে নয়, কারণ চল্লিশ বছর ধরে লিখে তাঁর উপন্যাসের সংখ্যা সদ্য পঁচিশ পেরিয়েছে। সংখ্যার দিক থেকে বঙ্কিমচন্দ্রের চোদ্দটি উপন্যাস এবং শরৎচন্দ্রের কুড়িটি উপন্যাসের কথা ভুলে গেলে স্বীকার করতেই হয়, সত্যিই তিনি ‘না লিখে লেখক’। কিন্তু আশ্চর্য এই, রমাপদ চৌধুরীর একটি উপন্যাসকেও উপেক্ষা করা যায় না।তাঁর কোন উপন্যাস যদি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে থাকে (লালবাঈ), অন্য একটি পেয়েছে চিরায়ত সাহিত্যের সম্মান (বনপলাশির পদাবলী)। তাঁর একটি উপন্যাস যদি বয়স্কদের আসরে পেয়ে থাকে মর্যাদার আসন (বীজ), অন্য একটির সংলাপ ফিরেছে যুবক-যুবতীদের মুখে মুখে (এখনই)। বলতে গেলে এমন বিষয়-বৈচিত্র্য আর কোন লেখকের রচনায় দেখা যায়নি। আর কেউ পৌঁছতে পারেননি এমন অতলস্পর্শী গভীরতায়। ছ’টি বিখ্যাত উপন্যাসের বর্তমান খণ্ডটিতে আছে খারিজ-যা শুধু বাংলা উপন্যাসেই পালাবদল ঘটায়নি, পৌঁছে গেছে আন্তর্জাতিক খ্যাতিতে। আছে লজ্জা-যা নিয়ে ছবি করার শেষ বাসনা ছিল ঋত্বিক ঘটকের। আছে হৃদয়-যার সম্পর্কে নীহাররঞ্জন রায়ের স্বতঃপ্রণোদিত চিঠির উদ্ধৃতি দেওয়া হয়েছে প্রথমেই। আছে বীজ-যা অভিভূত করেছে সর্বস্তরের বিদগ্ধ পাঠকদের। এ ছাড়া আর দু’টি উপন্যাস যে যেখানে দাঁড়িয়ে এবং পরাজিত সম্রাট-যার একটিতে চিরে চিরে দেখানো হয়েছে ব্যক্তিহৃদয়, অন্যটিতে সমাজের বিবসন চিত্রপট।

রমাপদ চৌধুরীর উপন্যাস সমগ্র-র অন্যান্য খণ্ডে প্রকাশিত উপন্যাস সমূহ

দ্বি তী য়  খ ণ্ড  প্রথম প্রহর • দ্বীপের নাম টিয়া রঙ • পিকনিক • স্বজনঅ্যালবামে কয়েকটি ছবি

তৃ তী য়  খ ণ্ড এখনই • অভিমন্যু • রূপ • চড়াই • শেষের সীমানা • আরো একজন

চ তু র্থ  খ ণ্ড  বনপলাশির পদাবলী • ছাদ • বাহিরি •  দাগ • আশ্রয়

প ঞ্চ ম  খ ণ্ড  লালবাঈ • এই পৃথিবী পান্থনিবাস • আকাশপ্রদীপ • রাজস্ব • ডুবসাঁতার

ষ ষ্ঠ  খ ণ্ড বাড়ি বদলে যায় • স্বার্থ • সাদা দেয়াল • পাওয়া • অহঙ্কার • জৈব

Authors:
রমাপদ চৌধুরী

রমাপদ চৌধুরীর জন্ম ২৮ ডিসেম্বর ১৯২২। কৈশোর কেটেছে রেল-শহর খড়গপুরে। শিক্ষা: প্রেসিডেন্সি কলেজ। ইংরেজি সাহিত্যে এম.এ.। গল্প-উপন্যাস ছাড়াও রয়েছে একাধিক প্রবন্ধের বই, স্মৃতিকথা এবং একটি অত্যাশ্চর্য ছড়ার বই। বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছেন সাম্মানিক ডি লিট, ১৯৯৮৷ ১৯৮৮-তে পেয়েছেন সাহিত্য অকাদেমি পুরস্কার। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সাহিত্য সম্মান জগত্তারিণী স্বর্ণপদক ১৯৮৭। ওই বিশ্ববিদ্যালয়ের শরৎচন্দ্র পদক ও পুরস্কার ১৯৮৪। শরৎসমিতির শরৎচন্দ্র পুরস্কার ১৯৯৭। রবীন্দ্র পুরস্কার ১৯৭১। আনন্দ পুরস্কার ১৯৬৩৷ তাঁর গল্পসমগ্র বইটিও কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্তৃক পুরস্কৃত। হিন্দি, মালয়ালাম, গুজরাতি ও তামিল ভাষায় অনূদিত হয়েছে তাঁর বহু উপন্যাস ও গল্প। প্রকাশিত হয়েছে বহু রচনার ইংরেজি, চেক ও জার্মান অনুবাদ। তিনিই একমাত্র ভারতীয় লেখক, যাঁর গল্প সংকলিত হয়েছে আমেরিকা থেকে প্রকাশিত লিটারারি ওলিম্পিয়ানস গ্রন্থে, অনুবাদ করেছেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের ক্লিনটন বি সিলি৷ উপন্যাস খারিজ প্রকাশিত হয়েছে ইংরেজিতে।

0 review for উপন্যাস সমগ্র ১ - রমাপদ চৌধুরী

Add a review

Your rating