সকল বই

অর্থবিজ্ঞান

অর্থবিজ্ঞান

Author: হুমায়ুন আজাদ
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳200.00 ৳ 164.00 (18.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher আগামী প্রকাশনী
ISBN978 984 04 1699 8
Edition1999
Pages108
Reading Level General Reading, Learner
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Dimension5.5x8.5
Category ভাষা-ব্যাকরণ
Return Policy

7 Days Happy Return

ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার অর্থ; প্রথাগত রূপক ব্যবহার ক’রে বলা যায় অর্থই ভাষার প্রাণ। কয়ে সহস্র ধ’রে মানুষ তার ভাষা বর্ণনা, বিশ্লেষণ, ব্যাখ্যা ক’রে আসছে; খুঁজে বের করার চেষ্টা করছে ভাষার ধ্বনি, শব্দ, বাক্য ও অর্থের সূত্র; এবং অর্জন করেছে বিপুল সাফল্য, যদিও আজো চূড়ান্ত সাফল্য অর্জন সম্ভব হয়নি। তবে ধ্বনি, শব্দ, বাক্য বর্ণনায় যতটা সাফল্য অর্জিত হয়েছে, অর্থ বর্ণনায় তা আজো হয়নি; কেননা অর্থ সবচেয়ে অধরা, সবচেয়ে রহস্যময়, সবচেয়ে বিমূর্ত। গত কয়েক দশকে পশ্চিমে ধ্বনি, রূপ, বাক্য বর্ণনায় বিজ্ঞানসম্মত তত্ত্ব ও পদ্ধতি বেরিয়েছে; কিন্তু অর্থ রয়ে গিয়েছিল ভাষাবিজ্ঞানের সীমার বাইরে। সাংগঠনিক ভাষাবিজ্ঞানীরা অর্থকে অবৈজ্ঞানিক ব’লে বের ক’রে দিয়েছিলেন ভাষাবিজ্ঞান থেকে, ছেড়ে দিয়েছিলেন মহাকালের হাতে; রূপান্তর ব্যাকরণের আবির্ভাবের পর অর্থও বর্ণনার বিষয় হয়ে ওঠে, নানা উদ্যোগ নেওয়া হয় অর্থের তত্ত্ব সৃষ্টির ও অর্থবর্ণনার। উল্লসিত হওয়ার মতো সাফল্য অর্জিত হয়নি আজো। তবে হতাশা কেটে গেছে; অর্থবিজ্ঞান এখন বিজ্ঞান হওয়ার পথে। বাংলায় অর্থবিজ্ঞানের চর্চা শুরু হয়নি; ডক্টর হুমায়ুন আজাদের এ–বইটি দিয়ে শুরু হলো। অর্থবিজ্ঞান-এ পাঠকদের পরিচয় করিয়ে দেওয়া হয়েছে অর্থবিজ্ঞানের মূল ধারণাগুলোর সাথে। বইটিতে আলোচিত হয়েছে অর্থবিজ্ঞানের সমস্যাগুলো, অর্থবিজ্ঞানের পরিসীমা, শাব্দ অর্থবিজ্ঞান, পরিস্থিতির প্রসঙ্গ, বাক্যের আর্থ সংসঠন, অভিধানতত্ত্ব প্রভৃতি। ভাষা ও ভাষাবিজ্ঞানে উৎসাহীরা তৃপ্তি পাবেন এ-বই প’ড়ে, উত্তর পাবেন তাঁদের অজস্র প্রশ্নের।

Authors:
হুমায়ুন আজাদ

 প্রচলিত ধ্যানধারণার বাইরে গিয়ে ব্যক্তিগত অভীষ্ট এবং রাজনৈতিক ও ধর্মীয় বিশ্বাস দ্বারা প্রভাবিত হওয়ার মাধ্যমে ধর্ম, মৌলবাদ, প্রতিষ্ঠান ও সংস্কারের বিরুদ্ধে কলম তুলে নিয়ে বিশেষভাবে আলোচিত-সমালোচিত হয়েছিলেন প্রখ্যাত সাহিত্যিক হুমায়ুন আজাদ। প্রথাবিরোধী এবং বহুমাত্রিক এই লেখক একাধারে ছিলেন কবি, ঔপন্যাসিক, সমালোচক, গবেষক, রাজনৈতিক ভাষ্যকার, ভাষাবিজ্ঞানী এবং অধ্যাপক। বাবা-মায়ের বড় সন্তান হুমায়ুন আজাদ ১৯৪৭ সালের ২৮ এপ্রিল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় জন্মগ্রহণ করেন। তাঁর শৈশব ও কৈশোর কাটে রাঢ়িখাল গ্রামে, যার কথা পরবর্তীতে তাঁর বিভিন্ন সাহিত্যকর্মে উঠে এসেছে। ম্যাট্রিকুলেশন ও উচ্চ মাধ্যমিক পাশ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন। এখান থেকেই তিনি বাংলা সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দেন। হুমায়ুন আজাদ এর বই সমূহ নারীবাদকে তুলে ধরেছে ও ধর্মীয় মৌলবাদের প্রবল বিরোধিতা করেছে, যার ফলে তিনি একশ্রেণীর মানুষের চক্ষুশূলে পরিণত হয়েছিলেন। হুমায়ুন আজাদ এর বই এর মধ্যে 'পাক সার জমিন সাদ বাদ', 'সব কিছু ভেঙে পড়ে', 'ছাপ্পান্নো হাজার বর্গমাইল' ইত্যাদি উপন্যাস ও 'অলৌকিক স্টিমার', 'জ্বলো চিতাবাঘ', 'কাফনে মোড়া অশ্রুবিন্দু' ইত্যাদি কাব্যগ্রন্থ উল্লেখযোগ্য। হুমায়ুন আজাদ এর বই সমগ্র এর মধ্যে 'নারী' প্রবন্ধটি বিশেষভাবে উল্লেখযোগ্য, যা একসময় নিষিদ্ধ হয়েছিল এই দেশে। প্রতিভাবান এই সাহিত্যিক ২০০৪ সালের ১১ আগস্ট মৃত্যুবরণ করেন। সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে 'বাংলা একাডেমি পুরস্কার', 'একুশে পদক' সহ আরো অনেক পুরস্কারে ভূষিত হন হুমায়ুন আজাদ।

0 review for অর্থবিজ্ঞান

Add a review

Your rating