সকল বই

অনন্তের কাছে

অনন্তের কাছে

Author: আফসানা বেগম
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳200.00 ৳ 160.00 (20.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN9789849711193
Edition2023, 1st Published
Pages94
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category সমকালীন উপন্যাস উপন্যাস বইমেলা ২০২৩,
Return Policy

7 Days Happy Return

অনন্তের কাছে রচনায় বাস্তব ঘটনাগুলো বদলে যেতে যেতে পরাবাস্তবের ইশারা দেয়। কখনো স্মৃতি-পরম্পরায় কাহিনি এগোয়, কখনো স্বপ্নের তরঙ্গে বিকশিত হয় দৃশ্যের পর দৃশ্য । তবে সেসব টুকরো ঘটনায় যেমন আছে বাস্তবের ছায়া, তেমনি কল্পনারও। পরস্পরবিরোধী জিজ্ঞাসায় তারা নতুন পথ দেখায়। তিতলি ও জামি—প্রধান দুই চরিত্র স্বপ্ন ও বাস্তবতার নানা রঙে পরাচৈতন্যে গিয়ে পৌঁছায়। ব্যক্তির মনোজাগতিক যাবতীয় অনিশ্চয়তা দুজনের উচ্ছল কথোপকথনে আবর্তিত হয় । মনোজাগতিকতার সঙ্গে পারিপার্শ্বিকতা নিয়ে সূক্ষ্ম বিদ্রুপও যুক্ত হয় । তিতলি তার কল্পজগতের দৃশ্যমান ঘটনা বাস্তব মনে করে, যাতে অতীত এবং বর্তমানের সীমারেখা যায় ঘুচে। তাই গল্পবয়নে অনেকাংশে সৃষ্টি হয় পরাবাস্তবতার পরিস্থিতি। আত্মসম্মোহন ও হ্যালুসিনেশনে আক্রান্ত কাহিনিটির শেষে চরিত্রের রূপান্তরক্রিয়ার ব্যাখ্যা আসে । কাহিনিপ্রধান না-হলেও প্রধান দুটি চরিত্রের সঙ্গে সম্পর্কিত অপরাপর ব্যক্তির কথোপকথন ও পরিস্থিতি উপস্থাপনে সাবলীলতা উপন্যাসটিকে দিয়েছে অনিবার্য গতি । ভাষার সারল্য এই রচনার প্রধান গুণ । আফসানা বেগম অনন্তের কাছে উপন্যাসে ব্যক্তির রক্তক্ষরণ-অভিজ্ঞতা রূপময় করেছেন উপভোগ্য গদ্যে।

 

Authors:
আফসানা বেগম

আফসানা বেগম
জন্ম : ২৯ অক্টোবর, ১৯৭২
ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।  ২০১৪ সালে ছোটোগল্পের জন্য জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কারপ্রাপ্ত।
প্রকাশিত বই : জীবন যখন থমকে দাঁড়ায় (নভেলা), দশটি প্রতিবিম্বের পাশে (ছোটোগল্প), পাশে হলো না যাওয়া (উপন্যাস), আমি অথবা আমার ছায়া (ছোটোগল্প), প্রতিচ্ছায়া (উপন্যাস), বেদনার আমরা সন্তান (উপন্যাস), অলীকের অভিযান (কিশোর উপন্যাস)
প্রকাশিত অনুবাদ : ঝাঁপ ও অন্যান্য গল্প, রোমান সাম্রাজ্য, লেখালেখি তাদের ভাবনা, রোমান প্রজাতন্ত্র, ইতিহাস আমাকে মুক্তি দেবে, পলাতক, অদ্ভুত এক লাইব্রেরি, মৃত্যুর প্রতীক্ষায় আমি, তিরস্কার

0 review for অনন্তের কাছে

Add a review

Your rating