সকল বই

হেঁসেহারে হুঁশিয়ার

হেঁসেহারে হুঁশিয়ার

Author: দেবাশিস বন্দ্যোপাধ্যায়
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 350.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9789389876024
Pages104
Reading Level Age 11-18, General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category রহস্য ও গোয়েন্দা গল্প,
Return Policy

7 Days Happy Return

যাঁরা সময়কে দেখতে পান তাঁরা জানেন কাগার (কান্তিক গাঙ্গুলি) মামার বাড়ির দেশ হেঁসেহার বড়ই গোলমেলে জায়গা । সেখানে কোন ঘটনাটা বাস্তবের আর কোন ঘটনাটা স্বপ্ন ( আজকাল বলে ভার্চুয়াল রিয়েলিটি), তা বোঝা ভার। এমনিতে হেঁসেহারে আছে অনেক কিছু। মনোরম প্রকৃতি, রহস্যময় ইতিহাস, কৃতি বিজ্ঞানী, ঋদ্ধ গ্রন্থাগার আর এক চিরকিশোর হেরম্ব। কিন্তু থাকলে কী হবে, মানুষজন তার মর্ম বুঝলে তো! তারা তো  চলে অদৃশ্য কারও বলে দেওয়া নিয়মে। সহজ হাসি দেখলে রাগ করে, ছুটে চলে অর্থহীন আর ফিসফাস করে মুখস্ত কথাগুলো। ফলে প্রথমেই হেরম্বকে নিয়ে এমন গবেষণা হল, সবাইকে টপকে চুল দাড়ি পেকে সে বেচারা বুড়ো হয়ে গেল। সেসময় জানা গেল হেরম্ব স্মৃতি হারিয়ে ভুলে গেছে প্রাচীন সভ্যতা থেকে বংশ পরম্পরায় পাওয়া এক অমূল্য গুপ্তধনের কথা। ব্যাস খোঁজ খোঁজ। সেখানেও মুশকিল। হেরম্বর হেঁয়ালিতে বলা আছে সেই গুপ্তধন আবার ছোটরা ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না।  এমন সময় গুপ্তধন উদ্ধারের জন্য কারা যেন  বুদ্ধিমান ছোট ছেলে  বলে অপহরণ করে নিয়ে গেল বগা মানে বন্ধন গায়েন কে। 

Authors:
দেবাশিস বন্দ্যোপাধ্যায়

দেবাশিস বন্দ্যোপাধ্যায়-এর জন্ম ১৯৪২-এর পয়লা ফেব্রুয়ারি। হিন্দু স্কুলের প্রাক্তন ছাত্র, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্যে হীরেন্দ্রনাথ দত্ত স্বর্ণপদক নিয়ে এম.এ. পাশ করেছেন। ইংরেজি সাহিত্যের অধ্যাপনা দিয়ে কর্মজীবনের সূচনা। পরে যোগ দেন আনন্দবাজার পত্রিকার বার্তা বিভাগে। এখন ‘আনন্দমেলা’ পত্রিকার সম্পাদক। ইতিহাস, সমাজতত্ত্ব, শিল্প ও সংস্কৃতি বিষয়ে আগ্রহী। ঘুরে বেড়ান গ্রামে, গ্রামান্তরে। বীরভূম জেলার সিউড়ি শহরে তাঁর বাড়ি। লোকশিল্প, পুরাতাত্ত্বিক নিদর্শন এবং দুষ্প্রাপ্য গ্রন্থ ও চিত্রকলার চমৎকার একটি সংগ্রহ তিনি গড়ে তুলেছেন। কবি হিসেবে সপ্রতিষ্ঠিত দেবাশিস কবিতা, গল্প ও উপন্যাসে নিয়তই নতুন পথের সন্ধানী। একাধিক কাব্যগ্রন্থ বেরিয়েছে। বেশ কয়েকটি প্রবন্ধ-গ্রন্থও। চিনুয়া আচেবে ও আইজাক আসিমভের বহু লেখা তিনি অনুবাদ করেছেন। তৈরি করেছেন তিনটি তথ্যচিত্র—‘এ ডলস হাউস’, ‘ক্যালকাটা জিরো মাইল’ ও ‘চিলড্রেন অফ উমং লাইজ’।

0 review for হেঁসেহারে হুঁশিয়ার

Add a review

Your rating