সকল বই

স্মল থটস

স্মল থটস

Author: ইসহাক হাফিজ
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳150.00 ৳ 130.50 (13.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN984 70120 0431 9
Edition2015 Feb 01
Pages104
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category গল্প
Return Policy

7 Days Happy Return

গল্পের গরু নাকি গাছেও ওঠে।  আসলে প্রকৃত সত্য আর গল্পসত্যের মধ্যে পার্থক্য বোঝাতেই কথাটি বলা হয়।  আপাতদৃষ্টিতে সত্য নয় এমন ঘটনাও গল্পে সত্যরূপে প্রতিভাত হতে পারে। স্মল থটস-এর কয়েকটি গল্প এর গল্পসত্যের কারণে অনবদ্য।  লেখকের নির্মাণকুশলতা চমৎকার।  কখনো খুব সাধারণ আবার কখনো চমকপ্রদ ঘটনা এখানে গল্পের মর্যাদা পেয়েছে। ব্যতিক্রমীভাবে কখনো আবার কাহিনিবিহীন অনুভূতির কাব্যিক প্রকাশ গল্পগুলোকে জীবন্ত করে তুলেছে।  আয়তনে ক্ষুদ্র হলেও গভীরতা বহনকারী এসব গল্প পাঠের পরও বহুক্ষণ পাঠকহৃদয়ে তার রেশ থেকে যায়।
কাব্যিকতা ইসহাক হাফিজের গল্পের একটি বিশিষ্ট স্থান দখল করে আছে।  তবে সেটা কাব্যভারে নুয়ে পড়ে না, বরং সুখপাঠ্যই করে তোলে গল্পগুলোকে।  নস্টালজিকতা, প্রবাসে স্বদেশের প্রতি টান, স্বপ্ন আর আশাভঙ্গের নানা দৃশ্য ও চিত্রকল্পে ইসহাক হাফিজ তাঁর ভাবনাকে মূর্ত করে তোলেন।  পাঠকের সঙ্গে ভাগ করে নেন উপলব্ধি ও দৃশ্যের জগৎ।

Authors:
ইসহাক হাফিজ

ইসহাক হাফিজ
জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের চান্দপুর গ্রামে।  বাবা হাফিজুর রহমান।  মা সৈয়দা নুরুন্নেছা।  ব্রাহ্মণবাড়িয়া সদরের চান্দপুর প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়ায় হাতেখড়ি।  ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে বিএ পাস করেন।  এরপর সমাজবিজ্ঞান বিষয়ে এমএ পাস করেন ঢাকার জগন্নাথ কলেজ থেকে।  ঢাকা ল কলেজ থেকে এলএলবি সম্পন্ন করার পর ঢাকা জজ কোর্টে প্র্যাকটিসও করেন কিছুদিন।
অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি (সিডনি ক্যাম্পাস) থেকে মাস্টার্স ইন বিজনেস ল পাস করেন।  তাঁর প্রকাশিত গ্রন্থগুলো হচ্ছে-
গল্পগ্রন্থ : স্মল থটস (অমর একুশে গ্রন্থমেলা ২০১৫), খণ্ডিত সময় (অমর একুশে গ্রন্থমেলা ২০১৬), ভোরের প্রতীক্ষা, (অমর একুশে গ্রন্থমেলা ২০১৮), অচেনা ঘর। 
উপন্যাস : স্নিগ্ধ সময় (অমর একুশে গ্রন্থমেলা ২০১৫), অদৃশ্য বন্ধন (অমর একুশে গ্রন্থমেলা ২০১৫), নীরব সাগর (অমর একুশে গ্রন্থমেলা ২০১৬), শেষ জিজ্ঞাসা (অমর একুশে গ্রন্থমেলা ২০১৭)।
ই-মেইল : ishaque21@hotmail.com
ফেসবুক : www.facebook.com/ishaque.hafiz.3

0 review for স্মল থটস

Add a review

Your rating