সকল বই

সুন্দরবনের গল্প

সুন্দরবনের গল্প

Author: খন্দকার মাহমুদুল হাসান
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳250.00 ৳ 210.00 (16.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN984 70120 0358 9
Edition2016 Feb 01
Pages142
Reading Level Age 6-10, Age 11-18
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category গল্প
Return Policy

7 Days Happy Return

পদেপদে বিপদের ঝুঁকি আর মৃত্যুশঙ্কা উপেক্ষা করে রহস্যঘেরা সুন্দরবনের গহীনে অভিযানের দুর্দমনীয় নেশায় ছুটে যাওয়া কিশোর অভিযাত্রীদের দুঃসাহসী অভিযানের বর্ণনায় ভরা এ বইয়ের গল্পগুলো পড়ার সময় পাঠক-পাঠিকার চোখের সামনে একেবারে জীবন্ত হয়ে ফুটে ওঠে রহস্যঘেরা ও বিপদসঙ্কুল সুন্দরবনের প্রকৃতি ও জীবন।  মানুষখেকো বাঘ-কুমিরের মুখ থেকে বিচিত্র কৌশলে প্রাণ নিয়ে ফিরে আসার রুদ্ধশ্বাস অনেক কাহিনির চমকপ্রদ বর্ণনাও এ বইটির বিশেষ আকর্ষণ।  টানটান উত্তেজনায় ভরা এ বইয়ের অ্যাডভেঞ্চার গল্প, গোয়েন্দা গল্প ও শিকার কাহিনিগুলোর সাথে জড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য—সুন্দরবন।  প্রায় দুই যুগ ধরে লেখা এ গল্পগুলোর বেশিরভাগই প্রকাশিত হয়েছে প্রথম আলোসহ বাংলাদেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকসমূহের ছোটদের পাতা, কিশোর তারকালোক, শিশু, নবারুণ, টইটম্বুর, সবুজপাতা, কিশোর, কথন, কিশোর ভুবন, অন্য ইশকুল এবং ভারতের পশ্চিমবঙ্গের টুকলু, সঞ্চিতা ও কচিকাঁচার মুক্ত আলোসহ শিশু-কিশোর সাময়িকী ও নানা গল্প সঙ্কলনে।  দুই বাংলার শিশু-কিশোররা লুফে নিয়েছে গল্পগুলো। 

Authors:
খন্দকার মাহমুদুল হাসান

খন্দকার মাহমুদুল হাসান-এর জন্ম ১৯৫৯ খ্রিস্টাব্দের ২৫ আগস্ট।  তাঁর শতাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে।  ছোটদের জন্যে তিনি লিখেছেন ৭৮টি বই।  তাঁর লেখা গোয়েন্দা কাহিনি, অ্যাডভেঞ্চার গল্প, রহস্যোপন্যাস, শিকার কাহিনী, ভয়-ভূতের গল্প, হাসির গল্প, সায়েন্স ফিকশন, মুক্তিযুদ্ধের গল্প, মায়া-মমতার গল্প, জীবনী, ইতিহাস ও বিজ্ঞানবিষয়ক বইগুলো ঘরে ঘরে সমাদৃত।  ইতিহাস, প্রত্নতত্ত্ব, চলচ্চিত্র, সাহিত্য ও সাময়িকপত্র বিষয়ক তাঁর মূল্যবান গবেষণা গ্রন্থসমূহ ব্যাপকভাবে প্রশংসিত।

সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে পেয়েছেন অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার (১৪০৮ ও ১৪১১), বাংলাদেশ সাহিত্য সংঘ সম্মাননা (২০০৮), স্বভাবকবি গোবিন্দচন্দ্র দাস সম্মাননা, গাজীপুর (২০০৯), রকি সাহিত্য পুরস্কার (২০১০), ছোটদের মেলা সেরা বই প্রুস্কার (২০১০), সম্মাননা- পৌর মেয়র ও প্যানেল মেয়র-২, বগুড়া (২০১২)।  তিনি বাংলা একাডেমি, এশিয়াটিক সোসাইটি, ইতিহাস সমিতি ও ইতিহাস একাডেমির সদস্য।

0 review for সুন্দরবনের গল্প

Add a review

Your rating