সকল বই

সরস্বতীর পায়ের কাছে

সরস্বতীর পায়ের কাছে

Author: সুনীল গঙ্গোপাধ্যায়
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 1312.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9789350402016
Pages324
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category উপন্যাস
Return Policy

7 Days Happy Return

মানিকের মনের ভেতর টলটল করে অভিমান। আত্মম্ভরী জেদি মানুষ আদিনাথ চৌধুরী তার বাবা। মা রোগশয্যায়। কথায় কথায় বাবা মানিককে চাবুকে রক্তাক্ত করে রোজ। পরিবারে অবহেলিত মানিক পাশ করতে পারে না ম্যাট্রিক পরীক্ষায়। এদিকে তাকে বিয়ের কথা বলে বাল্যবান্ধবী পদ্ম। অসম্মত মানিক হঠাৎ শোনে, বাবা আদিনাথ বিয়ে করবে পদ্মকে। লজ্জায় গায়ে আগুন দেয় পদ্ম। দুঃসহ পরিস্থিতি মানিকের। এক ভোরবেলায় সে বাড়ি ছেড়ে পালায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘সরস্বতীর পায়ের কাছে’ উপন্যাসে জীবন রোমাঞ্চকর। বারবার মৃত্যু এসে দাঁড়ায় মানিকের সামনে। একদিন মানিক উঠে পড়ে একটি লঞ্চে এবং পৌঁছে যায় কলকাতা শহরে। দেখা করে তার গ্রামের মানুষ ভোলাডাক্তারের সঙ্গে। স্বপ্ন পূর্ণ হয়। ডাক্তারবাবুর সহযোগিতায় ম্যাট্রিক পাশ করে সে। অদ্ভুত একটা বিয়েও হয়ে যায় হঠাৎ। কিছুদিন পর কলকাতার রাস্তায় পদ্ম আর মানিক মুখোমুখি। কিন্তু এতদিনে জীবন বদলে গেছে দু’জনেরই। আকস্মিকতা আর অনিশ্চয়তার খেলায় আলেখ্যটি সত্যিই অসামান্য। 

Authors:
সুনীল গঙ্গোপাধ্যায়

বিশ শতকের শেষাংশে জন্ম নেওয়া সব্যসাচী একজন বাঙ্গালি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়। একাধারে কবি, ঔপন্যাসিক, ছোটগল্পকার, সম্পাদক, সাংবাদিক ও কলামিস্ট- এমন বহু পরিচয়ে সাহিত্যের অগণিত ক্ষেত্রে তিনি রেখেছেন তাঁর সুকুমার ছাপ। নীললোহিত, সনাতন পাঠক কিংবা কখনো নীল উপাধ্যায় ছদ্মনামে প্রকাশিত হয়েছে সুনীল গঙ্গোপাধ্যায় এর বই সমূহ। অধুনা বাংলাদেশের মাদারীপুর জেলায় জন্মগ্রহণ করেছিলেন ৭ সেপ্টেম্বর ১৯৩৪। কিন্তু মাত্র চার বছর বয়সেই স্কুল শিক্ষক বাবার হাত ধরে সপরিবারে পাড়ি দিয়েছিলেন কলকাতায়। ১৯৫৩ সালে সাহিত্যে বিচরণ শুরু হয় কৃত্তিবাস নামের কাব্যপত্রিকার সম্পাদনার মধ্য দিয়ে। ১৯৫৮ সালে প্রকাশ পায় প্রথম কাব্যগ্রন্থ ‘একা এবং কয়েকজন’। সুনীল গঙ্গোপাধ্যায় এর বই মানেই পাঠকের কাছে আধুনিকতা আর রোমান্টিকতার মেলবন্ধন। তাঁর উল্লেখযোগ্য কয়েকটি কবিতার বই হলো ‘আমি কী রকম ভাবে বেঁচে আছি’, ‘যুগলবন্দী’ (শক্তি চট্টোপাধ্যায়ের সঙ্গে), ‘হঠাৎ নীরার জন্য’, ‘রাত্রির রঁদেভূ’ ইত্যাদি। সুনীল গঙ্গোপাধ্যায়ের বই সমগ্র ‘পূর্ব-পশ্চিম’, ‘সেইসময়’ এবং ‘প্রথম আলো’ তাঁকে এপার, ওপার আর সারাবিশ্বের বাঙালির কাছে করেছে স্মরণীয়। ‘কাকাবাবু-সন্তু’ জুটির গোয়েন্দা সিরিজ শিশুসাহিত্যে তাকে এনে দিয়েছিলো অনন্য পাঠকপ্রিয়তা। তাঁরই উপন্যাস অবলম্বনে কিংবদন্তী পরিচালক সত্যজিৎ রায় পরিচালনা করেছিলেন ‘অরণ্যের দিনরাত্রি’ এবং ‘প্রতিদ্বন্দ্বী’র মতো চলচ্চিত্র। পাঠক সমাদৃত ভ্রমণকাহিনী ‘ছবির দেশে কবিতার দেশে’ কিংবা আত্মজীবনীমূলক ‘অর্ধেক জীবন বই’তে সাহিত্যগুণে তুলে ধরেছিলেন নিজেরই জীবনের গল্প। ২০১২ সালে মৃত্যুর আগ পর্যন্ত চার দশকে তিনি পরিচিত ছিলেন জীবনানন্দ পরবর্তী পর্যায়ের অন্যতম প্রধান কবি এবং বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হিসেবে।

0 review for সরস্বতীর পায়ের কাছে

Add a review

Your rating