সকল বই

সভ্যতার চন্দ্রবিন্দু

সভ্যতার চন্দ্রবিন্দু

Author: ফজল-এ-খোদা
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳150.00 ৳ 130.50 (13.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN984 70120 0894 2
Edition2019 Feb 1
Pages64
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category কবিতা-ছড়া-অভিনয় ও আবৃত্তির কলাকৌশল
Return Policy

7 Days Happy Return

সূর্য স্বর্ণ দ্বীপ  (১৯৬৮), বিতর্কিত জ্যোৎস্না  (১৯৭৩), নামে যার কেঁপে ওঠে  (১৯৯০), তাড়া করে অশুভ সময় (২০০৮), নির্জন পঙ্ক্তিমেলা (২০১৪); এইমতো কাব্যপরিক্রমার পর ফজল-এ-খোদা সভ্যতার চন্দ্রবিন্দু  নাম্নী কাব্যদ্বীপে এসে উপনীত-যেখানে তাঁর প্রায় অর্ধশতাব্দীর কবিতাসাধনা সন্ধান করে ফিরেছে আরো সংহত বাঁক।  ‘সভ্যতার চন্দ্রবিন্দু’র প্রতীকে কবি মানুষজীবনের মহাবৈশ্বিক বিস্তারকে অনুধ্যানে রেখেছেন।  এর একভাগে ব্যক্তি তার প্রগাঢ় নিগূঢ়তায় বিম্বিত আর অন্যভাগে বহির্পৃথিবীর আলোছায়ার ঘটে বিপুল-বর্ণিল রক্তিম সম্পাত।  তাই একান্ত উত্তরপ্রজন্ম তাঁর কবিতার বিষয় হয় আবার বৃহদার্থে সমস্ত শিল্পসংসারকেই তিনি প্রকৃত কবিস্বভাবে করে তোলেন একান্নবর্তী।  বঙ্গবন্ধু থেকে রবীন্দ্র-নজরুল-মান্নান সৈয়দ-সেলিম আল দীন-মীজানুর রহমান-কামরুল হাসান-শামসুর রাহমান-কাইয়ুম চৌধুরী প্রমুখ হয়ে ওঠেন তাঁর কবিতার অনিবার্য প্রসঙ্গ।  দিনযাপনের অজস্র অনুষঙ্গ যেমন তাঁর কবিতার নিটোল গড়নে সুভাস্বর তেমনি প্রেমপুষ্পের নবতর পরাগায়ন ঘটেছে ‘সপ্ত আকাশ সাত সমুদ্র’ কবিতায় যেখানে আদম-হাওয়া থেকে চণ্ডীদাস-রজকিনী এক অভিন্ন বেণিবন্ধনে সুরভিত করে তোলে প্রেমপুরাণের শাশ্বত মালঞ্চ। 
আমাদের সাংস্কৃতিক মননে যেমন ফজল-এ-খোদা নিয়ত যুক্ত করে চলেন তাঁর অনন্য গীতসুধা ঠিক তেমনি এই কবিতাগুচ্ছের আধারে যেন সভ্যতার ক্ষয়িষ্ণু অবয়বকে তার সাংগীতিক সুধাকোমলে কবিতা করে তোলেন।  মাঙ্গলিক চেতনায় কবিতার কালো অক্ষরে অতঃপর তিনি অন্বেষণ করে চলেন সুন্দরের শুভ্র স্বরূপ।  আর কবির ভেতরগত মরমিসত্তা অদ্বৈত হয়ে যায় ইহজাগতিক বোধের অনন্য সম্মিলনে।  এই সব কিছু ছাপিয়ে সভ্যতার চন্দ্রবিন্দু-তে প্রধান হয়ে ওঠে অন্তর-অধ্যুষিত ফজল-এ-খোদা নামক এক সংবেদী কবিসত্তা; সমকালীন কবিতায় যার আশ্চর্য-আকুল উচ্চারণ ‘অন্তরের বিকল্প শুধু নাজুক এই অন্তর।’ 
পিয়াস মজিদ 

Authors:
ফজল-এ-খোদা

ফজল-এ-খোদা অসম্ভব সংগ্রামী একজন মানুষ।  দেশের সকল সাংস্কৃতিক ও মানবিক আন্দোলনে সক্রিয় ছিলেন।  সরকারি চাকরি ছেড়ে মুক্তিযুদ্ধে যোগ দেন।  স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত তাঁর লেখা ‘সালাম সালাম হাজার সালাম’ গানটি আমাদের অস্তিত্বের সঙ্গে মিশে আছে।  ১৯৭১-এ অসহযোগ আন্দোলন চলাকালে টেলিভিশন থেকে প্রচারিত তাঁর ‘সংগ্রাম সংগ্রাম সংগ্রাম চলবে দিনরাত অবিরাম’ গানটির প্রচারের ধরন সম্পর্কে উল্লেখ রয়েছে শহিদ জননী জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি বইতে।  তাঁর কবিতা ও গানে প্রকৃতি, স্বদেশ, আধ্যাত্মিকতা, মানবপ্রেম ও সমাজচেতনা বিধৃত।  বাংলাদেশের লোকজ জীবন ও মুক্তিযুদ্ধের চেতনা তাঁর লেখক সত্তায় প্রধানত ক্রিয়াশীল।
১৯৭৫-এর ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হলে তিনি তাঁর দুঃখ-কষ্ট-ক্ষোভ প্রকাশ করেন এভাবে-‘ভাবনা আমার আহত পাখির মতো/পথের ধুলোয় লুটোবে,/সাত রঙে রাঙা স্বপ্ন-বিহঙ্গ/সহসা পাখনা গুটোবে-/এমন তো কথা ছিল না।’ পঁচাত্তরের ৩ অক্টোবর বঙ্গবন্ধু বেতার কেন্দ্র প্রতিষ্ঠার অভিযোগে বঙ্গবন্ধুর হত্যাকারীদের হাতে গ্রেফতার হন।
বেতার মুখপত্র বেতার বাংলা-র প্রথম সম্পাদক।  অন্য দুটি সহযোগী ইংরেজি মাসিক BANGLADESH BETAR এবং শিশু-কিশোর মাসিক শাপলা শালুক তাঁর সম্পাদনায় প্রকাশিত হয়। অবসর নিয়েছেন বাংলাদেশ বেতারের পরিচালক হিসেবে।
কবিতা, গান, নাটক, প্রবন্ধ, স্মৃতিগদ্য ও শিশুসাহিত্য মিলিয়ে তাঁর বইয়ের সংখ্যা তিরিশের অধিক।  বেতার এবং টেলিভিশনের একাধিক অনুষ্ঠানের পরিকল্পক, লেখক ও নির্দেশক।  শিশুসংগঠন শাপলা শালুকের আসর-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মিতাভাই নামে খ্যাত।
জন্ম ২৫ ফাল্গুন ১৩৪৮ [৯ মার্চ ১৯৪১], পাবনার বেড়া থানার বনগ্রামে। মা মোসাম্মাৎ জয়নবুন্নেছা।  বাবা মহম্মদ খোদা বক্স।

0 review for সভ্যতার চন্দ্রবিন্দু

Add a review

Your rating