সকল বই

শামসুর রাহমান আল মাহমুদ: তফাৎ ও সাক্ষাৎ

শামসুর রাহমান আল মাহমুদ: তফাৎ ও সাক্ষাৎ

Author: নাসির আলী মামুন
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳500.00 ৳ 415.00 (17.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher আদর্শ
ISBN978-984-9266-49-5
Edition2012
Pages263
Reading Level General Reading
Language English
PrintedBangladesh
Format Hardbound
Category প্রবন্ধ-গবেষণা
Return Policy

7 Days Happy Return

বাংলা সাহিত্যে অনেককে নিয়ে বিতর্ক হয়েছে। হাল আমলে আলোচনা ও বির্তক হয় আমাদের দেশের দুই প্রধান কবিকে নিয়ে। শামসুর রাহমান ও আল মাহমুদ দুজনই সমসাময়িক কবি। কিন্তু মত ও পথ আলাদা। এই দুই কবির সঙ্গে আমার পরিচয় দীর্ঘকালের। শামসুর রাহমানকে আমি সম্বোধন করি ‘স্যার’। আর অতীতে বন্ধুত্ব থাকা সত্ত্বেও কিছু নীতিগত কারণে আল মাহমুদ থেকে দূরত্ব তৈরি হয়েছে। কিন্তু শামসুর রাহমানের লেখা যেভাবে আমি গুরুত্ব সহকারে পাঠ করি, সেভাবে আল মাহমুদকেও পাঠ করি। আমাদের সময়ের শ্রেষ্ঠ পোরট্রেট ফটোগ্রাফার নাসির আলী মামুন এই দুই কবিকে একসাথে বসিয়ে যে সাক্ষাৎপর্ব ঘটিয়েছেন তা বাংলা সাহিত্যে একটি বিরল ঘটনা বলে আমি শনাক্ত করি। মামুন শুধু দুই কবিকে এক করে সাক্ষাৎকার নিয়েই ক্ষান্ত হননি, সে তাদের দুজনের দীর্ঘদিনের বন্ধুত্ব ও দূরত্বের কারণগুলো বের করে এনেছেন। শামসুর রাহমান আল মাহমুদ: তফাৎ ও সাক্ষাৎ বইটিতে বরেণ্য আলোকচিত্রী মামুন এমন সব তথ্য ও বক্তব্য দুই কবির বয়ান থেকে বের করে নিয়েছেন যার অনেক কিছু এই প্রথম আমরা অবগত হয়েছি। দুই কবির অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা এখানে লিপিবদ্ধ আছে, যা পাঠকেদের টেনে নিয়ে যাবে শেষ পর্যন্ত। তাছাড়া মামুনের দীর্ঘদিনের তোলা বেশ কয়েকটি দুর্লভ আলোকচিত্র বইটিকে আরও সমৃদ্ধ করেছে। সাক্ষাৎকার নেয়া হয়েছিল ২০০৪ সালে। আর যে সময়ে বইটি প্রকাশিত হল তখন আমাদের মাঝে প্রিয় কবি শামসুর রাহমান নেই। তাঁকে আমরা নানাভাবে স্মরণ করব। এ বইটিও তেমন একটি আয়োজন। আমি নাসির আলী মামুন-এর এই বইটিকে বাংলা ভাষার একটি গুরুত্বপূর্ণ দলিল বলেও চিহ্নিত করতে চাই।
—বেলাল চৌধুরী
 

Authors:
নাসির আলী মামুন

১৯৭২ সালে নাসির আলী মামুন বাংলাদেশে পোরট্রেট ফটোগ্রাফির সূচনা করেন। আমাদের কালের শ্রেষ্ঠ মানুষদের বিভিন্ন দুর্লভ মুহূর্তগুলো অত্যন্ত পারদর্শিতার সঙ্গে ধরে রেখেছেন আলোকচিত্রে এবং তাঁর ক্যামেরায় ধারণ করা খ্যাতিমানদের পোরট্রেটের আলো-আঁধারের ঐশ্বরিক স্পর্শ তাঁকে আন্তর্জাতিক স্বীকৃতি ও সুনাম এনে দিয়েছে। বিশিষ্ট ব্যক্তিত্বদের সাক্ষাৎকার গ্রহণের অভিনবত্বের পাশাপাশি ঘর নাই শিরোনামে তাঁর নেয়া গৃহহীনদের সাক্ষাৎকার সিরিজটি বাঙালি পাঠকদের বিশেষ আগ্রহের বিষয়। এক্ষেত্রে তিনি এক নতুন ঘরানার জন্ম দিয়েছেন। প্রকাশিত গ্রন্থ ১০টি। দেশে ও বিদেশে একক আলোকচিত্র প্রদর্শনীর সংখ্যা ৫৩টি। একাধিকবার ভ্রমণ করেছেন ইউরোপ আমেরিকার বহু দেশ। আলোকচিত্রে ধারণ করেছেন সেইসব দেশের অনেক বরেণ্য ব্যক্তিকে। ‘ফটোজিয়াম’ নামে ফটোগ্রাফির জাদুঘর প্রতিষ্ঠার জন্য উদ্যোগ নিয়েছেন তিনি। ১৯৫৩ সালের ১ জুলাই ঢাকায় নাসির আলী মামুনের জন্ম। 

0 review for শামসুর রাহমান আল মাহমুদ: তফাৎ ও সাক্ষাৎ

Add a review

Your rating