সকল বই

লক্ষ্মী যখন আসবে

লক্ষ্মী যখন আসবে

Author: শাঁওলী মিত্র
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 350.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9789350408209
Pages208
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category রচনাবলী-রচনাসংকলন
Return Policy

7 Days Happy Return

চিন্তাশীল, সৃজনশীল মানুষের মনে আজও রবীন্দ্রনাথ তাঁর পূর্ণ মহিমা নিয়ে উপস্থিত। আনন্দে-আবেশে, ক্রোধে-ক্ষোভে, যে-কোনও জিজ্ঞাসায় আজও তিনি আমাদের অবলম্বন, আমাদের আশ্রয়। নতুন ভাবনা, নতুন অনুভবের তিনিই প্রেরণা। রবীন্দ্রনাথকে নির্ভর করে সাম্প্রতিক সময়ে শাঁওলী মিত্রের লেখা বারোটি রচনার সংকলন ‘লক্ষ্মী যখন আসবে’। সুগভীর বোধ থেকে উঠে আসা লেখাগুলির বিষয় কখনও রবীন্দ্রনাথের গান, কখনও-বা রবীন্দ্রনাথের গানের শিক্ষক। আছে রবীন্দ্রনাথের নাটক নিয়ে একাধিক স্মৃতিগদ্য, যা অনুভব ও বিশ্লেষণের অভিনবত্বে ভাস্বর। পাঠক উপলব্ধি করবেন, রবীন্দ্রসৃষ্ট চরিত্রগুলি যে দৃঢ়তা ও বক্তব্য উপস্থাপন করে, তা প্রকৃতপক্ষে বিশ্বকবিরই জীবনবিশ্বাস। রবীন্দ্রনাথের শিক্ষাভাবনা নিয়েও এই সংকলনে আছে অনুপম প্রবন্ধ। এককথায় এই গ্রন্থে শাঁওলী মিত্র লিপিবদ্ধ করেছেন রবীন্দ্র-চিন্তাসূত্রের প্রগাঢ় উত্তরাধিকার।

Authors:
শাঁওলী মিত্র

শাঁওলী মিত্র-র জন্ম কলকাতায়, ১৯৪৮-এ। পিতা-মাতা: নাট্যব্যক্তিত্ব শম্ভু মিত্র-তৃপ্তি মিত্র। বেড়ে-ওঠা, বড় হওয়া স্বভাবতই থিয়েটরের আবহাওয়ায়— যে-থিয়েটরের প্রধান অঙ্গীকার ছিল সমাজের প্রতি দায়বদ্ধতা। ক্রমে সেই থিয়েটরই হয়ে ওঠে তাঁরও জীবনচর্যা। পিতা-মাতাই তাঁর শিক্ষাগুরু। পিতা শম্ভু মিত্র প্রতিষ্ঠিত বহুরূপী প্রযোজিত নাটকেই মঞ্চে পদার্পণ। ১৯৮৩-তে নিজের লেখা নাটক ‘নাথবতী অনাথবৎ’ নিয়ে নিজের প্রতিষ্ঠিত সংগঠন পঞ্চম বৈদিক-এর যাত্রা। সেখানে প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে ছিলেন শম্ভু মিত্র এবং তৃপ্তি মিত্র। পরের লেখা নাটকটি ‘কথা অমৃতসমান’-ও দর্শকের কাছে আদর পেয়েছিল। ১৯৮৩ থেকে ২০০৫ পর্যন্ত ক্রমান্বয়ে নাটক নির্দেশনার কাজ করেছেন। মঞ্চে অভিনয় করেছেন ২০১১ পর্যন্ত। আপাতত মঞ্চের কর্মযজ্ঞ শুধুমাত্র পাঠ-অভিনয়-এ সীমাবদ্ধ। নাটক দুটি ছাড়াও প্রকাশিত হয়েছে প্রবন্ধের বই, গল্পের বই, জীবনী গ্রন্থ। ইংরেজি ভাষায় প্রকাশিত হয়েছে তাঁর নাটকের অনুবাদ। হিন্দিতে অনূদিত হয়েছে প্রবন্ধের বই ‘তর্পণ’। নাম: ‘পুত্রী কা কথন’। বর্তমানে ‘পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি’-র সভাপতি। সম্পাদনা করছেন শম্ভু মিত্র-র রচনাসমগ্র। সম্মানিত হয়েছেন দেশে-বিদেশে।

0 review for লক্ষ্মী যখন আসবে

Add a review

Your rating