সকল বই

রসেবশে সমগ্র ২

রসেবশে সমগ্র ২

Author: সঞ্জীব চট্টোপাধ্যায়
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 2625.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9789389876086
Pages712
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category রম্যরচনা-কমিক্স
Return Policy

7 Days Happy Return

একবিংশ শতাব্দীর প্রথম দশকে প্রকাশিত সঞ্জীব চট্টোপাধ্যায়ের দুটি গ্রন্থ (ফাংগাস নৃত্য ভাইরাস ড্যান্স ২০০৮, গৃহপালিত গিরগিটি, ২০০৯) এবং কয়েকটি অগ্রন্থিত রচনা সহ বর্তমান খণ্ড ধারণ করে আছে তাঁর মোট ১৬১টি রচনা। বাংলা রসসাহিত্যের পরম্পরায় অন্যতম শ্রেষ্ঠ এক কথাকারের রচনাকে একত্রিত করার এই বিনম্র প্রয়াসে রসিক পাঠকসাধারণ থেকে মনস্ক গবেষক—উভয়েরই সঞ্চয় সমভাবে সমৃদ্ধ হবে বলে আমাদের বিশ্বাস।সঞ্জীব চট্টোপাধ্যায় সেই নিরলস রসসাহিত্য সাধক যিনি প্রতি পলে নিজেকে ভেঙে গড়ে নতুন করে নির্মাণের শ্রমে একনিষ্ঠ। পর্ব থেকে পর্বান্তরে তাঁকে ক্রমশ পাঠ করতে পারা পাঠক ও গবেষক— উভয়েরই কাছে এক নন্দিত অভিজ্ঞতা হয়ে উঠবে। কোন পথে সঞ্জীব চট্টোপাধ্যায়ের সাহিত্য নান্দনিক উত্তরণে পৌঁছে যায় সেই বিবর্তন রেখাও নিরূপণে সঞ্জীবিত হয়ে উঠবে তাঁদের আগ্রহ।

Authors:
সঞ্জীব চট্টোপাধ্যায়

১৯৩৬ সালে কলকাতার উপকণ্ঠে জন্ম। বিজ্ঞানের স্নাতক। বিজ্ঞান থেকে পরে কলাবিষয়ে সরে আসেন। শিক্ষকতা করেছেন। রাসায়নিক হিসাবে কিছুকাল কর্মরত ছিলেন একটি বড় রাসায়নিক সংস্থায়। পরবর্তীকালে ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নকল্পে যুক্ত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের শিল্পোন্নয়ন বিভাগে। রামকৃষ্ণ মিশনের মুখপত্র ‘উদ্বোধনে’ স্বামী শ্ৰদ্ধানন্দের আশ্রয়ে সম্পাদনার হাতেখড়ি। পশ্চিমবঙ্গ সরকারে শিল্প বিভাগে থাকাকালীন শিল্পসাংবাদিকতার শুরু। শিল্প মুখপত্রের সম্পাদনা। বেতার ও দূরদর্শনের মাধ্যমে শিল্প প্রচার। ক্রমে আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর সঙ্গে যুক্ত হবার সৌভাগ্য। প্রকাশিত গ্রন্থের সংখ্যা পঞ্চাশ অধিক। সাহিত্যের প্রায় সর্ব বিভাগেই বিচরণ। ১৯৮১ সালে পেয়েছেন আনন্দ পুরস্কার।

0 review for রসেবশে সমগ্র ২

Add a review

Your rating