সকল বই

রঙিন ঘুড়ির হাট

রঙিন ঘুড়ির হাট

Author: রহীম শাহ
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳50.00 ৳ 40.00 (20.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher অ্যাডর্ন পাবলিকেশন
ISBN9789842010316
Edition2012, 1st Published
Pages12
Reading Level Age 6-10
Language Bangla
PrintedBangladesh
Format Paperback
Category ছড়া
Return Policy

7 Days Happy Return

মনে পড়ে সেই সোনাঝরা দিন/দিগন্ত জুড়ে মাঠ/আকাশের নীল শামিয়ানা জুরে/রঙিন ঘুড়ির হাট... এই ছড়াগ্রন্থটিতে উঠে এসেছে আমাদের গ্রামবাংলার শৈশবস্মৃতি বলতে যা যা বোঝায় তার সবকিছুই। ঘুড়ি ওড়ানো, মার্বেল খেলা, রাখালের বাঁশি, বাউলের একতারা, আমের আঁটির ভেঁপু, পুতুল খেলা, বৈশাখী মেলা, চুরি-আলতা-চিরুনি, দাদির পানবাটি, মায়ের বানানো আচারÑএরকম আরও অনেক কিছু। এ ধরনের স্মৃতিতর্পণ শিশুদেরকে যেমন আকর্ষণ করে, বড়দেরও ফিরিয়ে নিয়ে যায় মজার শৈশবে। বইয়ের ছড়াগুলোকে ১২টি পর্বে ভাগ করা হলেও পুরো বইটি মূলত একই সুরে গেয়ে যাওয়া একটি শৈশবস্মৃতির গান। ছড়াগুলো লিখেছেন শিশুসাহিত্যিক-সাংবাদিক রহীম শাহ। আর মজার সব চিত্র অঙ্কন করেছেন তরুণ চিত্রশিল্পী সব্যসাচী মিস্ত্রী।

 

Authors:
রহীম শাহ

Rahim Shah-১৯৫৯ সালের ৩রা অক্টোবর চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ায় রহীম শাহ জন্মগ্রহণ করেন। তাঁর আদিবাস চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মোহাম্মদপুরের কাজীবাড়ি। কে. এম. আবদুস শুকুর এবং সৈয়দা রিজিয়া বেগমের পঞ্চম সন্তান তিনি। পেশায় সাংবাদিক। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের অন্যতম কর্মী রহীম শাহ শিশু ও পরিবেশবিষয়ক বেসরকারি সংস্থা শাপলা দোয়েল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং এনসিসি (নেচার কনজারভেশন কমিটি)-এর ভাইস প্রেসিডেন্ট। প্রধানত শিশু-কিশোর সাহিত্যের লেখক। ১৯৭০ সাল থেকে লেখালেখির শুরু। বাংলাদেশের প্রায় প্রতিটি পত্রপত্রিকার নিয়মিত লেখক। এ-পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৫২। সাহিত্যকর্মের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন থেকে সম্মানিতও হয়েছেন। ইতোমধ্যে তিনি অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, কবি আবু জাফর ওবায়দুল্লাহ স্মৃতি পুরস্কার, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান স্বর্ণপদক, মওলানা ভাসানী স্মৃতি পুরস্কার, জসীমউদ্দীন স্মৃতি পুরস্কার, আবদুল আলীম স্মৃতি পুরস্কার, শিশু-কিশোর নাট্যম শিশুসাহিত্য পুরস্কার, আমরা কুঁড়ি শিশুসাহিত্য পদক, চন্দ্রাবতী একাডেমী শিশুসাহিত্য সম্মাননা, কথন শিশুসাহিত্য পদক, কবি কাজী কাদের নওয়াজ স্মৃতি স্বর্ণপদক, কবি গোবিন্দচন্দ্র দাশ সাহিত্য সম্মাননা এবং নওয়াব ফয়জুননেসা স্বর্ণপদক-এ ভূষিত হয়েছেন।

0 review for রঙিন ঘুড়ির হাট

Add a review

Your rating