সকল বই

মৃত্যুবন্দি

মৃত্যুবন্দি

Author: মোশতাক আহমেদ
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳450.00 ৳ 360.00 (20.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher অনিন্দ্য প্রকাশ
ISBN9789849948230
Edition2025, 1st Published
Pages192
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category প্যারাসাইকোলজিকাল উপন্যাস উপন্যাস
Return Policy

7 Days Happy Return

অফিসের বসেছিল নিশিতা। হঠাৎই একটা চিঠি এলো। খুলে তো অবাক সে! রেডম্যান নামের কেউ একজন লিখেছে, তাকে কিনে ফেলতে চায়। কী অদ্ভুত! মানুষকে কী কেনা যায়? অথচ বাস্তবে যেন সেটাই সত্য হতে শুরু করল। তার জীবনের মূল্য বাবদ তাদের বাড়িতে পাঠিয়ে দেয়া হলো এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা। বিস্মিত নিশিতা! তারপরও অনুমান করে কেউ তার সাথে দুষ্টমি করছে। কারণ চেহারা সুন্দর হওয়ায় অনেকেই তাকে পছন্দ করে, তাকে বিয়ে করতে চায়। এই মানুষগুলোর অনেক টাকা। হয়তো তাদেরই কেউ দিয়েছে টাকাটা। কিন্তু হিসেব যে মিলছে না! কারণ রেডম্যান নিজের পরিচয় গোপন রেখে বার বার যোগাযোগ করতে থাকে তার সাথে। একসময় জানায় নিশিতা মৃত্যুবন্দি, দ্রুতই গোপন বন্দিশালায় হত্যা করা হবে তাকে! ঘটনাক্রমে নিশিতার পরিচয় হয় ডাক্তার তরফদারের সাথে। ডাক্তার তরফদার কেন যেন আগ্রহী হয়ে ওঠেন রেডম্যান নামটা শুনে। রহস্য উন্মোচন করতে গিয়ে বুঝতে পারেন মহাবিপদে আছে নিশিতা। যেভাবেই হোক বাঁচাতে হবে তাকে। কিন্তু বাস্তবে কী সম্ভব! শেষ পর্যন্ত কি ঘটেছিল নিশিতার জীবনে? আর কেইবা ছিল রেডম্যান?

Authors:
মোশতাক আহমেদ

জন্ম ৩০ ডিসেম্বর ১৯৭৫, জেলা ফরিদপুর।  তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে এম ফার্ম ডিগ্রি অর্জন করেছেন।  পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ এবং ইংল্যান্ডের লেস্টার ইউনিভার্সিটি থেকে ক্রিমিনোলজিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।  বর্তমানে তিনি একজন চাকরিজীবী। 
তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে-
সায়েন্স ফিকশন : রোবটিজম, ক্লিটি ভাইরাস, নিহির ভালোবাসা, লাল শৈবাল, গিপিলিয়া, বায়োবোট নিওক্স, পাইথিন, লাল গ্রহের লাল প্রাণী, দ্বিতীয় পৃথিবী, ক্রিকি, ক্রি, লিলিপুটের গ্রহে, পৃথিবীতে লিলিপুটেরা, লিলিপুটদের ফিরে যাওয়া, রোবো, নিকি, অণুমানব, সবুজমানব, লালমানব, রোবটের পৃথিবী, প্রজেক্ট ইক্টোপাস, গিগো, রিরি, প্রজেক্ট হাইপার গিটো।
সায়েন্স ফিকশন সিরিজ : রিবিট, কালোমানুষ, রিবিট এবং ওরা, রিবিটের দুঃখ, শান্তিতে রিবিট, হিমালয়ে রিবিট।
ভৌতিক : অতৃপ্ত আত্মা, প্রেতাত্মা, আত্মা, রক্ততৃষ্ণা, অভিশপ্ত আত্মা, রক্ত পিপাসা, উলু পিশাচের আত্মা, অশুভ আত্মা।
গোয়েন্দা এবং কিশোর অ্যাডভেঞ্চার : লাল গ্যাং, নীল মৃত্যু, ববির ভ্রমণ, জমিদারের গুপ্তধন, হারানো মুকুট। 
প্যারাসাইকোলজি : মায়াবী জোছনার বসন্তে, জোছনা রাতের জোনাকি, মন ভাঙা পরী, নীল জোছনার জীবন, বৃষ্টি ভেজা জোছনা।
ভ্রমণ উপন্যাস : বসন্ত বর্ষার দিগন্ত।
স্মৃতিকথা : এক ঝলক কিংবদন্তী হুমায়ূন আহমেদ।
মুক্তিযুদ্ধ : নক্ষত্রের রাজারবাগ, মুক্তিযোদ্ধা রতন।  ‘জকি’ তাঁর জীবনধর্মী বহুল প্রশংসিত উপন্যাস। 
পুরস্কার : ‘নক্ষত্রের রাজারবাগ’ গ্রন্থের জন্য এইচএসবিসি কালি ও কলম সাহিত্য পুরস্কার ২০১২।

0 review for মৃত্যুবন্দি

Add a review

Your rating