সকল বই

মৃত্যুঞ্জয়ের সপ্তম জন্ম

মৃত্যুঞ্জয়ের সপ্তম জন্ম

Author: হুমায়ূন মালিক
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳100.00 ৳ 85.00 (15.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher The University Press Limited
ISBN984 05 0255 7
Pages110
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category সমকালীন গল্প গল্প
Return Policy

7 Days Happy Return

মৃত্যুঞ্জয়ের সপ্তম জন্ম হুমায়ূন মালিকের প্রথম গল্পগ্রন্থ। বাংলা ছোটগল্পের ঐতিহ্যের সঙ্গে বিশ্বের অগ্রসর ধারার সম্পৃক্তির এক সমৃদ্ধ ফসল এই গ্রন্থের গল্পগুলি। মুক্তিযুদ্ধ, রাজনৈতিক ভণ্ডামী ও পরিবেশে প্রযুক্তির চাপ ও পারমাণবিক আধিপত্যের প্রতিযোগিতায় মানবকুল বিনাশী আয়োজন, সামপ্রদায়িকতায় উন্মূল মানুষ, স্বার্থপরতা-সন্ত্রাসে বিপন্ন মানবতা, সামাজিক বৈষম্য, বাজার অর্থনীতির দৌরাত্ম্য, অবক্ষয়, ক্লেদ ইত্যাদি তাঁর গল্পের অন্তর্গত বিষয় হয়ে এক স্বতন্ত্র শৈল্পিক সফলতায় উত্তীর্ণ হয়েছে। পরাবাস্তবতা, জাদুবাস্তবতা, প্রতীকময়তা, রূপক, লক্ষ্যভেদী শব্দ, এক গল্পে অজস্র গল্প সংস্থাপন করে এপিকের মাত্রা যোগ - এসব তাঁর গল্পকে নতুনত্ব দিয়েছে। হুমায়ূন মালিক বিষয়বৈচিত্র-সমৃদ্ধ গল্পকে উপস্থাপন করেন নিজস্ব ভাষা ও আঙ্গিকে। বস্তুত জনপ্রিয়তা অর্জন নয় মহৎশিল্প সৃষ্টিই যেখানে অঙ্গীকার, হুমায়ূন মালিক সেখানে তাঁর শেকড় ছড়িয়ে জন্ম দেন গল্পের মহীরূহ।

Authors:
হুমায়ূন মালিক

হুমায়ূন মালিক (জন্ম ১৯৫৭) আশির দশক থেকে দেশের জাতীয় ও আঞ্চলিক পত্র-পত্রিকা, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন লিট্‌ল ম্যাগাজিনে নিয়মিত গল্প লিখে আসছেন। দেশের উল্লেখযোগ্য গল্পসংগ্রহে তাঁর গল্প অন্তর্ভুক্ত হয়েছে। বাংলা একাডেমী থেকে প্রকাশিত বাংলাদেশের ছোটগল্প: আশির দশক (১৯৯৩)-এ তাঁর গল্প সংকলিত হয়েছে। বাংলাদেশ কথাশিল্পী সংসদের বর্ষভিত্তিক নির্বাচিত গল্পসংকলন বাংলাদেশের ছোটগল্প ১৯৮৮, বাংলাদেশের ছোটগল্প ১৯৯০, বাংলাদেশের ছোটগল্প ১৯৯৫ এবং ইউপিএল নির্বাচিত বাংলাদেশের ছোটগল্প ১৯৯৯, ইউপিএল নির্বাচিত বাংলাদেশের ছোটগল্প ২০০০, ইউপিএল নির্বাচিত বাংলাদেশের ছোটগল্প ২০০১-এ তাঁর গল্প অন্তর্ভুক্ত হয়েছে। ছোটগল্পের জন্য তিনি ২০০২ সালের আজকের কাগজ সাহিত্য পুরস্কার পেয়েছেন। হুমায়ূন মালিক বর্তমানে বাংলাদেশ জাতীয় জাদুঘরের আওতায় ‘জিয়া স্মৃতি জাদুঘর’-এর নির্বাহী প্রধানের দায়িত্ব পালন করছেন।

0 review for মৃত্যুঞ্জয়ের সপ্তম জন্ম

Add a review

Your rating