সকল বই

মন্তাজ গায়েন

মন্তাজ গায়েন

Author: খায়রুল আলম সবুজ
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳120.00 ৳ 104.40 (13.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN984 70120 0498 2
Edition2016 Feb 01
Pages72
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category গল্প
Return Policy

7 Days Happy Return

খায়রুল আলম সবুজের গল্প-উপন্যাসে বাংলার নদীকেন্দ্রিক মানুষের জীবন নানাভাবে উঠে আসে।  মন্তাজ গায়েনও সেই নদীভিত্তিক জীবনের কাহিনী।  এ বইয়ের প্রতিটি গল্পেই নদীজনপদের সাধারণ মানুষের জীবন-জীবিকা, প্রেম, প্রত্যাশা, হাহাকার ও হৃদয়ের ক্ষরণ লেখকের ভাবনায় অনন্যভাবে ফুটে উঠেছে।  তাঁর পূর্বের প্রকাশিত গল্পগ্রন্থ- স্বর্ণলতার বৃক্ষ চাই, বুড়োবট ও শকুন, পবিত্র ও আড্ডাবাজ কয়েকজন; এগুলোর ধারাবাহিকতায় বর্তমান গ্রন্থের গল্পগুলি আরও আন্তরিক ও হৃদ্য ভাষা-ভাবনায় ঋদ্ধ।  বইটি পাঠকদের কাছে নিঃসন্দেহে সমাদৃত হবে বলে আমাদের বিশ্বাস।

Authors:
খায়রুল আলম সবুজ

জন্ম ২৪শে ফেব্রুয়ারি ১৯৪৯, বরিশাল জেলার উজিরপুর উপজেলার পূর্ব নারায়ণপুর গ্রামে।
শিক্ষা : মাধ্যমিক (মানবিক) বাংলা স্কুল, করাচি (১৯৬৭); উচ্চ মাধ্যমিক (মানবিক) বাংলা কলেজ, করাচি (১৯৬৯); স্নাতক সম্মান (ইংরেজি) ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯৭২); স্নাতকোত্তর (ইংরেজি) ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯৭৩)। কলেজ শিক্ষকতা, বিজ্ঞাপন সংস্থায় চাকরি করেছেন কিছুদিন।  পরে অভিনয় ও লেখালেখিকে পেশা হিসেবে বেছে নেন।  দেশের খ্যাতিমান অভিনেতা তিনি।  অসংখ্য টিভি-নাটকে অভিনয় করেছেন এবং এখনো করে যাচ্ছেন।  অভিনয়ের পাশাপাশি লেখালেখিতে তাঁর সরব উপস্থিতি।  তাঁর রচিত টিভি-নাটকের সংখ্যা অগণন।  কবি, নাট্যকার, কথাসাহিত্যিক হিসেবেও তিনি সমধিক পরিচিত। ইবসেন, চেখভ, শেক্সপিয়র প্রমুখ বিশ্বনাট্যকারদের সেরা অনেক নাটক তিনি অনুবাদ করেছেন।  প্রায় আশিটি গ্রন্থ রচনা করেছেন।  তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য বই-স্বর্ণলতার বৃক্ষ চাই, বুড়োবট ও শকুন, পবিত্র ও আড্ডাবাজ কয়েকজন, গল্পসমগ্র, উপেনের জমি, স্বপ্নের সবুজ ডানা, জলপাই পাতা ঝরেছিল, ভালোবাসা বোঝেনি পাখি ইত্যাদি।
বর্তমান ঠিকানা : ৩৯৯ এ, নিউ ইস্কাটন, ঢাকা-১০০০। 

0 review for মন্তাজ গায়েন

Add a review

Your rating