সকল বই

বেড়ালের গল্প

বেড়ালের গল্প

Author: লুৎফর রহমান রিটন
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳200.00 ৳ 160.00 (20.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher ঝিঙেফুল
ISBN9789846425307
Edition2020, 1st Published
Pages56
Reading Level Age 6-10
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category গল্প
Return Policy

7 Days Happy Return

এই পৃথিবীটা একজন মানুষের যেমন, তেমনি একটা ছোট্ট গুবরে পোকারও। একটা ঘাস ফড়িং-এরও। এবং একটা পিঁপড়েরও। বেড়াল এবং কুকুরদের তো বটেই। কিন্তু আমাদের সমাজে শিক্ষিত অশিক্ষিত অনেকেই বেড়াল-কুকুরদের প্রতি নিষ্ঠুর আচরণ করেন। ছোটদের প্রিয় লেখক লুৎফর রহমান রিটন একজন বেড়ালপ্রেমী হিশেবেও ব্যাপক পরিচিত। লেখক তাঁর পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য 'কিটক্যাট' নামের মায়াবী বেড়ালটাকে নিয়ে লিখেছেন অন্যরকম একটি বই বেড়ালের গল্প । মূলত কিটক্যাটকে নিয়ে বইটি লেখা হলেও সেটা এক পর্যায়ে আর কিটক্যাটের থাকেনি। অবলীলায় হয়ে উঠেছে অন্য সব বেড়ালের বই। বাংলাদেশের সমস্ত বেড়াল তো বটেই, পৃথিবীশুদ্ধ সমস্ত বেড়ালেরও গল্প হয়ে উঠেছে--বেড়ালের গল্প। অনন্য সাধারণ গদ্য ভঙ্গিতে লেখা বেড়ালের গল্প বাংলা শিশুসাহিত্যে এক অভিনব সংযোজন। এই বইটি তাই ছোটদের যেমন, তেমনি বড়দেরও।

 

Authors:
লুৎফর রহমান রিটন

লুৎফর রহমান রিটন
জন্ম ০১ এপ্রিল ১৯৬১, ঢাকায়।
ছড়াকার ও শিশুসাহিত্যিক। 
প্রকাশিত বইয়ের সংখ্যা শতাধিক।
ফেলো, বাংলা একাডেমি।
উদ্যোক্তা সদস্য, মুক্তিযুদ্ধ জাদুঘর।
পুরস্কার পেয়েছেন অনেকগুলো। 
উল্লেখযোগ্য কয়েকটি-
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০০৭ 
সিকান্দার আবু জাফর সাহিত্য পুরস্কার ১৯৮২
অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার ১৯৮২, ১৯৯৬ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পুরস্কার ১৯৮৪। 
বিভিন্ন জাতীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় বিভাগীয় ও নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।  বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে প্রকাশিত কিশোর তরুণদের উৎকর্ষধর্মী মাসিক ‘আসন্ন’ ও অপূর্ব মাসিক পত্রিকা ‘ছোটদের কাগজ’ সম্পাদনা করেছেন।  টেলিভিশনের একজন উপস্থাপক এবং নাট্যকার হিসেবেও খ্যাতিমান।  জাপানস্থ বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি প্রেস হিসেবে দায়িত্ব পালন করেছেন।  ২০০২ থেকে স্ত্রী শার্লি রহমান ও কন্যা সাবরিনা নদীসহ কানাডায় বসবাস করছেন।

0 review for বেড়ালের গল্প

Add a review

Your rating