সকল বই

বাঙালির স্বাধীনতা যুদ্ধ

বাঙালির স্বাধীনতা যুদ্ধ

Author: আহমদ রফিক
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳375.00 ৳ 315.00 (16.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher অন্যপ্রকাশ
ISBN978 984 502 055 8
Edition2012, 1st Published
Pages224
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Category মুক্তিযুদ্ধ কর্নারের বই
Return Policy

7 Days Happy Return

স্বাধীনতা যুদ্ধ একাত্তর আমাদের অনেক আকাঙ্ক্ষার ধন স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছে অনেক মৃত্যু, নারী নির্যাতন ও অনেক ধ্বংসের বিনিময়ে। সে যুদ্ধের রূপরেখা ও সামাজিক শ্রেণীচরিত্র নানামাত্রায় তুলে ধরার চেষ্টা করেছেন আহমদ রফিক ‘বাঙালির স্বাধীনতা যুদ্ধ’ বইটিতে। স্বাধীনতাযুদ্ধের রাজনৈতিক চরিত্র যথেষ্ট জটিল বিশেষ করে ভারত -পাকিস্তান সম্পর্কের পরিপ্রেক্ষিতে যা আবার নানা প্রশ্নের বিদ্ধ। যুদ্ধের প্রেক্ষাপট ও আর্থসামাজিক তাৎপর্য ও ইতিহাসের বিচারে গুরুত্বপূর্ণ যেখানে রয়েছে রাজনীতির পাশাখেলা ও নানামুখী ষড়যন্ত্রের চাতুর্য, ক্ষমতা -দখলের রোভ -লালসা। জীবন সেখানে তুচ্ছ তা যত মূল্যবানই হোক। স্বাধীনতাযুদ্ধের নেপথ্যে ছিল বাঙালি জাতীয়তার চেতনা।সে চেতনা কতটা সমাজে বিরাজমান বৈষম্য ও শোষণ থেকে মুক্তির দিকনির্দেশক তা নিয়ে অনেক প্রশ্ন, অনেক বিতর্ক। সেসবও এই বইয়ে নানা প্রসঙ্গে আলোচিত। এমনকি আলোচিত স্বাধীনতা যুদ্ধ বনাম মুক্তিযুদ্ধের তাত্ত্বিক বিচার। আরও একটি বিতর্কিত বিষয় ইতিহাসে স্বাধীন বাংলার অবস্থান যা সংক্ষিপ্ত অনুচ্ছেদে তুলে ধরা হয়েছে । সব মিলিয়ে ‘বাঙালির স্বাধীনতা যুদ্ধ’ ঘটনার সরলরৈখিক বয়ান নয়, ইতিহাসের নানা কোণে আলো ফেলার চেষ্টা রয়েছে এতে এবং তা কখনো প্রথাসিদ্ধ ইতিহাসের বাইরে অথচ ইতিহাসেরই নেপথ্য আলেখ্য রচনার লক্ষ্যে।

Authors:
আহমদ রফিক

প্রাবন্ধিক, কবি ও কলামিস্ট হিসেবে খ্যাত আহমদ রফিক (জন্ম ১৯২৯) ছাত্রজীবন থেকেই সাহিত্য-সংস্কৃতি ও রাজনীতির আকর্ষণে সমভাবে আলোড়িত ছিলেন।  তিনি বায়ান্নর ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক।  প্রগতিশীল রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার কারণে তাঁর শিক্ষাজীবন বিপর্যস্ত হয়েছে।  পেশাগতভাবে শিল্প-ব্যবস্থাপনার সঙ্গে একদা যুক্ত থাকা সত্ত্বেও মননের চর্চাতেই তিনি অধিক সমর্পিত।  একাধিক সাহিত্য ও বিজ্ঞান পত্রিকার সম্পাদনা, প্রকাশনা ছাড়াও সক্রিয় রয়েছেন বিভিন্ন সামাজিক কর্মযজ্ঞে।  রবীন্দ্রচর্চা কেন্দ্র ট্রাস্টের তিনি প্রতিষ্ঠাতা এবং বাংলা একাডেমি ও বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির ফেলো।  তাঁর উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থের মধ্যে রয়েছে শিল্প সংস্কৃতি জীবন (১৯৫৮), আরেক কালান্তরে (১৯৭৭), বুদ্ধিজীবীর সংস্কৃতি (১৯৮৬), ভাষা আন্দোলন : ইতিহাস ও তাৎপর্য (১৯৯১), রবীন্দ্রনাথের চিত্রশিল্প (১৯৯৬), জাতিসত্তার আত্মঅন্বেষা (১৯৯৭), রবীন্দ্রভুবনে পতিসর (১৯৯৮), জীবনানন্দ : কবি, প্রেমিক ও গৃহী (২০১৮), বাংলাদেশ : জাতীয়তা ও জাতিরাষ্ট্রের সমস্যা (২০০০), একাত্তরে পাকবর্বরতার সংবাদভাষ্য (২০০১), কবিতা আধুনিকতা ও বাংলাদেশের কবিতা (২০০১), মৃত্যুহীন বিপ্লবী চে গুয়েভারা (২০১১), বাঙালির স্বাধীনতাযুদ্ধ (২০১২), দেশবিভাগ : ফিরে দেখা ইত্যাদি।  এ ছাড়া রয়েছে নির্বাসিত নায়ক (১৯৬৬), বাউল মাটিতে মন (১৯৭০), রক্তের নিসর্গে স্বদেশ (১৯৭৯), বিপ্লব ফেরারী, তবু (১৯৮৯)সহ ১০টি কাব্যগ্রন্থ।  তিনি ১৯৭৯ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ১৯৯২ সালে অলক্ত সাহিত্য পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, একুশে পদক আর কলকাতার টেগোর রিসার্চ ইনস্টিটিউট থেকে পেয়েছেন ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধি ও বাংলাদেশে রবীন্দ্র পুরস্কার (১৪১৮)সহ শতাধিক সম্মাননা পদক। 

0 review for বাঙালির স্বাধীনতা যুদ্ধ

Add a review

Your rating