সকল বই

বঙ্গবাসীর শিকারকথা

বঙ্গবাসীর শিকারকথা

Author: চণ্ডিকা প্রসাদ ঘোষাল
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 875.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9789354252013
Pages232
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category গ্রন্থ
Return Policy

7 Days Happy Return

আদতে ছিল আদিম জীবিকা। রাজারাজড়াদের কবলে পড়ে হল প্রমোদ-বিলাস। সাহেবদের পরিশীলিত ‘স্পোর্ট’। সেই ‘স্পোর্ট’ প্রলুব্ধ করল বাঙালিবাবুদের। সাহেবি কেতায় নিজেদের মুড়ে নিতে হলে বিলেতিয়ানার সঙ্গে একটু বীরত্বের মিশেল থাকা জরুরি। ‘এফিমিনেট’ নেটিভ হয়ে থাকার জ্বালা সয় না প্রাণে। অতএব, ব্রিটিশ রাজপুরুষদের দেখাদেখি সামন্তরাজা, জমিদার এবং বাবুবাঙালিগণ বিগ গেম শিকারের নেশায় বুঁদ। এই দেশি বন্দুকবাজদের জঙ্গলযাত্রার তাগিদের পেছনে মোক্ষম সব কৈফিয়তও ছিল বিলক্ষণ মজুত। ঔপনিবেশিক শিকারক্রীড়ার ইতিহাসে শৌখিন বাঙালিদের ভূমিকা যথেষ্ট দীর্ঘ। একশো বছর তো বটেই। তবে গ্রাম্য শিকারিদের আখ্যানকে সরিয়ে রেখে এদের কারও কাহিনি-কীর্তন অবান্তর। কারণ, প্রান্তবাসী সমাজের শিকারদক্ষতা ও অরণ্য-অভিজ্ঞানের ওপর ভরসা রেখেই স্বদেশি এবং বিদেশি শিকারিদের যাবতীয় আরণ্য-আয়োজন। অথচ তাদের অভিযানে এই নিম্নবর্গীয়রা যতটা অপরিহার্য, উপেক্ষিতও ততটাই। পুরোটাই যে এই উপেক্ষিত সমাজ মুখ বুজে সয়ে যেত, তেমন নয়। ক্ষেত্রবিশেষে তাদেরও ছিল সপাটে প্রতিবাদের নিজস্ব ভঙ্গি। ছেড়ে কথা কইবার মানুষ তারা সবাই ছিল না। নিজেদের কলমে শিকারবৃত্তান্ত পাঠকের দরবারে পৌঁছে দেবার দায় কিংবা ক্ষমতা না-থাকলেও নিজেদের বয়ানে সেই সব অ্যাডভেঞ্চারের দস্তাবেজ রেখে গেছেন কেউ, কেউ সেসবের তোয়াক্কা করেননি। ঔপনিবেশিক ভারতের সামাজিক, রাজনৈতিক প্রেক্ষাপটে বঙ্গীয় শিকারিদের ভূমিকা, অবস্থান ও প্রাসঙ্গিকতার তত্ত্বতালাশই এই বইয়ের উপজীব্য। বস্তুত, এই বই বঙ্গের শিকারিদের একটি ত্রিমাত্রিক আখ্যান নির্মাণের প্রয়াস।

Authors:
চণ্ডিকা প্রসাদ ঘোষাল

চণ্ডিকাপ্রসাদ ঘোষালের জন্ম (১৯৫৯) কোচবিহারে। ছাত্রজীবন কেটেছে রামকৃষ্ণ মিশন ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে। ইংরেজি সাহিত্যে এম.এ। শিক্ষকতা থেকে অবসর নিয়েছেন। নিজের কর্মস্থল প্রায় ২০০ বছরের পুরনো শিক্ষায়তনে ব্যক্তিগত উদ্যোগে গড়ে তুলেছেন একটি সংগ্রহশালা এবং INTACH-এর সহায়তায় ছাত্রছাত্রীদের নিয়ে হেরিটেজ ক্লাব। বিভিন্ন রাজ্যের শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণের কাজে যুক্ত। ভালবাসেন গান, আড্ডা, পড়াশোনা, লেখালিখি, আর ফুরসত মিললেই ফুরুৎ পাহাড়, কিংবা জঙ্গলের নিভৃত সবুজের মায়ায়। সমাজ, সংস্কৃতি, শিক্ষা বিষয়ে বাংলা-ইংরেজি পত্র-পত্রিকায়, খুব নিয়মিত না হলেও, লেখেন। Paul Beedle ও Bob Burkill সম্পাদিত ‘Reflections on Teaching: Today and Tomorrow’ গ্রন্থে তাঁর লেখা Identifying The Needs of Learners in Middle School: A Challenge for Teachers এবং ‘Economic & Political Weekly’-তে প্রকাশিত Kolkata’s Changing Puja Ethos রচনাদুটি প্রভূত প্রশংসিত। কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্যের বিষয়টিও তাঁর আগ্রহ এবং চর্চার অন্যতম জগৎ। Indian Association of Life-skills Education সংস্থার তিনি আজীবন সদস্য।

0 review for বঙ্গবাসীর শিকারকথা

Add a review

Your rating