সকল বই

ফিরে এসো ক্ষমার পথে

ফিরে এসো ক্ষমার পথে

Author: ড. মুহাম্মদ ইবনে আবদুর রহমান আরিফী Translator: ফজলে রাব্বি
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳160.00 ৳ 96.00 (40.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher দারুল আরকাম
Edition2018, 1st Published
Pages116
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category ইসলামিক
Return Policy

7 Days Happy Return

অন্ধকার পথ থেকে ফিরে আসা কিছু তওবাকারীদের চমকপ্রদ ঘটনাবলী বেশ উৎসাহব্যঞ্জক, মুগ্ধকর। কারণ,—তাদের শিক্ষণীয় ঘটনাগুলো আমাদের সামনে সুখ-দুঃখ, হাসি-কান্না, ভয়-জয় ও উদ্বেগ-উৎকণ্ঠায় মোড়ানো সরল জীবনের অনুপম চিত্র তুলে ধরে।
সূর্যের আগমন না ঘটলেও; পৃথিবী আলোকিত না হলেও, বেলাশেষে ‘সত্যবিশ্বাসী’ ব্যক্তি আল্লাহর পথেই ফিরে আসে।
তেমনি, পড়ন্ত বেলায় অস্তমিত সূর্যের বিদায় না ঘটলেও; রাতে জ্বলজ্বলে তারকারাজির আবির্ভাব না হলেও পরিশেষে তাওবাকারী আল্লাহর দিকেই রুজু হয়।
তওবাকারী—মাত্রই উন্মুখ হৃদয়ের অধিকারী, অধিক অশ্রুপাতকারী, অনুভূতিকাতর ও পরিমিত ভীতি লালনকারী…
তওবাকারী—সত্যবাদিতায় অগ্রগামী, কাজেকর্মে উদ্যমী, দৃঢ়চেতা মন ও সুষ্ঠু বিবেকের অধিকারী…
তওবাকারী—মিথ্যা দম্ভ ও অহংকার থেকে মুক্ত এবং সে অল্পতেই তুষ্ট..
তওবাকারী—ভয় ও আশা লালনকারী, ক্ষয় ও জয় এবং ধ্বংস ও মুক্তির মধ্যবর্তী…
তওবাকারী—হৃদয় ও মন যার প্রেমাস্পদের বিরহে কাতর। চেহারায় শোকের ছায়া অথচ অশ্রুতে বয় আনন্দের ফল্গুধারা…
তওবাকারী—যে মিলন ও বিচ্ছেদের মর্ম জানে। পাওয়া ও হারানোর বেদনা এবং গ্রহণ ও উপেক্ষার পরিণতি বোঝে…
তওবাকারী—যার প্রতিটি ঘটনায় লুকিয়ে থাকে শিক্ষা। যেমন, কবুতরের বাকবাকুম আওয়াজের অন্তরালে কখনো কান্না লুকিয়ে থাকে। পাখির চিরায়ত ডাকের আড়ালে কখনো লুকিয়ে থাকে বিষাদের করুণ সুর। বুলবুলির মিষ্টি ডাকের আড়ালেও লুকিয়ে থাকে শিক্ষা। তেমনি বিদ্যুতের উজ্জ্বল ঝলকানির পর শোনা যায় বিকট আওয়াজ!
তওবাকারী—স্রষ্টার আনুগত্যে যে তৃপ্তি খুঁজে পায়। ইবাদতের মাঝে দেখে সুন্দরের সমাবেশ এবং আল্লাহর প্রতি ঈমান ও বিশ্বাসে লাভ করে অমীয় স্বাদ…
তওবাকারী—যার চোখের অশ্রুতে গল্প রচিত হয়। বেদনার কালিতে রচিত হয় কবিতামালা। কান্নার ফোঁটাই যার হয়ে যায় কথামালা!
তওবাকারী—স্বীয় সন্তানকে শত্রুর থাবা থেকে রক্ষাকারী মায়ের ন্যায়। গভীর সমুদ্রের ঘুর্ণিপাক থেকে নিরাপদে তীরে ফেরা ডুবুরীর ন্যায়। নিঃসন্তান অক্ষম পিতার ন্যায়, যাকে আগত পুত্রের সুসংবাদ দেয়া হয়েছে। কিংবা ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত গুরুতর অপধারী, যার কৃত অপরাধ ক্ষমা করে দেয়া হয়েছে…
তওবাকারী—যে নফসের প্রবৃত্তি ও গুনাহ থেকে নিজেকে মুক্ত করেছে। পাপাচারিতার বেড়ি থেকে কলবকে পবিত্র করেছে ও অন্ধকার থেকে আলোর পথে পা বাড়িয়েছে।
তওবাকারী—উচ্চবাক্যহীন নিরহংকার পাখির ন্যায় কিংবা ধুসর চাঁদ অথবা পুরনো তারকার ন্যায়; যার মাঝে বিশেষ সমারোহ নেই।
পাঠক! এসব তো গেলো তওবাকারীর কিছু বৈশিষ্ট্যের কথা। বক্ষ্যমাণ বইয়ে আমি তওবাকারীর এমনই কিছু শিক্ষণীয় সত্য ঘটনা লিপিবদ্ধ করেছি; যারা ইতোমধ্যেই তওবা করেছেন অথবা তওবা করে ফিরে আসতে চান, যারা আল্লাহর প্রতি অনুগত হতে চান কিংবা যারা তওবার দরোজা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। বইটি সকলের জন্য। করুণাময়ের কাছে প্রার্থনা করি, তিনি যেন সবাইকে এ থেকে পূর্ণ উপকৃত করেন।

Authors:
ড. মুহাম্মদ ইবনে আবদুর রহমান আরিফী

জন্ম ১৯৭০ সালের ১৬ জুলাই। ইসলামের বিখ্যাত সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ (রা) এর বংশধর তিনি। মাত্র ৫০ বছর বয়সেই হয়ে উঠেছেন আরব জাহানের বিশিষ্ট বক্তা এবং লেখক। তিনি তার বক্তৃতা এবং লেখনীর মাধ্যমে আরবসহ পশ্চিমা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন। হ্যাঁ! আমরা আর কারো কথা বলছি না, বলছি ড. মুহাম্মদ ইবনে আবদুর রহমান আরিফীর কথা। দাম্মামে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করার পর সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চতর পড়াশোনা করেন তিনি এবং রিয়াদের বাদশাহ সৌদ বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেছেন পিএইচডি ডিগ্রি। বিখ্যাত হাদীস বিশারদ শায়খ মুহাম্মদ ইবনে ইসমাইল, শায়খ আব্দুল্লাহ ইবনে কুউদ, শায়খ আব্দুর রহমান ইবনে নাসের আল-বাররাক প্রমুখ ব্যক্তিবর্গকে শিক্ষক হিসেবে পেয়েছেন মুহাম্মদ আরিফী। প্রায় পনেরো-ষোলো বছর ইবনে বায রহ. এর সাথে থাকার সৌভাগ্য হয় তার। তার জীবনের মূল উদ্দেশ্য হলো আল্লাহর দাওয়াত দেওয়া। তাকে অনেক সময় ""দাওয়াত ইল্লাল্লাহ"" বলেও সম্বোধন করা হয়। তার বিভিন্ন স্থানে বক্তৃতা করার মূল কারণও এটি। বাজারে তার বক্তৃতায় অডিও-ভিডিও ক্যাসেট পাওয়া যায় যার দ্বারা উপকৃত হচ্ছে পুরো মুসলিম বিশ্ব। ড. মুহাম্মদ ইবনে আবদুর রহমান আরিফী বই রচনা করে চলেছেন মানবজাতির কল্যাণার্থে। ড. মুহাম্মদ ইবনে আবদুর রহমান আরিফী এর বই সমূহ প্রত্যেকটি বিক্রির সময় একটি আরেকটিকে ছাড়িয়ে রেকর্ড সৃষ্টি করেছে। ড. মুহাম্মদ ইবনে আবদুর রহমান আরিফী এর বই সমগ্র হলো ভার্সিটির ক্যান্টিনে, সুখময় জীবন উপভোগ করুন, তুমি সেই নারী, নবী-চরিত্রের আলোকে: জীবন উপভোগ করুন, রাগ করবেন না: হাত বাড়ালেই জান্নাত, কিতাবুল ফিতান, রোজা ও হজ্জের পয়গাম, নারী যখন রানী, তোমাকে বলছি হে বোন, আপনার যা জানতে হবে, রামাদান আল্লাহ’র সাথে সম্পর্ক করুন, যেভাবে মানুষকে আল্লাহর দিকে ডাকবেন ইত্যাদি।

Translators:
ফজলে রাব্বি

0 review for ফিরে এসো ক্ষমার পথে

Add a review

Your rating