সকল বই

প্রেতপুরুষ ও অনুপমকথা

প্রেতপুরুষ ও অনুপমকথা

Author: জয় গোস্বামী
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 43700.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9788177564020
Pages216
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category উপন্যাস
Return Policy

7 Days Happy Return

‘প্রেতপুরুষ’ এবং ‘অনুপম কথা’—এই দুটি উপন্যাস নিয়ে এই গ্রন্থ। জয় গোস্বামীর এ পর্যন্ত প্রকাশিত প্রত্যেকটি উপন্যাসই তাঁর নিজস্ব ভাষা ও ভঙ্গিতে সমুজ্জ্বল। এই দুটি উপন্যাসও সেই একই স্বকীয়তায় ভাস্বর। যদিও উজ্জ্বলতায় এক হলেও আদলে তারা একেবারেই আলাদা।‘প্রেতপুরুষ’ উপন্যাসের মধ্যে আছে মানুষের এক চিরসত্য। মানুষের শাশ্বত আর্তির করুণাসিঞ্চিত কাহিনী। এ-কাহিনীর নায়ক সৃষ্টিশীলতা রুদ্ধ করে দেওয়া কবি একজন। সাংসারিক জীবনে স্ত্রীর সঙ্গে অপূর্ণ ও অসুখী দাম্পত্য নিয়ে ক্ষত-বিক্ষত হতে হতে যে নিরন্তর পৃথিবীতে বীজ স্থাপনের চেষ্টা করে যায়। এবং শুধুমাত্র এই প্রয়াসেই একের পর এক নারীর সঙ্গে ভালবাসা নির্মাণ করে শুধু। একেবারে শুকনো, পরিকল্পিত নির্মাণ। এই নায়ক নিজেও জানে, তার ভালবাসায় প্রদর্শনই আছে কেবল, আর আছে নিজের সন্তান বপন করার নির্বাধ ইচ্ছে। এই উপন্যাসে ভালবাসা কেবল নিজের সঙ্গে নিজের। যে-নিজ আত্মমুখ দেখে নিজের সন্তানের মুখে এবং সুখী হয়। ‘অনুপম কথা’ প্রেম এবং অপ্রেমের কাহিনী, পিতার সঙ্গে পুত্রের অসামান্য সম্পর্ক, সাধারণ মুখগুলির আড়ালে লুকিয়ে থাকা স্বার্থপরতা এবং জীবনের বিস্ময়কর নাটকীয়তার কাহিনী। এই। উপন্যাসের নায়ক অনুপম। বাবার জীবনের অসুখী দাম্পত্যের সাক্ষী সে। এবং তার নিজের জীবনেও পরম্পরাগত অভিশাপের মতো নেমে এসেছে অপ্রিয় দাম্পত্য। অনুপম তার স্ত্রীর কাছে একবারও পুরুষ হতে পারেনি। অথচ এই অনুপমই কলেজ-জীবন থেকে বুকের ভেতর বয়ে বেড়াচ্ছে এক নমিতা বাগচীকে এবং শেষ পর্যন্ত চল্লিশ পার করা বয়সে হঠাৎই এক দুপুরে মুখোমুখি হয়ে যাচ্ছে সেই নারীর—যার স্পর্শ-দূরত্বে এসে নিজেকে আবিষ্কার করছে অনুপম, আশ্চর্যভাবে আবিষ্কার করছে নতুন করে তার জীবনকেও।

Authors:
জয় গোস্বামী

জয় গোস্বামী-র জন্ম ১০ নভেম্বর ১৯৫৪, কলকাতায়। শৈশব, কৈশোর কেটেছে রানাঘাটে৷ এখন কলকাতাবাসী। শিক্ষা: একাদশ শ্রেণি পর্যন্ত, রানাঘাটেই। দেশ পত্রিকাতে চাকরি করেছেন ১৬ বছর। এখন ‘সংবাদ প্রতিদিন’-এ কর্মরত। আনন্দ পুরস্কার পেয়েছেন দু’বার। ১৯৯০-এ ‘ঘুমিয়েছো, ঝাউপাতা?’ কাব্যগ্রন্থের জন্য এবং ১৯৯৮-এ ‘যারা বৃষ্টিতে ভিজেছিল’ কাব্যোপন্যাসের জন্য। ১৯৯৭-এ পেয়েছেন পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি পুরস্কার, ‘বজ্রবিদ্যুৎ-ভর্তি খাতা’ কাব্যগ্রন্থের জন্য। বীরেন্দ্র চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার (১৯৯৭) ‘পাতার পোশাক’ এবং সাহিত্য অকাদেমি পুরস্কার (২০০০) ‘পাগলী, তোমার সঙ্গে’ কাব্যগ্রন্থের জন্য। আমেরিকার আইওয়া আন্তর্জাতিক লেখক শিবিরে আমন্ত্রিত হয়েছেন ২০০১ সালে। ২০০৯ সালে গিয়েছেন অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনিতে। ২০১০ সালের মে মাসে বেইজিং ও সাংহাইতে আয়োজিত ‘অলমোস্ট আইল্যান্ড ডায়লগ’-এ যোগ দিয়েছেন চিন দেশের কবি-লেখকদের সঙ্গে। সারাজীবনের সাহিত্যকৃতির জন্য ২০১১ সালে পেয়েছেন ভারতীয় ভাষা পরিষদ কর্তৃক প্রদত্ত ‘রচনাসমগ্র’ পুরস্কার এবং একই বছরে পেয়েছেন IIPM-এর দেওয়া ‘মাইকেল মধুসূদন দত্ত মেমোরিয়াল অ্যাওয়ার্ড।’

0 review for প্রেতপুরুষ ও অনুপমকথা

Add a review

Your rating