সকল বই

প্রিয় প্রবন্ধ

প্রিয় প্রবন্ধ

Author: ভীষ্মদেব চৌধুরী
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳500.00 ৳ 420.00 (16.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN9789845101622
Edition2021 Feb 01
Pages392
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category প্রবন্ধ-গবেষণা
Return Policy

7 Days Happy Return

যে সব প্রবন্ধের লিখনপর্ব প্রভূত আনন্দে সম্পন্ন হয়েছিল সেগুলাের গ্রন্থবদ্ধ রূপকেই প্রিয় প্রবন্ধ নামকরণ করেছেন প্রাবন্ধিক। কালানুক্রমিকভাবে বিন্যস্ত গ্রন্থিত ছাব্বিশটি প্রবন্ধে লেখকের বিগত পঁয়ত্রিশ বছরের মননচর্চা ও গদ্যশৈলীর বিকাশক্রম পরিস্ফুট।
কবিতা-গল্প-উপন্যাস-প্রবন্ধ ও গানসহ সংকলিত প্রবন্ধাবলির বিষয়ে যুক্ত হয়েছে সাহিত্যের দু-জন প্রাতিস্বিক শিক্ষকের কথকতাও।
সাহিত্যসমালােচকের মূল্যায়নধর্মী বিবেচনায় গ্রন্থভুক্ত অধিকাংশ প্রবন্ধে সুপরিচিত অথবা স্বল্প-পরিচিত সাহিত্যশিল্পীর রচনার অনালােকিত অথবা অকর্ষিত ভুবনে আলাে ফেলেছেন বর্তমান প্রাবন্ধিক। এর ফলে অধিকাংশ প্রবন্ধেই নতুনতর কিছু শক্তি, কিছু অনাবিষ্কৃত সত্য উন্মােচিত হয়েছে।
রবীন্দ্রনাথ-নজরুল-জগদীশ-বিভূতিভূষণতারাশঙ্কর-বুদ্ধদেব প্রসঙ্গে প্রাবন্ধিকের নানাবিধ নান্দনিক জিজ্ঞাসা ও বিশ্লেষণধর্মী গদ্য সাহিত্যপ্রেমী পাঠক আর মূল্যায়নপ্রবণ সাহিত্য-গবেষকের মনে নতুনতর চিন্তা জাগিয়ে তুলবে, ভিন্ন আর-এক পাঠনির্মাণে উৎস ও উদ্দীপক হিসেবে ভূমিকা রাখবে। মূল্যায়নধর্মী সাহিত্যবিবেচনা আকৃষ্ট করে যেসব পাঠককে, তাঁদের কাছে গ্রন্থটি সমাদৃত হবে নিঃসন্দেহে।

Authors:
ভীষ্মদেব চৌধুরী

বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর প্রজন্মের বিশিষ্ট সাহিত্য-সমালোচক ভীষ্মদেব চৌধুরীর জন্ম সিলেট শহরে।  তিনি বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি উপাধি লাভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।  ১৯৮৪ সনে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে লেকচারার হিসেবে যোগদানের মধ্য দিয়ে তাঁর কর্মজীবনের সূচনা।  দীর্ঘ ঊনত্রিশ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে যুক্ত আছেন এই পেশায়।  ২০০০ সনে তিনি বৃত হন প্রফেসর পদে।  পাঠদান, সাহিত্য বিবেচনা ও গবেষণা তাঁর চিন্তা, আনন্দ ও উদ্যমের উৎস।  বাংলা উপন্যাস, রবীন্দ্র ছোটগল্প এবং বাংলাদেশের সাহিত্য তাঁর অনুধ্যান ও মূল্যায়নের কেন্দ্রীয় বিষয়।  ভীষ্মদেব চৌধুরীর উল্লেখযোগ্য গ্রন্থ : জগদীশ গুপ্তের গল্প : পঙ্ক ও পঙ্কজ (১৯৮৮); মিরজা আবদুল হাই (১৯৮৯); বাংলাদেশের সাহিত্যগবেষণা ও অন্যান্য (দ্বি সংস্করণ ২০০৪); সৈয়দ মুজতবা আলীর পত্রগুচ্ছ (সম্পা. ১৯৯৩); তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস : সমাজ ও রাজনীতি (১৯৯৮); তারাশঙ্কর স্মারকগ্রন্থ (সম্পা. ২০০১); দু-চারটি অশ্রুজল : রবীন্দ্রগল্পের ভিন্নপাঠ (২০০৫); কথাশিল্পের কথামালা : শরৎচন্দ্র ও তারাশঙ্কর (২০০৭); সাহিত্য-সাধনায় ঢাকার নারী (২০১১); প্রভাতসূর্য :রবীন্দ্রনাথ সার্ধশত জন্মবর্ষ স্মরণ (সম্পা. ২০১১)।

0 review for প্রিয় প্রবন্ধ

Add a review

Your rating