সকল বই

মৌমিতা

মৌমিতা

Author: মোহীত উল আলম
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳120.00 ৳ 104.40 (13.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN984 70120 0473 9
Edition2016 Feb 01
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category গল্প
Return Policy

7 Days Happy Return

মৌমিতা  শিকড়ছিন্ন এক শিল্পীর ডানার বিস্তার। বারবনিতার গর্ভে জন্ম নেওয়া মৌমিতা অনাহূত আশ্রয় পায় বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের কাছে।  অনেকটা পরিস্থিতির শিকার কদম আলী যেন নিয়তির নির্দেশেই রাস্তা থেকে কোলে তুলে নেয় মৌমিতাকে।  এ যেন নিয়তি।  এরপর চিত্রকর হিসেবে শুধু মৌমিতার বিস্ময়কর উত্থান।  এই উপন্যাসের বিস্তার শুধু মৌমিতাতেই আটকে থাকেনি, বরং ঘটনা প্রবাহিত হয়েছে আশ্চর্যজনক পরম্পরায় বহুমাত্রিকতায়।  মৌমিতা এক অনাথ বালিকা, পাশাপাশি কদম আলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।  মৌমিতার পারম্পর্যে যেমন উঠে এসেছে স্ট্রিট বেশ্যার জীবন, একই সঙ্গে মায়ের মমতা, তেমনি কদম আলীর পারম্পর্যে উঠে এসেছে বর্তমান সবচেয়ে আলোচিত চরিত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আদ্যোপান্তও। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কমিটমেন্ট, নৈতিকতা, দায়িত্বশীলতা যেমন দেখা যায় সজল চৌধুরীর ভেতরে, তেমনি একজন মেধাবী স্কলারের সমাজের গড্ডলিকায় গা ভাসানোর প্রবণতা পাওয়া যায় কদম আলীর চরিত্রে, পাশাপাশি হীন স্বার্থবোধে উজ্জীবিত একদল শিক্ষকের দেখাও মেলে মৌমিতা উপন্যাসে।  এ হচ্ছে সেই আখ্যান যেখানে এক শিল্পী শেকড় থেকে বিচ্যুত হয়ে তার ডানার বিস্তার ঘটায় আবার শেকড়ে ফিরে আসার এক প্রবল আকুতিতে মাঝরাত্রিতে যে গুমরে কাঁদে।  মোহীত উল আলম এক নিপুণ কথকের মতো এই সব ব্যথা আমাদের প্রাচীন লোকজ দর্শনের ভেতর দিয়ে ফুটিয়ে তুলেছেন একদিকে, অন্যদিকে সমাজের উল্টোদিক-রিরংসা, ঘৃণা, ক্রোধ, হীনস্বার্থবোধ এসবও ফুটিয়ে তুলেছেন সুনিপুণভাবে।  মৌমিতার এসব সমাজ রূপান্তরের ভেতর আপনাদের স্বাগতম।

Authors:
মোহীত উল আলম

মোহীত উল আলম (জ. ১৯৫২), উপাচার্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ।  একাধারে কবি, গল্পকার, ঔপন্যাসিক, প্রবন্ধকার, অনুবাদক, সম্পাদক, কলামিস্ট, ক্রীড়া লেখক এবং বিজ্ঞাপন-চিত্রতারকা।  পেশায় তিনি শিক্ষক, ইংরেজি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে ১৯৭৮ সালে যাত্রা শুরু করেছিলেন এবং ১৯৯৬ সালে পূর্ণ অধ্যাপক হিসেবে পদোন্নতি পান।  তিনি অত্র বিভাগের সভাপতি পরে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের ইংরেজি বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং আরো পরে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর সভাপতি ও কলা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন।  তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ত্রিশোর্ধ্ব এবং সম্পাদিত জার্নালের সংখ্যা চারটি।  প্রথিতযশা অধ্যাপক ও বুদ্ধিজীবী সিরাজুল ইসলাম চৌধুরীর তত্ত্বাবধানে শেক্সপিয়ারের ট্র্যাজেডির ওপর অভিসন্দর্ভ লিখে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন এবং এর আগে কানাডার লেইকহেড বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এমএ পাস করেন।  প্রশাসনিক দায়িত্ব পালন ও সৃজনশীল লেখার পাশাপাশি শেক্সপিয়ারের ওপর গবেষণা করা ও তাঁর নাটক অনুবাদ করা মোহীত উল আলমের সর্বক্ষণের কাজ। ব্যক্তিগত জীবনে তিনি ও তাঁর স্ত্রী আলিয়া সুরাইয়া খানম তিন পুত্র (গফুরুল ওয়াদুদ আলম, নসিহ উল ওয়াদুদ আলম, আকিব উল ওয়াদুদ আলম) ও দুই পুত্রবধূ (তারান্নুম সুলতানা ও সোনালী তাবাস্সুম) ও এক নাতনি (আলিজা আলম) নিয়ে সংসারধর্ম পালন করছেন।

0 review for মৌমিতা

Add a review

Your rating