সকল বই

প্রতিঘাত

প্রতিঘাত

Author: ধীমান দাশগুপ্ত
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 262.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9789350406755
Pages142
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category উপন্যাস
Return Policy

7 Days Happy Return

ব্যক্তিমানসে বদল না এলে সমাজবিপ্লব অসমাপ্ত থেকে যায়। হয়তো-বা সে বিপ্লব ব্যর্থ হয়। এই উপন্যাসের একটি প্রধান চরিত্র তাঁর লেখার মাধ্যমে মানুষকে সচেতন করেছেন। দমন-পীড়নের প্রতিষ্ঠান যে রাষ্ট্র, তার পরাজয়ের চাবিকাঠির সন্ধান দিয়েছেন। এই অপরাধে তিনি বিচারাধীন অবস্থায় বন্দি। রাষ্ট্রশক্তি যখন তাঁর বন্দিদশা দীর্ঘায়িত করার পরিকল্পনায় রত, যুবক গোয়েন্দা অফিসারের মনে দাগ কাটে তাঁর লেখা। অফিসারটি প্রবীণ বিপ্লবীকে কারাগার থেকে পালাতে সাহায্য করে। বিপ্লবী লেখককে খুঁজে না পেয়ে রাষ্ট্র অসাধু পুলিশ এবং মাফিয়ার সাহায্যে তাঁকে হত্যা করতে চায় এবার। গোয়েন্দা অফিসারটি এগিয়ে আসে। নিজের জীবন এবং চাকরির ঝুঁকি নিয়ে ভাড়াটে খুনির হাত থেকে বাঁচিয়ে আনে প্রবীণ বিপ্লবীকে। তিনি যে মুক্তি পান সসম্মানে শুধু তাই নয়, একটা অন্যরকম বদল ঘটে যায়। নর-নারীর প্রেমকে পাথেয় করে রূপান্তর ঘটে মাফিয়া ডনের আর সমস্ত প্রথা ভেঙে গোত্রান্তর ঘটে একজন পুরুষের। ‘প্রতিঘাত’ উপন্যাস নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী প্রয়াস। 

Authors:
ধীমান দাশগুপ্ত

ধীমান দাশগুপ্ত-এর জন্ম ১৯৭০, কলকাতায়, দেশভাগের বহু পরে এপারে আসা এক উদ্বাস্তু পরিবারে। শিক্ষাগ্রহণ করেন ডনবস্কো স্কুল আর আশুতোষ কলেজে। দু’দশক যুক্ত ছিলেন বিজ্ঞাপন জগতে, সংবাদপত্রে বিজ্ঞাপন বিপণনে। বর্তমানে স্বাধীন জীবন। প্রবন্ধ, রম্যরচনা, গল্প, উপন্যাস নিয়মিত লিখে চলেছেন বিভিন্ন পত্র-পত্রিকায়।

0 review for প্রতিঘাত

Add a review

Your rating