সকল বই

পালট মুদ্রা

পালট মুদ্রা

Author: শাহ্‌যাদ ফিরদাউস
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳180.00 ৳ 144.00 (20.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কবি প্রকাশনী
ISBN9847022500368
Edition2017, 2nd Printed
Pages96
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category সমকালীন উপন্যাস উপন্যাস
Return Policy

7 Days Happy Return

মানুষের আদিপাপ বলে যদি কিছু থাকে তবে সে হচ্ছে লোভ। এই লোভের প্রকারের যেমন শেষ নেই তেমনি এর মাত্রারও সীমা নেই। সেই সঙ্গে এর কোনো শ্রেণিবিশেষও নেই প্রতিটি মানুষ তার অন্তশ্চেতনায় একে লুকিয়ে রেখে যেন পরম যত্নে লালন করে। বাইরে থেকে অনেক সময়ই তা বুঝে ওঠা যায় না। তাই হদ্দ গরিব মফিজ, যে কি না নিতাই কুণ্ডুর 'বলদ' নামে গ্রামের লোকের কাছে অভিহিত, কুণ্ডুর পুকুরে মাছ ধরতে গিয়ে হাতিমার্কা একটা প্রাচীন মুদ্রা পেয়ে স্বপ্ন-বাসনার বিরাট ইমারত গড়ে তুলেছিল। কিন্তু তার চকচকে শাণিত অস্ত্রের মতো লোভ শেষাবধি অন্য লোভাতুর মানুষের হাতে তার ট্রাজিক বিনাশ ঘটায়। কুণ্ডুর পুকুরে মহার্ঘ্য মুদ্রা পাওয়ার খবর চাউর হলে রাতের অন্ধকারে গ্রামের হতদরিদ্র মানুষ দলে দলে নিবারণ হয়ে শীতের বরফঠাণ্ডা পানিতে নামে পালট মুদ্রা পাওয়ার আশায়। এই আশা আসলে সেই লোভ। অন্যদিকে মকবুল আর পরান কুণ্ডুর বাড়িতে চুরি করতে গিয়ে এক বস্তা চালে সন্তুষ্ট না হয়ে যে-ই দ্বিতীয় বস্তায় হাত বাড়ায় অমনি তাদের বিপদ ঘটে। এই সব লোভের ঘটনাপরম্পরায় লড়াই শুরু হয় কুণ্ডুপক্ষের সঙ্গে সর্বহারা শ্রেণির। সেই লড়াইয়ের এক ইতিবাচক ইঙ্গিতধর্মী কাহিনি রূপায়িত হয়েছে শাহাদ ফিরদাউসের পালট মুদ্রা উপন্যাসে।

Authors:
শাহ্‌যাদ ফিরদাউস

শাহ্‌যাদ ফিরদাউস-এর জন্ম ১০ আশ্বিন ১৩৫৭ বঙ্গাব্দ, মুর্শিদাবাদ। ষোলো বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে যান। তারপর আর ফেরা হয়নি। বাবা কবিতা লিখতেন। তাঁর মাধ্যমে কবিতা দিয়েই সাহিত্যের হাতেখড়ি। মাঝে কিছুকাল সিনেমা নিয়ে মেতেছিলেন। কয়েকটি ডকুমেন্টারি তৈরি করেছেন। সেই বিষয় নিয়ে কিছুদিন ইউরোপেও কাটিয়েছেন। প্রকাশিত উপন্যাসের সংখ্যা চোদ্দো। তাঁর লেখা ব্যতিক্রমধর্মী হলেও, তাঁকে কেন্দ্র করে একটি পরিশীলিত এবং আগ্রহী পাঠকগোষ্ঠী সৃষ্টি হয়েছে। নানা ধরনের সামাজিক কাজের সঙ্গে তিনি যুক্ত। বর্তমানে সদ্যগঠিত ‘জনচেতনা’ নামের একটি সামাজিক সাংস্কৃতিক সংস্থার যুগ্ম আহ্বায়ক।

0 review for পালট মুদ্রা

Add a review

Your rating