সকল বই

পাণ্ডব গোয়েন্দা ২৮

পাণ্ডব গোয়েন্দা ২৮

Author: ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 393.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9788177562415
Pages112
Reading Level Age 6-10, Age 11-18
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category রহস্য ও গোয়েন্দা
Return Policy

7 Days Happy Return

একদিন পাণ্ডব গোয়েন্দারা ঘুরে বেড়াচ্ছিল মিত্তিরদের বাগানে। হঠাৎই পঞ্চু ছুটে গেল একটা কালকাসুন্দের ঝোপের দিকে। পঞ্চুর ডাক শুনে দৌড়ে এল পাণ্ডব গোয়েন্দারা। দেখা মিলল দুই দুষ্কৃতীর। বামাল ধরা পড়ল ওরা। একজন অবশ্য কোনওরকমে পালিয়ে বাঁচল। আর একজন? শুরু হল পাণ্ডবগোয়েন্দাদের তদন্ত। একটি খুনের ঘটনা এবং কানকাটা মালাইকে কেন্দ্র করে দুর্ধর্ষ ভ্যানিশ থেকে ভয়ঙ্কর ভোরা, জালে ধরা পড়ল অনেকেই। অভিযানের জটিল পথে ওরা গিয়ে পৌঁছল কানপুর, বিচুর হয়ে ইতিহাসের সেই বিস্মৃত নগরী কান্যকুব্জে। এদিকে আরও দু’-একটি অপহরণে ও চান্দেলা রাজবংশের গৌরব একটি হিরের নেকলেসকে কেন্দ্র করে অপরাধের চেহারা অন্যদিকে মোড় নিয়েছে। ঘটনার গতি ছুটে যাচ্ছে তিরের মতো। পাণ্ডব গোয়েন্দারা কি পারবে সেই হিরের নেকলেসটি উদ্ধার করতে? পারবে কি বুন্দেলখণ্ডের সন্ত্রাস ভোরাকে প্রশাসনের হাতে তুলে দিতে? এসব প্রশ্নের উত্তর এই অভিযানের পাতায় পাতায়।

Authors:
ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়

ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়-এর জন্ম ২৫ ফাল্গুন ১৩৪৭। ইংরাজি ১৯৪১। মধ্য হাওড়া খুরুট ষষ্ঠীতলায়। কিশোর বয়স থেকেই সাহিত্য সাধনার শুরু। ১৯৬১ সাল থেকে আনন্দবাজার পত্রিকার রবিবাসরীয় আলোচনীর সঙ্গে লেখালেখি সূত্রে যুক্ত থাকলেও ১৯৮১ সালে প্রকাশিত ছোটদের জন্য লেখা ‘পাণ্ডব গোয়েন্দা’ই লেখককে সুপ্রতিষ্ঠিত করে। ‘পাণ্ডব গোয়েন্দা’র জনপ্রিয়তার পর থেকে বিরামহীনভাবে লিখে চলেছেন একটির পর একটি বই। মূলত অ্যাডভেঞ্চারপ্রিয়, তাই দেশে দেশে ঘুরে যে-সব দুর্লভ অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, তারই প্রতিফলন ঘটিয়েছেন তাঁর প্রতিটি লেখার ক্ষেত্রে। বর্তমানে পাক্ষিক ‘আনন্দমেলা’ পত্রিকায় নিয়মিত লেখক।

0 review for পাণ্ডব গোয়েন্দা ২৮

Add a review

Your rating