সকল বই

পাঁচটি রহস্য গোয়েন্দা

পাঁচটি রহস্য গোয়েন্দা

Author: ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 875.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9789350404751
Pages364
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category সায়েন্স ফিকশন-থ্রিলার-অ্যাডভেঞ্চার
Return Policy

7 Days Happy Return

মনের অন্ধকার অথবা দৃষ্টিভ্রম এই দুইয়ের সমন্বয়েই কি রহস্যের ঘনঘটা? হয়তো তাই। এর কারণ অবশ্য আজও অধরা। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের ‘পাঁচটি রহস্য গোয়েন্দা’ কাহিনিগুলোর মধ্যে যেমন আছে গোয়েন্দাদের দুঃসাহসিকতা তেমনই রহস্যের মায়াজাল। এইসব গোয়েন্দারা অবশ্য তথাকথিত গোয়েন্দা নয় তবুও তারা সর্বাংশেই সফল। ‘রহস্যময় ধ্রাং’ শিহরন জাগানো এক দারুণ রোমাঞ্চকর কাহিনি। ‘নিহালগড়ের মায়াবী রাত’-ও যেন অলৌকিক রহস্যে ঘেরা। সুন্দরী সারদার ‘আতঙ্ক রজনীতে’ শুধুই আতঙ্ক নয়, আছে বনসুন্দরের রমণীয় রূপেরও প্রকাশ। ‘নাগেশ্বরের গুপ্তধন’ বা ‘অমরকোটও রহস্যময়’ দুরন্ত অভিযানের এক রুদ্ধশ্বাস কাহিনি। যার পাতায় পাতায় শিহরন। ভয় ও বিস্ময়ের মধ্যে গা-টাও কেমন যেন ছমছম করে।

Authors:
ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়

ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়-এর জন্ম ২৫ ফাল্গুন ১৩৪৭। ইংরাজি ১৯৪১। মধ্য হাওড়া খুরুট ষষ্ঠীতলায়। কিশোর বয়স থেকেই সাহিত্য সাধনার শুরু। ১৯৬১ সাল থেকে আনন্দবাজার পত্রিকার রবিবাসরীয় আলোচনীর সঙ্গে লেখালেখি সূত্রে যুক্ত থাকলেও ১৯৮১ সালে প্রকাশিত ছোটদের জন্য লেখা ‘পাণ্ডব গোয়েন্দা’ই লেখককে সুপ্রতিষ্ঠিত করে। ‘পাণ্ডব গোয়েন্দা’র জনপ্রিয়তার পর থেকে বিরামহীনভাবে লিখে চলেছেন একটির পর একটি বই। মূলত অ্যাডভেঞ্চারপ্রিয়, তাই দেশে দেশে ঘুরে যে-সব দুর্লভ অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, তারই প্রতিফলন ঘটিয়েছেন তাঁর প্রতিটি লেখার ক্ষেত্রে। বর্তমানে পাক্ষিক ‘আনন্দমেলা’ পত্রিকায় নিয়মিত লেখক।

0 review for পাঁচটি রহস্য গোয়েন্দা

Add a review

Your rating