সকল বই

পঞ্চাশটি ভূতের গল্প - ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়

পঞ্চাশটি ভূতের গল্প - ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়

Author: ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 787.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9788177561258
Pages276
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category গল্প রূপকথা-ভৌতিক,
Return Policy

7 Days Happy Return

কেনা পড়তে ভালবাসে ভূতের গল্প? বিশেষ করে সে গল্প যদি জমজমাট ভূতের গল্প হয়। ‘ভূতের গল্প ভয়ঙ্কর’ নামে লেখকের প্রথম জীবনে একটি ছোট্ট সংকলন প্রকাশিত হয়েছিল। এখন সেই গ্রন্থেরই নব রূপায়ণ। এবার গল্পসংখ্যা পঞ্চাশটি। সবচেয়ে মজার ব্যাপার হল, এই গল্পগুলির সঞ্চয়কালও সুদীর্ঘ পঞ্চাশ বছর। দশ, বছর বয়স থেকে যেসব কাহিনী লেখক প্রথম মায়ের মুখে এবং পরে বিস্মৃতপ্রায় যুগের প্রবীণদের মুখে শুনে এসেছেন, স্রুতিনির্ভর সেই কাহিনীগুলো নিয়েই এই গল্পসম্ভার।ভূত আছে কী নেই সেসব তর্কের ব্যাপার। এই তর্কের কোনও মীমাংসা আজও হয়নি কিন্তু জনশ্রুতিকে তো অবহেলা করা যায় না। ফলে ভূতদের নিয়ে গা ছমছমে ভূতের গল্প আজও জনপ্রিয়। লেখকের সঞ্চয়ের এই পঞ্চাশটি গল্প সব বয়সের পাঠকেরই ভাল লাগবে। কেননা এই সমস্ত গল্পের কোনও বয়ঃসীমা নেই। আর এই বইয়ের সব গল্পই ভূতের। ভূতের নামে অদ্ভুত ব্যাপার-স্যাপার দিয়ে পাতা ভরাননি লেখক। প্রতিটি গল্পে আগাগোড়া ভূত। প্রতিটি গল্পই আদ্যন্ত ভূতের গল্প।

Authors:
ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়

ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়-এর জন্ম ২৫ ফাল্গুন ১৩৪৭। ইংরাজি ১৯৪১। মধ্য হাওড়া খুরুট ষষ্ঠীতলায়। কিশোর বয়স থেকেই সাহিত্য সাধনার শুরু। ১৯৬১ সাল থেকে আনন্দবাজার পত্রিকার রবিবাসরীয় আলোচনীর সঙ্গে লেখালেখি সূত্রে যুক্ত থাকলেও ১৯৮১ সালে প্রকাশিত ছোটদের জন্য লেখা ‘পাণ্ডব গোয়েন্দা’ই লেখককে সুপ্রতিষ্ঠিত করে। ‘পাণ্ডব গোয়েন্দা’র জনপ্রিয়তার পর থেকে বিরামহীনভাবে লিখে চলেছেন একটির পর একটি বই। মূলত অ্যাডভেঞ্চারপ্রিয়, তাই দেশে দেশে ঘুরে যে-সব দুর্লভ অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, তারই প্রতিফলন ঘটিয়েছেন তাঁর প্রতিটি লেখার ক্ষেত্রে। বর্তমানে পাক্ষিক ‘আনন্দমেলা’ পত্রিকায় নিয়মিত লেখক।

0 review for পঞ্চাশটি ভূতের গল্প - ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়

Add a review

Your rating