সকল বই

দুই বাংলার নির্বাচিত কিশোর গল্প

দুই বাংলার নির্বাচিত কিশোর গল্প

Editor: অশোককুমার মিত্র, এখ্‌লাসউদ্দিন আহ্‌মদ
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳375.00 ৳ 318.75 (15.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher The University Press Limited
ISBN984 05 0208 5
Edition2000, 1st Published
Reading Level Age 6-10, Age 11-18
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category গল্প
Return Policy

7 Days Happy Return

শিশুসাহিত্য কিন্তু শিশুসুলভ বা শিশুতোষ সাহিত্য নয়। এ সাহিত্য একেবারে আদি সাহিত্য। গল্প-কাহিনী, পদ্য-ছড়া, বচন-কথন - এই রকম নানা রীতির মুখবাহিত সাহিত্য যুগ-যুগান্ত ধরে চলে আসছে লোকায়ত জীবনে। কারণ আমাদের সকলের মাঝে বাস করে এক শিশু - আমাদের মনের মধ্যে অনেক মনের এক মন এই শিশুমন। আমাদের জীবন যতই বিদগ্ধ হয়ে উঠুক নাগরিকতায়, আমাদের লেখা সাহিত্য যতই আচ্ছন্ন হোক বিশ্বগ্রামীণতায় - ওই অন্তরাসীন শিশু তো গল্প-ছড়া শুনতে চায়, বলতেও চায়। ওই চাওয়া নিয়ে যে সাহিত্য তা-ই শিশুসাহিত্য। বাংলা সাহিত্যের সকল শাখার প্রাচীনতম এই শাখাটি গত দু’টি শতকে কত বিচিত্র, কত বর্ণাঢ্য, কত চমকপ্রদ হয়ে উঠেছে সেই নিদর্শন সযত্নে নিবেদনের জন্য এই প্রতিনিধিত্বশীল সঙ্কলন। যাঁদের অবদান শিশু-সাহিত্যকে মর্যাদা দিয়েছে পুরোগামী সাহিত্যের, যাঁদের গৌরব এই সাহিত্যকে দিয়েছে অগ্রগামীতার মহিমা - তাঁদের সবাইকে এক মলাটে বন্দী করা সহজ নয়, সম্ভব নয়। কিন্তু প্রয়াসী হতে, সচেষ্ট হতে দোষ কি? সকল প্রয়াসই প্রশংসনীয় এবং একই সঙ্গে সমালোচনীয় - আমাদের ভরসা সেটাই। এখ্‌লাসউদ্দিন আহ্‌মদ (১৯৪০): জন্ম ভারতের কলকাতায়। বর্তমানে বাংলাদেশে বসবাস করেন। একটি বিখ্যাত বাংলা সংবাদপত্রের সম্পাদকীয় বিভাগে কর্মরত। একসময়ে কিশোরদের জন্যে টাপুরটুপুর নামে একটি মাসিক পত্রিকা সম্পাদনা করে সাড়া জাগিয়েছিলেন। শিশুসাহিত্যই তাঁর বিচরণের একমাত্র ক্ষেত্র। ১৯৬২ সালে পশ্চিমবঙ্গ যুব উৎসব পুরস্কার, ১৯৭১ সালে বাংলা একাডেমী পুরস্কার, ১৯৮৩ সালে আলাওল সাহিত্য পুরস্কার, ১৯৮৬ সালে অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, ১৯৯৯ সালে শিশু একাডেমী পুরস্কার পেয়েছেন। এক যে ছিল নেংটি, হঠাৎ রাজার খামখেয়ালী, কাটুম কুটুম, ছোট্ট রঙিন পাখি ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ।

Editors:
অশোককুমার মিত্র

অশোককুমার মিত্র (১৯৩৮):জন্ম কলকাতায়। কস্ট একাউন্ট্যান্ট।পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্বপূর্ণ পদে কাজ করতেন। বর্তমানে অবসরপ্রাপ্ত। ছোটদের জন্য দীর্ঘদিন ধরে গল্প-কবিতা-ছড়া-নিবন্ধ লিখছেন। ২০ বছর ধরে ঝালাপালা নামে ছোটদের একটি গল্প বার্ষিকী সম্পাদনা করছেন। তাঁর সম্পাদিত ছোটদের-বড়দের বেশ কিছু সঙ্কলন প্রকাশিত হয়েছে। অনুবাদক হিসাবেও তিনি যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন। ছোটদের জন্য তাঁর উল্লেখযোগ্য রচনা বাইসকোপ, বনের মানুষ মনের মানুষ, ছোটদের আরব্য রজনী, ঈশপের গল্পমালা ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া ছোটদের জন্য অনেক বই সম্পাদনা ও অনুবাদ করেছেন। এজন্যে নানা পুরস্কারে ভূষিতও হয়েছেন।

 


এখ্‌লাসউদ্দিন আহ্‌মদ

এখ্‌লাসউদ্দিন আহ্‌মদ (১৯৪০): জন্ম ভারতের কলকাতায়। বর্তমানে বাংলাদেশে বসবাস করেন। একটি বিখ্যাত বাংলা সংবাদপত্রের সম্পাদকীয় বিভাগে কর্মরত। একসময়ে কিশোরদের জন্যে টাপুরটুপুর নামে একটি মাসিক পত্রিকা সম্পাদনা করে সাড়া জাগিয়েছিলেন। শিশুসাহিত্যই তাঁর বিচরণের একমাত্র ক্ষেত্র। ১৯৬২ সালে পশ্চিমবঙ্গ যুব উৎসব পুরস্কার, ১৯৭১ সালে বাংলা একাডেমী পুরস্কার, ১৯৮৩ সালে আলাওল সাহিত্য পুরস্কার, ১৯৮৬ সালে অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, ১৯৯৯ সালে শিশু একাডেমী পুরস্কার পেয়েছেন। এক যে ছিল নেংটি, হঠাৎ রাজার খামখেয়ালী, কাটুম কুটুম, ছোট্ট রঙিন পাখি ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ।

0 review for দুই বাংলার নির্বাচিত কিশোর গল্প

Add a review

Your rating