সকল বই

ঠকেরা

ঠকেরা

Author: অমৃত সাহা
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 225.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9788172157128
Pages126
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category উপন্যাস
Return Policy

7 Days Happy Return

তার নাম শশধর। সে উচ্চাকাঙ্ক্ষী নয়, ভালত্ব নিয়েও তার কোনও গর্ব নেই। সম্ভবত তার প্রথম ও শেষ পরিচয়—সে মানুষ। উচ্চসমাজের এক প্রতিনিধিস্থানীয় তথাকথিত ভদ্রলোকের হাতে নষ্ট-হওয়া নারী লিলিকে স্ত্রীর মর্যাদা দিতে দ্বিধা করল না শশধর। কিন্তু নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বড়-হওয়া মধ্যবিত্ত মানসিকতার অন্তর্দহন লিলিকে সংসার থেকে বিচ্ছিন্ন করতে বাধ্য করল একদিন। এরপর সংসার-পরিত্যক্ত এই দুই যুবক-যুবতী কীভাবে ভিন্ন দুটো স্রোতে ভাসতে ভাসতে, বলা ভাল, ঠকতে ঠকতে একেবারে মৃত্যুর কিনারা থেকে ফিরে এল, তারই অনবদ্য কাহিনী অমৃত সাহার কলমে। উত্তমপুরুষ ও প্রথম পুরুষে বর্ণিত এই কাহিনী পড়তে পড়তে মনে হবে যেন দুটি বিচ্ছিন্ন উপন্যাস। অথচ দুটি ধারায় প্রবাহিত হয়েও তারা মিলিত হয়েছে একটি মোহনায়। সেই মোহনার নামই বোধহয় প্রেম।

Authors:
অমৃত সাহা

অমৃত সাহার জন্ম ৪ মার্চ, ১৯৬৮, হাওড়া জেলার বাউড়িয়ায়। অধুনা বাংলাদেশ, ঢাকার নারায়ণগঞ্জ-এ আদি বাসস্থান। কলকারখানা অধ্যুষিত মফঃস্বলে বেশ কয়েকটি প্রদেশের মানুষের সঙ্গে তাঁর বেড়ে ওঠা। দেখেছেন বিচিত্র জীবনসংগ্রাম, লাভ করেছেন সুগভীর আত্মপ্রত্যয়। ছোটখাটো ব্যবসা, প্রাইভেট ফার্ম-এ চাকরি, অনুবাদের কাজ ইত্যাদি যেমন তাঁর জীবনসংগ্রাম পরিক্রমা, সহজ সরল সাবলীল ভাষায় হতাশাগ্রস্ত মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে প্রত্যয় জাগিয়ে তোলাই তেমনি তাঁর একমাত্র সাহিত্যিক আদর্শ। স্কুল-ম্যাগাজিনে কবিতা দিয়ে আত্মপ্রকাশ ১৯৮৩ সালে। ১৯৯৩ সালে প্রথম গল্প ‘মাংস’ প্রকাশিত হয় অপর্না পত্রিকায়। পুস্তকাকারে প্রথম উপন্যাস ‘রিং। প্রিয় লেখক—মানিক বন্দ্যোপাধ্যায় ও সুনীল গঙ্গোপাধ্যায়। শখ—নেই।  

0 review for ঠকেরা

Add a review

Your rating