| Publisher |
কথা প্রকাশ
|
| ISBN | 984 70120 0703 7 |
| Edition | 01 Feb, 2018 |
| Pages | 200 |
| Reading Level |
General Reading
|
| Language |
Bangla
|
| Printed | Bangladesh |
| Format |
Hardbound
|
| Category |
|
| Return Policy | 7 Days Happy Return |
চলচ্চিত্রের চারিদিক মূলত চলচ্চিত্রবিষয়ক প্রবন্ধ-নিবন্ধ, স্মৃতিচারণ, সমালোচনা ইত্যাদির সংকলন। মূলত গত দুই দশকে বিভিন্ন সাহিত্য পত্রিকা, সাময়িকী, অনলাইন নিউজ পোর্টাল কিংবা কোনো কোনো দৈনিকে প্রকাশিত চলচ্চিত্রবিষয়ক লেখালেখিই এখানে সংকলিত হয়েছে। এই বইয়ে প্রকাশিত লেখাসমূহে লেখক দেশ-বিদেশের নানা চলচ্চিত্র ব্যক্তিত্বকে নিয়ে বিশ্লেষণী আলোচনা যেমন করেছেন; তেমনি ব্যক্তিগত স্মৃতিচারণও রয়েছে এখানে। পাশাপাশি বাংলাদেশের চলচ্চিত্রের নীতি-নির্ধারণী নানা বিষয়সংশ্লিষ্ট লেখাও সংযোজিত হয়েছে এই সংকলনে।
Authors:
তারেক আহমেদ
তারেক আহমেদ
চলচ্চিত্র নির্মাতা-সংগঠক। সিনেমা নিয়ে লেখালেখি করেন প্রায় তিন দশক। মূলত ১৯৮৮ সালে ফিল্ম সোসাইটির জার্নালে লেখার মধ্য দিয়েই যার লেখালেখি শুরু। পরবর্তীতে সাংবাদিকতায় যোগ দিলেও মূলত চলচ্চিত্রের প্রতি ভালবাসাই তাকে সিরিয়াস চলচ্চিত্র চর্চায় আরো অধিক মনোযোগী করে তোলে।
মাঝে এক যুগেরও বেশি সময় পেশাগতভাবে উন্নয়ন যোগাযোগ সংশ্লিষ্ট নানা ধরনের কাজে জড়িত থাকলেও এখন পুরোপুরি সিনেমাবিষয়ক লেখালেখি, সাংগঠনিক কাজ ও চলচ্চিত্র নির্মাণের কাজেই মনোনিবেশ করেছেন।
0 review for চলচ্চিত্রের চারিদিক