সকল বই

চর্যাগীতি পদাবলী

চর্যাগীতি পদাবলী

Author: সুকুমার সেন
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 437.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9788172154585
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category কবিতা-ছড়া-অভিনয় ও আবৃত্তির কলাকৌশল ছড়া,
Return Policy

7 Days Happy Return

বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদবলী। অথচ এই অমূল্য পদাবলীর আবিষ্কার মাত্রই এই শতকের দ্বিতীয় দশকে। নেপাল রাজদরবার-গ্রন্থাগার থেকে চর্যাপদবলীর পুঁথিগুলি উদ্ধার করে লোকচক্ষুর সামনে তুলে ধরেন পন্ডিত হরপ্রসাদ শাস্ত্রী। এরপর থেকেই চর্যাগীতি নিয়ে পণ্ডিতমহলে কৌতূহল ও আলোড়ন, বহু বাদ-প্রতিবাদ, বিস্তর আলোচনা। পরবর্তীকালেও বহু আবিষ্কার, নতুন চর্যাগানেরও সন্ধান। 

এই যাবতীয় 'বৌদ্ধগান' এবং নানাসূত্রে লব্ধ সমূহ চর্যাপদ ও চর্যাগানের একত্র সংকলন এই গ্রন্থ, এই 'চর্যাগীতি পদাবলী'। শুধু চর্যাগীতিরই সংকলন নয় এই গ্রন্থ, একই সঙ্গে শ্রদ্ধেয় সুকুমার সেন চর্যাপদগুলির বিষয়, ভাব ও ছন্দ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন, অনুবাদে শব্দার্থ ও মর্মার্থ — এই দুইয়েরই হদিশ দিয়েছেন, যথাসম্ভব বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে নিরূপণ করতে চেয়েছেন এই রচনাবলীর সময়কাল, নির্ধারণ করতে চেয়েছেন প্রকৃত পাঠ। গুরুত্বপূর্ণ এবং দীর্ঘকাল অলভ্য এই গ্রন্থ আনন্দ-সংস্করণে পুনর্মুদ্রিত হল। 

Authors:
সুকুমার সেন

সুকুমার সেন-এর জন্ম : জানুয়ারি ১৯০০ সাল। কলকাতায়। বর্ধমান মিউনিসিপাল হাই ইংলিশ স্কুল থেকে ১৯১৭ সালে পাশ করেছেন প্রবেশিকা পরীক্ষা, মোহিনীমোহন মিশ্র মেডেল পেয়ে। আই-এ, বর্ধমান রাজ কলেজ থেকে। সংস্কৃত, বাংলা ও গণিত তিন বিষয়ে লেটার। সংস্কৃত কলেজ থেকে সংস্কৃত অনার্সে বি-এ। কমপ্যারেটিভ ফিললজিতে এম-এ, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সোনার মেডেল। ১৯২৪-এ প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি। ১৯২৬-এ মোয়াট মেডেল। ১৯২৬-৩১ মৌলিক গবেষণা করে তিনবার গ্রিফিথ মেমোরিয়াল পুরস্কার ও দু-বার স্যার আশুতোষ মুখুজ্জে মেডেল পেয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। বিশ্ববিদ্যালয়ে লেকচারার ১৯৩০ সাল থেকে, এর আগে অনারারি লেকচারার। ১৯৩৭-এ পি-এইচ-ডি.। ১৯৫৪-১৯৬৪ খয়রা অধ্যাপক। ১৯৫২তে ভাষাতত্ত্ব বিভাগের অধ্যক্ষ। ১৯৬৩তে রবীন্দ্র পুরস্কার। ১৯৮১-তে বিদ্যাসাগর পুরস্কার। এছাড়াও আনন্দ পুরস্কার, বঙ্গীয় সাহিত্য পরিষৎ-এর রামেন্দ্রসুন্দর স্মৃতি পুরস্কার। সরোজিনী মেডেল। এমন আরও বহু। বিশ্বভারতী দিয়েছেন ‘দেশিকোত্তম’ উপাধি, বর্ধমান বিশ্ববিদ্যালয়—ডি. লিট.। নানা গ্রন্থ : ইংরেজীতে ও বাংলায়।

0 review for চর্যাগীতি পদাবলী

Add a review

Your rating