সকল বই

ঘোর অথবা অনন্ত তৃষার গল্প

ঘোর অথবা অনন্ত তৃষার গল্প

Author: মাহবুব আজীজ
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳200.00 ৳ 168.00 (16.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN984 70120 0617 7
Edition2017 Feb 01
Pages120
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category গল্প
Return Policy

7 Days Happy Return

‘ঘোর অথবা অনন্ত তৃষার গল্প’ গ্রন্থে অবিরাম বয়ে চলে মানুষ-তার নানাবিধ আচরণ-ঈর্ষা ও প্রেম, বেঁচে থাকার বহুবিধ অনুষঙ্গ, আকস্মিকতা, শ্রেণিচেতনা কিংবা নিশ্চেতনাসমেত উপস্থিত হয়; সামন্তীয় সমাজ কাঠামোর নির্মম অভিঘাতে বিপর্যস্ত মানুষের নির্লিপ্ততা গল্পের বিষয় হয়ে আসে।  জন্ম ও মৃত্যু-এই দুইয়ের মধ্যে আলোর কণার মতো আমাদের ক্ষুদ্র মানুষজীবন-একটিবারের জন্যে পাওয়া এই জীবন-দেশ, সমাজ, পরিপার্শ্ব ও বাস্তবতার কাছে সমর্পিত; এরমধ্যেই ব্যক্তি আবর্তিত হয় নিজের পরিমণ্ডলের সুখ-দুঃখ, পাওয়া, না-পাওয়ার আর্তিতে-সবকিছুর পর, ব্যক্তির জীবন নিজেরই কাছে আর সবকিছুর চেয়ে প্রিয় ও আরাধ্য।  যদিও বাস্তবতার নিক্তি ব্যক্তিকে একের পর এক নতুনতর প্রেক্ষাপটে নিক্ষেপ করে।  ব্যক্তি নিজেকে আবিষ্কার করে এক ঘোর থেকে আরেক ঘোরে।  প্রবল সেই ঘোরগ্রস্ত মানুষেরা বেঁচে থাকতে চায়, ভালোবাসতে চায়; সন্তানকে বুকে জড়িয়ে ধরে সর্বস্ব পণ করতে চায়, সুখের অন্তহীন স্বপ্ন দেখতে চায়।  মরীচিকাসম সুখ প্রকৃতপক্ষে আপেক্ষিক এক বস্তু বটে। তাই অনন্ত তৃষাই হয় অনিবার্য সত্য-সকল দীনতা, ক্ষুদ্রতা, হিংস্রতার পরও জীবনের অফুরন্ত বিস্ময়ের সামনে মানুষ নতজানু হয়। 
এসবই মাহবুব আজীজের গল্পের বিষয়-কোথাও সরাসরি, কোথাও অপ্রত্যক্ষ; এই লেখক সামান্য আড়ালে থেকে সত্যের সারাৎসার তুলে আনেন; অধিকাংশ সময় মৃদু অথচ সুতীক্ষ্ণ  ও মর্মভেদী তার উচ্চারণ।  ভাস্কর্যপ্রতিম আশ্চর্য গদ্যে মাহবুব আজীজ সমকালীন জীবন বাস্তবতার অভিনব আখ্যানের ডালা মেলে ধরেন।  তার গল্পে বিচিত্র মানুষ ভিড় করে।  যারা নানা টানাপড়েনের মধ্যেও জীবনকে দু’হাতে আঁকড়ে ধরে তুমুল বেঁচে থাকতে চায়।  এখানে ভিড় করে অনিশ্চয়তা, আসে সামাজিক দুর্বিপাক, ঘন হয়ে আসে প্রতিকূলতা।  আর এসবের মধ্যে অন্তরপ্রবাহের মতো ছড়িয়ে থাকে মাহবুব আজীজের গল্পের চরিত্রদের বেঁচে থাকবার অনন্ত তৃষা। 
সম্পর্কের আলোছায়া আর মানুষের বানানো সামন্তীয় সমাজ ও আভিজাত্যবোধের নির্মম মানসিকতার স্পর্শ আছে এই গ্রন্থে।  আছে নদীতীরবর্তী জনপদের প্রান্তিক মানুষের আখ্যান। 
মাহবুব আজীজ অনিবার্য করে তোলেন জীবন ও জগতের তীব্র সত্যের ইঙ্গিত-সরাসরি নয়, শিল্পের আবরণে তিনি উপস্থাপন করেন পারিপার্শ্বিক বাস্তবতা, একুশ শতকের প্রথমার্ধে জীবনযাপনের দহন ও আনন্দ; প্রেম ও বেদনা।  গল্পে এই লেখক অনিবার্য করে তোলেন জীবন ও জগতের শাশ্বত সত্য-যা চিরকালীন জীবনতৃষ্ণার দলিল।

Authors:
মাহবুব আজীজ

প্রথম উপন্যাস মন্দ্রজাল-এ মাহবুব আজীজ জানিয়েছেন, তিনি অনায়াস দক্ষতায় সমকালীন জীবন ও মানুষের গল্প বলেন।  তার ভাস্কর্যপ্রতিম ভাষা-সাবলীল, তীক্ষ্ণ ও গতিময়; পরিপার্শ্ব ও চরিত্রের গহিনে প্রবেশ করে তিনি মেলে ধরেন আপাতচেনা চারপাশের ভেতরগত বিপন্নতা ও বিস্ময়ের সারাৎসার। 
পুতুলবাজি ও পলায়ন পর্ব তার পরবর্তী দুই উপন্যাস-সমকালীন জীবন ও আত্ম-আবিষ্কারের উন্মূল বাসনা তার উপন্যাসকে দৃঢ় ভিত্তিতে স্থাপন করে, বড় বেদনার মতো বাজতে বাজতে।  তার গদ্য সুস্মিত, পরিহাসময় আনন্দবেদনায় দীর্ণ; তিনি অনায়াসে উপন্যাসে ইঙ্গিতময় ও অর্থপূর্ণ বড় ক্যানভাস আঁকতে থাকেন। 
কবিতা রচনায় তার আত্মপ্রকাশ।  মাহবুব আজীজের অন্যতম রচনা অনুষঙ্গ-ছোটগল্প।  তার ছোটগল্পের জগৎ ঘন ও বিস্তারিত-সুতীক্ষ্ণ ও বাঙময়।  তিনি টেলিভিশন ও মঞ্চনাটক লিখেছেন; নির্মাণ করেছেন টেলিভিশন চলচ্চিত্র।
মাহবুব আজীজের জন্ম ৩ মার্চ, ১৯৭৩।  জন্মগ্রাম-ময়মনসিংহের বাদিহাটি, ফুলবাড়িয়া উপজেলার অন্তর্গত-মাহবুব আজীজের গল্পে বাদিহাটি বারবার উপস্থিত হয়, তিনি বাদিহাটিকে ঘিরে গল্পের পর গল্প লিখেন, এই ভূগোলে নির্মিত আখ্যানে তিনি ধরতে চান বাংলাদেশের আদল।  একইসাথে তিনি নাগরিক মন ও মননের, আলো ও অন্ধকারের নিবিড় গল্পকথক।
বাবার বদলির চাকরি সুবাদে শৈশব-কৈশোরে দেশের নানা প্রান্তে ঘুরেছেন।  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর মাহবুব আজীজ জার্মানির ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ জার্নালিজম থেকে সাংবাদিকতায় উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন।
ছাত্রজীবনে কাজ করেছেন পত্রিকার প্রদায়ক ও বেসরকারি সাহায্য সংস্থার মাঠ পর্যায়ের কর্মী হিসেবে।  ঘুরেছেন দেশের প্রত্যন্ত অঞ্চল।  বিচিত্র শ্রেণি ও পেশার সংস্পর্শে এসেছেন।  তিনি পেশায় সাংবাদিক, বর্তমানে দৈনিক সমকালের ফিচার সম্পাদক।
প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১১।  এইসব কলহাস্য তার চতুর্থ উপন্যাস।
প্রকাশিত আরও গ্রন্থ : 
কবিতা: ঠিক সন্ধ্যার আগে, নিঃসঙ্গতার মতো একা, এই নাও বিষাদ;
গল্পগ্রন্থ: ঘোর অথবা অনন্ত তৃষার গল্প, দাহ, অমীমাংসিত;
উপন্যাস : মন্দ্রজাল, পুতুলবাজি, পলায়নপর্ব; 
জর্নাল: ঘাসে ঘাসে পা ফেলেছি।
mahbubaziz01@gmail.com
mahbubaziz.com

0 review for ঘোর অথবা অনন্ত তৃষার গল্প

Add a review

Your rating