সকল বই

গল্পে আঁকা ইতিহাস

গল্পে আঁকা ইতিহাস

Author: ড. আলী তানতাবী Translator: ইয়াহইয়া ইউসুফ নদভী
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳580.00 ৳ 359.60 (38.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher মাকতাবাতুল আযহার
Edition2017, 1st Published
Pages200
Reading Level Age 6-10, Age 11-18
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category ইসলামিক বই
Return Policy

7 Days Happy Return

শিশু কিশোর সিরিজ ১-৭ পরিমার্জিত অখন্ড সংস্করণ। দ্বিতীয় মুদ্রণ যেমন তার মূল রচনা তেমনি তার অনুবাদ। বিষয়, সৌন্দর্য ও শিল্পের এক আদরমাখা উপহার-গল্পে আঁকা ইতিহাস। একেকটি গল্পের ডালিতে একখন্ড ইতিহাসের স্তবক। পৃথিবীখ্যাত আরব সাহিত্যিক আলী তানতাভীর অমর এক শিশুতোষ সিরিজ এই 'গল্পে আঁকা ইতিহাস'। মমতার ঘোরে ঘোরে অনুবাদ করেছেন আরেক গদ্যের শিল্পী আমাদের ইয়াহইয়া ইউসুফ নদভী। তার অনুবাদ যেন সৃষ্টির আরেক কারুকাজ। পড়তে বসলে মুড়মুড় করে শব্দগুলো ঝরে পড়তে থাকে। সিরিজটি এবার রঙিন চেহারা নিয়ে শিশু-কিশোর পাঠকদের সামনে এসেছে। একসঙ্গে, একমলাটে। গল্পে আঁকা হয়েছে ইতিহাস। সেই ইতিহাসের সঙ্গে দৃশ্যচিত্র। পড়তে বসার মজাই একটু ভিন্ন হওয়ার কথা। মনীষী লেখক আর বন্ধুবর অনুবাদকের জন্য আমাদের অভিনন্দন, কৃতজ্ঞতা এবং দু'আ। ছোট্ট কিংবা বড় হয়ে যাওয়া সব বন্ধুকে বলতে পারি—ইতিহাসের এই গল্পগুলো হাতে ছুঁয়ে দেখার মতো। চেতনায় সাজিয়ে রাখার মতো। একটু কি সময় আমাদের হবে বন্ধু..! -শরীফ মুহাম্মাদ লেখক।। সম্পাদক।। মিডিয়া ব্যক্তিত্ব গল্পে আঁকা ইতিহাস মূলঃ আলী তানতাভী অনুবাদকঃ ইয়াহইয়া ইউসুফ নদভী

Authors:
ড. আলী তানতাবী

ড. আলী তানতাবী
বিংশ শতাব্দীর এক সমাজচিন্তক দার্শনিক ড. শায়খ আলী তানতাবী। ১৯০৯ খ্রিস্টাব্দে সিরিয়ার দামেশক নগরীতে তাঁর জন্ম। পৈত্রিক আবাস মিসরের তানতা শহর হওয়ায় তানতাবী নামেই তিনি সমধিক পরিচিত। ছাত্রজীবনেই তুখােড় মেধার কারণে তিনি গবেষক শিক্ষকগণের দৃষ্টি কাড়েন। সেকালে গবেষণা ও জ্ঞানসাধনায় তার পারিবারিক ঐতিহ্য ছিল ঈর্ষণীয়। সেই পরিবারেই তিনি ইসলামি ও সাধারণ শিক্ষার সমন্বিত জ্ঞান অর্জন করে ঐতিহ্যের তিলকে সােনার প্রলেপ আঁটেন। সতেরাে বছর বয়স। থেকেই বিভিন্ন পত্রিকায় তাঁর গবেষণামূলক প্রবন্ধ-নিবন্ধ ও গল্প প্রকাশ হতে থাকে। ১৯৩৬ সালে সাম্রাজ্যবাদীদের জুলুম ও শােষণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তিনি ইরাক গমন করেন। সুদীর্ঘ পাঁচ বছর পর দামেশকে ফিরে এসে বিচারক হিসেবে কর্মজীবন শুরু করেন। পর্যায়ক্রমে যােগ্যতার সিঁড়ি বেয়ে তিনি প্রধান বিচারপতির আসন অলঙ্কৃত করেন। আর লেখালেখি! সে তাে তার নেশা। এ নেশা তার মজ্জার সাথে মিশা। একটু সময় পেলেই এ চিন্তাবিদ কাগজ কলম হাতে লিখতে বসে যেতেন। তাঁর জ্ঞানের নিগুঢ় চশমায় ধরা পড়ে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা অসঙ্গতির কালাে পাহাড়। সেই অমানিশা দূর করতে তিনি। জ্বালান নানান রঙের জ্ঞানের মশাল। সেই আলােয় বিদুরিত হয় শত প্রকারের। আঁধার-অজ্ঞানতা; সম্বিৎ ফিরে পায়। হতাশাচ্ছন্ন জাতি। গবেষণামূলক লেখালেখির খ্যাতির মধ্য দিয়ে তিনি মক্কা মােকাররমা শরিয়া কলেজের অধ্যাপক নিযুক্ত হন। বিভিন্ন মিডিয়ায় যুগ-জিজ্ঞাসার সমাধানমূলক অনুষ্ঠান পরিচালনা করেন। পাশাপাশি নিয়মিত পত্র-পত্রিকায় কলাম লেখা, বিষয়ভিত্তিক গ্রন্থ প্রণয়ন আর বিভিন্ন মাদরাসা-কলেজে দরসদানও চলতে থাকে সমান গতিতে। ১৯৯৯ সালে ৯০ বছর বয়সে এ শায়খ মক্কা নগরীতে ইন্তেকাল করেন।

Translators:
ইয়াহইয়া ইউসুফ নদভী

0 review for গল্পে আঁকা ইতিহাস

Add a review

Your rating