সকল বই

কিছু একটা ঘটবে

কিছু একটা ঘটবে

Author: শুভমানস ঘোষ
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 700.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9789354253072
Pages176
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category উপন্যাস
Return Policy

7 Days Happy Return

বর্ণদীপ অলৌকিক সাহিত্যের উদীয়মান লেখক। ভূতে অবিশ্বাসী অথচ ভৌতিক সাহিত্যের অনুরাগী বন্ধু সাফল্যদা তাকে গল্পের প্লট সাপ্লাই দেয়। অতিপার্থিব ক্ষমতার অধিকারী দেবনারায়ণবাবুর ডেঞ্জার ইনস্টিংক্ট আছে। নিরুদ্দেশ হয়ে-যাওয়া এক যুবতীর অশরীরী মূর্তি দর্শনের সূত্রে সকলে মিলে জড়িয়ে যায় এক ভয়ংকর অপরাধের সঙ্গে। ঘটতে থাকে একটার-পর-এক হাড় হিম করা ঘটনা। প্রাণ নিয়ে টানাটানি পড়ে বর্ণদীপের। বিপদ ঘনিয়ে আসে তার পাড়ার মালগাড়ির ড্রাইভার সেনানীকাকারও। বিশ্বপ্রকৃতির গুপ্ত রহস্যকক্ষ থেকে সঞ্জীবনী সংগ্রহ করে দেবনারায়ণবাবু কি পারবেন বর্ণদীপকে উদ্ধার করতে? খুনের ঘটনার জটিল সূত্র উন্মোচন করতে? অলৌকিক-অপরাধ সাহিত্যের নতুন মাইলফলক এই গ্রন্থের পরতে-পরতে তারই বিস্ময়কর উন্মোচন। 

Authors:
শুভমানস ঘোষ

শুভমানস ঘোষের জন্ম ১৭ অক্টোবর ১৯৫৮ হাওড়ার শালকিয়ায়। বর্তমানে বাস করেন হুগলি জেলার ভদ্রকালীতে। স্বামী নিঃসম্বলানন্দ গার্লস কলেজে বঙ্গভাষা ও সাহিত্যের বিভাগীয় প্রধান। ছাত্রাবস্থায় লেখালিখির সূত্রপাত। ১৯৮৮ সালে প্রথম গল্পগ্রন্থ ‘গল্প অল্প স্বল্প’। ছোটদের প্রথম উল্লেখযোগ্য গল্প প্রকাশিত হয় ১৯৮৯ সালে ‘সন্দেশ’ পত্রিকায়, ‘খাসনবিশের খাসা যন্তর’। ২০১০ সালে আনন্দ পাবলিশার্স প্রকাশিত ‘বন্ধুর বাড়ি’ উপন্যাস লেখককে ঔপন্যাসিক হিসাবে প্রতিষ্ঠা দান করে। ছোটদের-বড়দের গল্প-উপন্যাসে স্বচ্ছন্দ লেখক ছোটদের ছোটগল্পে বিশিষ্ট অবদানের জন্য গৌরবময় অজগর পুরস্কার (২০১০), সামগ্রিক সাহিত্যে রায়গুণাকর ভারতচন্দ্র স্মৃতি পাঞ্চজন্য সাহিত্য স্মারক সম্মান পুরস্কার (২০১৮), জীবনব্যাপী সাহিত্যকীর্তির জন্য অ্যাকাডেমি অফ সোশিয়ো কালচারাল এন্ড এনভায়রনমেন্টাল নর্ম্যাটিভ ডেভলপমেন্ট সংস্থা কর্তৃক সারস্বত সম্মান (২০১৯) ও শ্রেষ্ঠ ঔপন্যাসিক হিসাবে বটুক নন্দী স্মৃতি সম্মানে (২০২১) ভূষিত হয়েছেন।

0 review for কিছু একটা ঘটবে

Add a review

Your rating