সকল বই

কালচক্র ( অন্বেষা প্রকাশন )

কালচক্র ( অন্বেষা প্রকাশন )

Author: আবদুল্লাহ আল ইমরান
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳350.00 ৳ 280.00 (20.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher অন্বেষা প্রকাশন
ISBN9789849323624
Edition2018, 1st Published
Pages200
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category সমকালীন উপন্যাস উপন্যাস
Return Policy

7 Days Happy Return

শীতে তার কষ্ট হচ্ছে না ঠিক। কিন্তু অন্য এক কষ্ট শরীর কাঁপিয়ে ভেতরে ভেতরে নীল করে দিচ্ছে। ভয়ানক সেই কষ্টের নাম স্মৃতিকাতরতা। মানুষের জীবন হারানাের জীবন। জন্মের পর থেকেই হারানাের তালিকাটা তাই মৰ্ঘা হতে থাকে। শৈশব হারায়, কৈশাের হারায়, হারিয়ে যায় যৌবনও। হারায় বাবা-মা, স্বামী-স্ত্রী, কারাে কারাে সন্তান। একসময় চুল, দাত, এমনকি চোখের দৃষ্টিশক্তিও হারায় মানুষ। জীবন থেকে এভাবে একের পর এক সবকিছু হারাতে থাকলেও স্মৃতি হারায় না। বুকের গহিনে ঠিকই গুটিশুটি মেরে থেকে যায়। স্মৃতির প্রতি তীব্র কাতরতা থেকে তাই আমৃত্যু মুক্তি মেলে না মানুষের। আশালতা দেবীরও মেলেনি...' জীবনের এমন অজস্র জটিল হিসাব-নিকাশের গল্প নিয়ে এ উপন্যাস। গল্প অসংখ্য হারিয়ে ফেলা অনুভূতিরও। কাহিনী যত এগােবে, তত উন্মােচিত হবে মৃত এক শিল্প অঞ্চলের বহুমাত্রিক মানুষের বৈচিত্র্যময় জীবনবােধ। ‘কালচক্র পাটকলনির্ভর নদীঘেরা জনপদের ওপর রচিত এমন এক মানবিক আখ্যান, যেখানে জীবনের ভাঙা-গড়া, আনন্দ-বেদনার গল্পেরা চক্রাকারে বয়ে চলে অবিরাম।

Authors:
আবদুল্লাহ আল ইমরান

শৈশব, কৈশোরের মোহগ্রস্ততা থেকে লেখালেখি করছেন এক যুগে। বুকে মফস্বলের সবুজ অনুভূতি নিয়ে খুলনার ছেড়ে ঢাকা এসেছিলেন। ঝলমলে নাগরিক প্রলোভনেও মুছে যায়নি সে গেরুয়া অনুভূতি। যায়নি বলেই ইমরানের লেখালেখি জুড়ে থাকে প্রান্তিক মানুষের নিয়ত সংগ্রাম, উঠে আসে বারোয়ারি উপলব্ধিতে ঠাসা মোহান্ধ জীবনের গল্প। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে সাংবাদিকতা পেশা বেছে নিয়েছেন। অনুসন্ধানী সাংবাদিক হিসেবে কাজ করছেন চ্যানেল টোয়েন্টিফোরে। ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আল ইমরান জিতেছেন ২১তম টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার (সংসদীয় ধারা) চূড়ান্ত পর্বের শ্রেষ্ঠবক্তার পুরস্কারও। এছাড়াও নৈমত্তিক নাগরিক ভোগান্তিতে সচেতনতা তৈরিতে ‘ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো’র স্বীকৃতি হিসেবে পেয়েছেন ‘যমুনা টেলিভিশন দুরন্ত বাংলাদেশ’ সম্মাননা। স্ত্রী সানজিদা পারভীন তিন্নি একজন শৌখিন চিত্রশিল্পী। পেশায় প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।

0 review for কালচক্র ( অন্বেষা প্রকাশন )

Add a review

Your rating