সকল বই

কবিতা সমগ্র

কবিতা সমগ্র

Author: দেবারতি মিত্র
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 612.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9789350406502
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category কবিতা-ছড়া-অভিনয় ও আবৃত্তির কলাকৌশল
Return Policy

7 Days Happy Return

উনিশশো একাত্তরে প্রকাশিত হয়েছিল দেবারতি মিত্রের ‘অন্ধস্কুলে ঘণ্টা বাজে’, তখনও তিনি কলেজের গণ্ডি পেরোননি। বাংলা কবিতায় সেই থেকেই তার অবিসংবাদিত প্রতিষ্ঠা। প্রথম দিকে তাঁর কবিতায় ছিল নিঃসঙ্গ তরুণীর লাবণ্য ও বিষাদ। তখন, তাঁর প্রেম ছিল ইন্দ্রিয়াতুর ও বেদনাঘন। ক্রমশ পরবর্তী কবিতায় তাঁর প্রেমে এসে মিশেছে স্নেহ আর নিঃশর্ত মমতা। কাছের চেনা-অচেনা সহজ প্রকৃতি তাঁর অনুভূতিতে হয়ে ওঠে গহন ও নিবিড়—তাদের ওপর এসে পড়ে সুদূর আকাশের নিরবচ্ছিন্ন আলো ও অন্ধকার। এই সম্পূর্ণ জগৎকে মনে হয় মায়া, রহস্যে আচ্ছন্ন। ইতিমধ্যে তাঁর বইয়ের সংখ্যা দশ পেরিয়ে গেছে। তাঁর চেতনা যেন নতুন ছায়াপথে বিস্তৃত হচ্ছে—শুধু নিজের সুখ দুঃখ নয়, পৃথিবীর মানুষ, প্রাণিকুল, গাছপালাদের সুখ-দুঃখ তাঁর কাছে সত্য হয়ে উঠছে। সজীব এক আস্তিক্যবোধে তাঁর কবিতা উজ্জ্বল।

Authors:
দেবারতি মিত্র

দেবারতি মিত্র-র জন্ম ১২ এপ্রিল, ১৯৪৬ কলকাতায়। বাবা অজিতকুমার মিত্র, মা গীতা মিত্র। দেবারতি কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন। স্বামী কবি ও গদ্যকার মণীন্দ্র গুপ্ত। দেবারতির প্রথম কবিতার বই ‘অন্ধস্কুলে ঘণ্টা বাজে’। তাঁর অন্যান্য বইগুলি হল—আমার পুতুল, যুবকের স্নান, ভূতেরা ও খুকি, তুন্নুর কম্পিউটার, খোঁপা ভরে আছে তারার ধুলোয়, জঙ্গলে কাটুল, মুজবত পাহাড়ে হাওয়া দিয়েছে। গদ্যের বই ‘জীবনের অন্যান্য ও কবিতা’ এবং ‘ভ্রমণাধিক ভ্রমর’। ১৯৬৯ সালে কৃত্তিবাস পুরস্কার, ১৯৯৫ সালে আনন্দ পুরস্কার এবং ২০১৪ সালে রবীন্দ্র স্মৃতি পুরস্কার, নতুন গতি পুরস্কার পেয়েছেন। ২০০২ সালে তিনি জাতীয় কবি নির্বাচিত হন।

0 review for কবিতা সমগ্র

Add a review

Your rating