সকল বই

কঙ্কাল ঘর

কঙ্কাল ঘর

Author: মোশতাক আহমেদ
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳200.00 ৳ 168.00 (16.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN984 70120 0597 2
Edition2017 Jan 02
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category সায়েন্স ফিকশন-থ্রিলার-অ্যাডভেঞ্চার
Return Policy

7 Days Happy Return

বন্ধু রাশেদের মামাবাড়িতে বেড়াতে এসে দারুণ এক রহস্যের সন্ধান পায় লেলিন।  মৃত এক ব্যক্তির লাশ কবর থেকে উত্তোলন করতে গিয়ে দেখে লাশের কোনো হাড় নেই।  খোঁজ নিয়ে জানতে পারে এরকম ঘটনা আরও ঘটেছে।  রহস্যের গভীরে প্রবেশ করতে গিয়ে নিজেই বুঝতে পারে না কী ভয়ংকর বেড়াজালে জড়িয়ে যাচ্ছে সে।  একসময় কঙ্কাল ঘরের মধ্যে আটকা পড়ে যায় বিভীষিকাময় জীবননাশী ড্রামে।  মুক্তির জন্য মরিয়া হয়ে ওঠে তখন। কিন্তু কে সাহায্য করবে তাকে? শিশির যে জানে না তার অবস্থান। অবশেষে সে অনুমান করতে পারে মৃত্যু আসন্ন।  কারণ ড্রামের পানি গরম হতে শুরু করেছে।  কিছুক্ষণের মধ্যে পানির বাষ্প তার শরীরে প্রবেশ করবে।  প্রথমে গলে যাবে চোখ, তারপর ঠোঁট, শেষে চামড়া আর মাংস।  ভয়ংকর যন্ত্রণাময় হবে তার মৃত্যু।  অবশেষে তার শরীরেও কোনো হাড় থাকবে না।  কারণ মৃত্যুর পর হাড় থেকে মাংসগুলো আলাদা করবে ভয়ংকর এক চক্র।  তারপর শুধু তার মাংসকে মাটি দেয়া হবে।  কেউ জানতে পারবে না কী নির্মমভাবে তার মৃত্যু হয়েছে।  শুধু যে তার তা নয়, আরও অনেককে এভাবে মাটি দিয়েছে ভয়ংকর এই চক্র।  শেষ পর্যন্ত কী মুক্তি পেয়েছিল লেলিন? আর কী পরিণতি হয়েছিল ভয়ংকর চক্রটির?

Authors:
মোশতাক আহমেদ

জন্ম ৩০ ডিসেম্বর ১৯৭৫, জেলা ফরিদপুর।  তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে এম ফার্ম ডিগ্রি অর্জন করেছেন।  পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ এবং ইংল্যান্ডের লেস্টার ইউনিভার্সিটি থেকে ক্রিমিনোলজিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।  বর্তমানে তিনি একজন চাকরিজীবী। 
তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে-
সায়েন্স ফিকশন : রোবটিজম, ক্লিটি ভাইরাস, নিহির ভালোবাসা, লাল শৈবাল, গিপিলিয়া, বায়োবোট নিওক্স, পাইথিন, লাল গ্রহের লাল প্রাণী, দ্বিতীয় পৃথিবী, ক্রিকি, ক্রি, লিলিপুটের গ্রহে, পৃথিবীতে লিলিপুটেরা, লিলিপুটদের ফিরে যাওয়া, রোবো, নিকি, অণুমানব, সবুজমানব, লালমানব, রোবটের পৃথিবী, প্রজেক্ট ইক্টোপাস, গিগো, রিরি, প্রজেক্ট হাইপার গিটো।
সায়েন্স ফিকশন সিরিজ : রিবিট, কালোমানুষ, রিবিট এবং ওরা, রিবিটের দুঃখ, শান্তিতে রিবিট, হিমালয়ে রিবিট।
ভৌতিক : অতৃপ্ত আত্মা, প্রেতাত্মা, আত্মা, রক্ততৃষ্ণা, অভিশপ্ত আত্মা, রক্ত পিপাসা, উলু পিশাচের আত্মা, অশুভ আত্মা।
গোয়েন্দা এবং কিশোর অ্যাডভেঞ্চার : লাল গ্যাং, নীল মৃত্যু, ববির ভ্রমণ, জমিদারের গুপ্তধন, হারানো মুকুট। 
প্যারাসাইকোলজি : মায়াবী জোছনার বসন্তে, জোছনা রাতের জোনাকি, মন ভাঙা পরী, নীল জোছনার জীবন, বৃষ্টি ভেজা জোছনা।
ভ্রমণ উপন্যাস : বসন্ত বর্ষার দিগন্ত।
স্মৃতিকথা : এক ঝলক কিংবদন্তী হুমায়ূন আহমেদ।
মুক্তিযুদ্ধ : নক্ষত্রের রাজারবাগ, মুক্তিযোদ্ধা রতন।  ‘জকি’ তাঁর জীবনধর্মী বহুল প্রশংসিত উপন্যাস। 
পুরস্কার : ‘নক্ষত্রের রাজারবাগ’ গ্রন্থের জন্য এইচএসবিসি কালি ও কলম সাহিত্য পুরস্কার ২০১২।

0 review for কঙ্কাল ঘর

Add a review

Your rating