সকল বই

এখানে প্রাণের স্রোত

এখানে প্রাণের স্রোত

Author: জসিম মল্লিক
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳400.00 ৳ 336.00 (16.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN984 70120 0465 4
Edition01 Feb, 2016
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category জীবনী
Return Policy

7 Days Happy Return

স্মৃতির নির্জনতা জসিম মল্লিকের স্মৃতিকথামূলক  গ্রন্থ।  এই লেখাগুলোতে উত্তর আমেরিকার মানুষের জীবন, তাদের সুখ দুখ, আনন্দ বেদনার গল্পই শুধু নয় লেখকের শৈশব কৈশোর এবং বেড়ে ওঠা জীবনের গল্প ও সংগ্রামের কথা বিধৃত হয়েছে।  গ্রন্থভুক্ত লেখাগুলোতে নানা স্বপ্ন ও স্বপ্নভঙ্গের যন্ত্রণার গল্প যেমন আছে তেমনি অনেক প্রাপ্তির কথাও বিধৃত হয়েছে।  গ্রন্থের সব লেখাই ইতিমধ্যে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং প্রচুর পাঠকপ্রিয়তা পেয়েছে।  এসব লেখা থেকে  বাছাই করে প্রায় ৮৮টি লেখা সন্নিবেশিত করা হয়েছে এখানে প্রাণের স্রোত গ্রন্থে।  গ্রন্থের লেখক  তার স্বভাবসুলভ সরলতা আর চমৎকার ভাষাশৈলীর মাধ্যমে অকপট বর্ণনা করেছেন জীবনের যাবতীয় সত্য গল্প আর বিচিত্র সব অভিজ্ঞতার কথা।  যেখানে ফুটে উঠেছে কিভাবে লেখক প্রকৃতির বদান্যতায় নানা প্রতিকূলতাকে অতিক্রম করেছেন।  তার লেখায় স্পষ্টতা আছে, সরলতা আছে কিন্তু কোনো বাহুল্য নেই।  কোনো কিছু রাখঢাক না করেই অনেক সত্য তিনি বর্ণনা করেছেন অকপটে।  মা নিয়ে অনেকগুলো হৃদয়স্পর্শী লেখা রয়েছে গ্রন্থে।  আছে অনেক মানুষের স্মৃতিকথা এবং ভ্রমণকাহিনি।  অপরূপ সৌন্দর্য্যমণ্ডিত নায়াগ্রা ফলস ও কানাডায় চাকরি পাওয়া নিয়ে লেখা আছে গ্রন্থে।  এছাড়া চিরচেনা মানুষদের বিচিত্র সব গল্প ফুটিয়ে তুলেছেন আশ্চর্য মুন্সিয়ানার সাথে।  কয়েকটি লেখা আছে যা প্রকাশিত হয়েছিল ওয়ান ইলেভেনের পর।  সময়ের প্রেক্ষাপটে সেই লেখাগুলো যথেষ্ট কার্যকরী ছিল।  বক্ষ্যমাণ গ্রন্থে তার কয়েকটি লেখা সন্নিবেশিত হলো।

Authors:
জসিম মল্লিক

জসিম মল্লিক।  জন্ম বরিশাল শহরে।  ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।  কলেজ জীবন থেকেই তাঁর লেখালেখির শুরু এবং দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও সাপ্তাহিক-এ নিয়মিত লিখছেন।  ১৯৮৪ সালে শাহাদত চৌধুরী সম্পাদিত তৎকালীন সাপ্তাহিক বিচিত্রায় যোগদান করেন।  এরপর সাপ্তাহিক বিচিত্রার আকস্মিক বিলুপ্তির পর ১৯৯৮ সালে মিডিয়া ওয়ার্ল্ড পাবলিকেশন প্রকাশিত সাপ্তাহিক ২০০০-এ যোগ দেন।  দীর্ঘ তিন দশকের সাংবাদিকতা জীবনে তাঁর অভিজ্ঞতা বিপুল ও বিশাল।  এই বিশাল অভিজ্ঞতার উপাদান নিয়েই তিনি নির্মাণ করেছেন অসংখ্য গল্প  উপন্যাস এবং সমাজ সচেতনতামূলক বিভিন্ন লেখা।  তুলে এনেছেন জীবনের চরম সত্য আর বাস্তবতাকে।  তাঁর সপ্রতিভ, ঋজু, সংহত, সংবেদী ভাষা আর বিষয় বৈচিত্র্যের স্বকীয়তা ও নিজস্বতা বরাবরই লক্ষ্যযোগ্য।  সাধারণত তিনি সামাজিক এবং সম্পর্কের বিষয়গুলো নিয়ে লিখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।  মানুষের সম্পর্কের যে মনোজাগতিক বিষয় আছে সেটাকে তিনি অনুপুঙ্খভাবে তুলে আনেন তাঁর লেখায়।  এছাড়া প্রকৃতি এবং নদী তাঁর লেখার বেশিরভাগ জুড়ে থাকে।  ছিলেন জাতীয় প্রেসক্লাবের সদস্য ও বাংলাদেশ জনসংযোগ সমিতির শিক্ষা ও গবেষণা সম্পাদক।  বর্তমানে কানাডার নাগরিক এবং টরন্টো থেকে প্রকাশিত সাপ্তাহিক ভোরের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক এবং এনটিভির কানাডা প্রতিনিধি।  বাংলাদেশের জনপ্রিয় সাপ্তাহিক ২০০০ ও আনন্দধারার বিশেষ প্রতিনিধি ছিলেন।  এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশের পত্রিকায় লিখে চলেছেন বিরামহীন।

0 review for এখানে প্রাণের স্রোত

Add a review

Your rating