সকল বই

একাত্তরে পথে প্রান্তরে

একাত্তরে পথে প্রান্তরে

Author: শেখর কুমার স্যানাল
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳250.00 ৳ 210.00 (16.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN984 70120 0704 4
Edition01 Feb, 2018
Pages152
Reading Level General Reading, Learner
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category ইতিহাস-ঐতিহ্য মুক্তিযুদ্ধ কর্নারের বই,
Return Policy

7 Days Happy Return

লেখক একজন অরাজনৈতিক শিক্ষা ও সংস্কৃতিকর্মী।  জন্ম পরাধীন ব্রিটিশ ভারতের ক্রান্তিলগ্নে, শিক্ষালাভ এবং অধ্যাপনার সূচনাপর্ব পূর্ব পাকিস্তানের অবরুদ্ধ পরিবেশে।  শিক্ষকতা-জীবনের সিংহভাগ স্বাধীনউত্তর বাংলাদেশে।  অবসর জীবন অতিবাহিত করেছেন দেশে এবং বিদেশে।  বাংলাদেশের রাহুমুক্তির ক্রমউত্তরণ- ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রাম প্রত্যক্ষ করেছেন অত্যন্ত অন্তরঙ্গভাবে নির্মোহ দৃষ্টিতে।  একাত্তরের নয়টি মাস কয়েকটি নাবালক ভাইবোন ও শিশুপুত্র সমন্বিত বৃহৎ এক পরিবারের গুরুদায়িত্ব মাথায় জীবনের কঠিনতম সময় অতিক্রম করেছেন গ্রামবাংলার পথে প্রান্তরে এবং ভারতে পরবাসে।  লেখক নিজেই লিখেছেন, ‘আমার এ কথামালা মুক্তিযুদ্ধের ইতিহাস নয়, স্মরণকালের চরমতম দুর্যোগে এক বাস্তুচ্যুত শরণার্থী পরিবারে শঙ্কা-হতাশা আর আশা-নিরাশায় দোলাচলের কাহিনি।’
লেখকের স্মৃতিচারণ পাঠককে নিয়ে যাবে বাঙালির দূরস্মৃত ইতিহাসের গৌরবতম এবং বিষাদতম অধ্যায়ে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে।

Authors:
শেখর কুমার স্যানাল

শেখর কুমার স্যানালের জন্ম ১৯৪২ সালের ১০ এপ্রিল নাটোরে।  একটি শিক্ষিত পরিবারের বলয়ে বেড়ে উঠেছেন তিনি।  তার প্রয়াত পিতামহ দীর্ঘ ৩৩ বছর মহারাজা জগদিন্দ্রনাথ হাই স্কুলের প্রধান শিক্ষক এবং তিনি ছিলেন একজন গ্রাজুয়েট।  শেখর সান্যাল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আই কম ও এম কম উভয় পরীক্ষাই প্রথম স্থান লাভ করেন।  ১৯৬৪ সাল থেকে তিনি শিক্ষকতা পেশায় জড়িয়ে পড়েন।  ১৯৮৮ সালে লাভ করেন শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে জাতীয় পুরস্কার।  এছাড়াও এযাবৎ তিনি অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন।
তিনি বেশ কয়েকটি দেশ ভ্রমণ করেছেন সেখান থেকে পেয়েছেন রঙিন অভিজ্ঞতা।  ব্যক্তিজীবনে তিনি তিন পুত্র ও এক কন্যার পিতা।  স্ত্রী সেবা সান্যাল একজন অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার।  পুত্র-কন্যা সবাই স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত।  ২০০০ সালে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ থেকে তিনি অবসর গ্রহণ করেন।

0 review for একাত্তরে পথে প্রান্তরে

Add a review

Your rating