সকল বই

ইতিহাস পাঠ ১১

ইতিহাস পাঠ ১১

Author: মুনতাসীর মামুন
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳350.00 ৳ 294.00 (16.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN9789845101806
Edition2021 March 01
Pages223
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category ইতিহাস-ঐতিহ্য
Return Policy

7 Days Happy Return

ইতিহাসের জগৎ বদলে গেছে। আমাদের এখানে যাঁরা ইতিহাসচর্চা করেন বিভিন্ন পর্যায়ে তাঁরা গৎবাঁধা রীতিতে চর্চা করেন, বিষয়বৈচিত্র্য প্রায় নেই, জগৎটাও সীমাবদ্ধ। সারা জগৎ যে এখন ইতিহাসের বিষয় সেটি মননে নিলে বিষয়বৈচিত্র্য যেমন আসবে তেমনি ইতিহাসচর্চা ও গবেষণায়ও নতুন মাত্রা আসবে। সম্পাদক লিখেছেন, “এ বিষয়টি চিন্তায় রেখেই ইতিহাস পাঠ সংকলিত করতে চেয়েছি। কত কিছু যে গবেষণার বিষয় হতে পারে তাও গবেষকরা অনুধাবন করবেন, জানবেন পদ্ধতিগত বিষয়। এতে ইতিহাসচর্চা বেগবান হবে।” গত তিন-চার দশকে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে বাংলা ভাষায় প্রকাশিত প্রবন্ধাবলি নিয়েই এই সংকলন। কয়েক খণ্ডে এটি প্রকাশিত হবে।
ইতিপূর্বে প্রকাশিত দশটি খণ্ড থেকে বর্তমান খণ্ডটি আলাদা। গত ১০টি খণ্ড ছিল বিষয়ভিত্তিক। একাদশ খণ্ডের বৈশিষ্ট্য বৈচিত্র্য। এ খণ্ডের প্রবন্ধগুলোতে মহাত্মা গান্ধী থেকে বাংলাদেশের ফুটবল, বাংলাদেশের গণআন্দোলনের স্লোগান থেকে বাংলাদেশের প্রতি পাকিস্তানিদের মনোভাব আলোচিত হয়েছে। বর্তমান খণ্ডে সংকলিত ছয়টি প্রবন্ধ লিখেছেন-অরুণ দাশগুপ্ত, মুনতাসীর মামুন, কৌশিক বন্দ্যোপাধ্যায়, সিদ্দিকুর রহমান ও চৌধুরী শহীদ কাদের। 

Authors:
মুনতাসীর মামুন

মুনতাসীর মামুন এখন বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক, সুপরিচিত লেখক এবং জনপ্রিয় রাজনৈতিক ভাষ্যকার।  তাঁর গবেষণার বিষয়, উনিশ শতকের পূর্ববঙ্গের সমাজ সংস্কৃতি, বিশ শতকের বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, মুক্তিযুদ্ধ ও ঢাকা শহর।  এক সময় পরিচিত ছিলেন ছোট গল্পকার হিসেবে।  লিখেছেন কিশোরদের জন্য, করেছেন অনুবাদ, বিভিন্ন বিষয়ে প্রবন্ধ লিখেছেন অজস্র।  গবেষণা ও সাহিত্যবিষয়ক (সম্পাদনাসহ) তাঁর গ্রন্থের সংখ্যা দুশোরও বেশি।  ড. মামুন শুধু সাহিত্য নয়, ছাত্রজীবন থেকে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক আন্দোলনে জড়িত ছিলেন এবং আছেন।  মানবতাবিরোধী অপরাধ বিচারে তাঁর ভূমিকা অবদিত। 
সমসাময়িককালে মুনতাসীর মামুনের মতো পাঠকনন্দিত লেখক কম।  গবেষণা ও সাহিত্যকর্মের জন্য তিনি অনেক পুরস্কার পেয়েছেন যার মধ্যে উল্লেখ্য একুশে পুরস্কার (২০১১), বাংলা একাডেমি পুরস্কার (১৯৯৩) এবং প্রেসিডেন্ট পুরস্কার (১৯৬৩)।
বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ ইতিহাস সম্মিলনী, গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্ট এবং মুনতাসীর মামুন-ফাতেমা ট্রাস্টের সভাপতি।

0 review for ইতিহাস পাঠ ১১

Add a review

Your rating