সকল বই

আমার একজন প্রেমিকা ছিল

আমার একজন প্রেমিকা ছিল

Author: আকিদুল ইসলাম
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳120.00 ৳ 98.40 (18.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher আগামী প্রকাশনী
ISBN978 984 04 2215 9
Edition2019, February
Pages48
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Dimension5.5×8.5
Category সমকালীন উপন্যাস উপন্যাস
Return Policy

7 Days Happy Return

সূর্য নামের এক বাংলাদেশি সাংবাদিকের সঙ্গে পরিচয় হয় থাই সাংবাদিক আব্রাচন ইভার।তারপর বন্ধুত্ব এবং গভীর প্রেম । মনের চৌকাঠ পেরিয়ে তারা পৌছে যায় শারীরিক মগ্নতার নান্দনিক উঠানে । আজন্ম একসঙ্গে থাকার পাণ্ডুলিপিও লিখতে থাকে তারা। কিন্তু সেই পাণ্ডুলিপির শেষ পৃষ্ঠা লেখার আগেই সূর্য থাইল্যান্ড ছেড়ে চলে যায় অস্ট্রেলিয়ায়। অভিমানী ইভা ফিরে আসে নিজের কাছে, নিজের ভেতরে । পাঁচ বছর পর সূর্য ফেরে তার প্রেমিকার কাছে, তার ইভার কাছে । ততদিনে ইভার ভেতরে অভিমানের মেঘ। জমেছে । সূর্য’র প্রতি তার মগ্নতা, তার আস্থা সে তুলে নিয়েছে । সূর্য ইভাকে ফিরে পেতে চায় তার ভালোবাসার কাছে ।

লেখক আকিদুল ইসলাম দুজন ভিন্ন ভাষা ও সংস্কৃতির প্রেমিক-প্রেমিকার কাছে আসার গল্পটি যেমন শৈল্পিক রোমান্টিকতায় বর্ণনা করেছেন তেমনি তাদের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বটিও তুলে এনেছেন সৌন্দর্য সুন্দর করে ।

আকিদুল ইসলামের গল্প বলার ভঙ্গিটি একেবারেই তার নিজস্ব । এজন্যই গত দুই দশক ধরে তিনি বাংলা সাহিত্যের পাঠকদের কাছে সমাদৃত। ‘আমার একজন প্রেমিকা ছিল’ উপন্যাসটি পড়তে গিয়ে এ নায়ক সূর্যর ভেতরে পাঠকরা লেখক আকিদুল ইসলামকেই খুঁজে পাবেন । লেখক উপন্যাসে যেন তার জীবনের উপখ্যানটিই শুনিয়েছেন তার পাঠকদের ।

Authors:
আকিদুল ইসলাম

রাজবাড়ির পাংশায় ১৯৬৩ সালের ১৩ অক্টোবর জন্ম। প্রায় দুই দশক ধরে অস্ট্রেলিয়া প্রবাসী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে পড়ালেখার সময়েই সম্পাদকীয় বিভাগে কাজ করেছেন দেশের প্রথম বিনােদন পাক্ষিক ‘তারকালােকে' সহকারী সম্পাদক ছিলেন মাসিক নিপূণ’ পত্রিকার । প্রবাস থেকে নিয়মিত কলাম লিখছেন দেশের শীর্ষস্থানীয় প্রায় সকল দৈনিকে । আকিদুল ইসলামের প্রকাশিত গ্রন্থের মধ্যে উল্লেখযােগ্য ব্যংককে প্রতিদিন, যেখানেই পা রাখি বধ্যভূমি, শেকলে বাঁধা কফিন, করতলে পােড়া মাটির ঘ্রাণ, দোজখে নর্তকী রাত, আমার দুঃখভারাক্রান্ত স্ত্রী এবং নিদ্রাহীন প্রেমিকাগণ, আমি এখন কোথাও নেই, গল্পগুলাে ব্যক্তিগত নয় । আকিদুল ইসলামের উল্লেখযােগ্য টেলিভিশন নাটকনায়িকা ও বংশীবাদক, একটি ক্যামেরার আত্মকাহিনী, বৃষ্টি ও বিবিধ সঙ্গীত, রূপকথার বেহালা, বৃক্ষ অথবা জলের কাব্য, তাহার নাম শকুন্তলা, একজন অপেক্ষায় আছে, কেউ একা, গল্পটি আংশিক সত্য, তােমাকে দিলাম একটি দুপুর, অথবা একটি খুনের গল্প, কোন আলাে লাগলাে চোখে, তােমার জন্য অশ্রুবিন্দু, তবুও এ গল্পের নায়ক পার্থ, এবং কতিপয় আততায়ী, শারমিনের ব্যক্তিগত গল্প, ঘুমিয়ে পড়েছে মধ্যরাত, দূরের বাড়ি কাছের মানুষ । তিনি গান লিখেছেন সিনেমার জন্য । নাটকের জন্য তার লেখা গানের একটি এ্যালবাম আছে-যৈবতী কইন্যা । অস্ট্রেলিয়ার প্রথম অনলাইন বাংলা পত্রিকা ‘বাসভূমি’র সম্পাদক তিনি। বর্তমানে আকিদুল ইসলামের উদ্যোগে সম্প্রচার শুরু হয়েছে অস্ট্রেলিয়ার প্রথম বাংলা টেলিভিমন চ্যানেল বাসভূমি’।

0 review for আমার একজন প্রেমিকা ছিল

Add a review

Your rating