সকল বই

স্বৈরাচারের দশ বছর

স্বৈরাচারের দশ বছর

Author: আতাউর রহমান খান
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳550.00 ৳ 467.50 (15.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher প্রথমা প্রকাশন
ISBN9789848765456
Edition2020, 1st Published
Pages310
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category প্রবন্ধ-গবেষণা
Return Policy

7 Days Happy Return

১৯৫৮ সালের ৭ অক্টোবর পর্যন্ত আতাউর রহমান খান তৎকালীন পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। তারপরই দেশে সামরিক শাসন জারি ও আইয়ুবি স্বৈরশাসন কায়েম হয়। চলে একটানা প্রায় দশ বছর। সামরিক শাসনের অবসান ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৬২ সালে একটি সর্বদলীয় রাজনৈতিক জোট ‘এনডিএফ’ গঠিত হয়। ছাত্ররাও এ সময় রাজপথে নেমে আসে। ছাত্রদের আন্দোলনের মুখে সরকার শিক্ষানীতি বাতিল ও সোহরাওয়ার্দীকে মুক্তি দিতে বাধ্য হয়। ১৯৬৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী দলগুলো ফাতেমা জিন্নাহকে প্রার্থী করে সারা দেশে প্রচার চালায়। কিন্তু আইয়ুব ছলে-বলে-কৌশলে নির্বাচনী ফলাফলকে নিজের পক্ষে নিয়ে যান। একদিকে উন্নয়নের নামে বৈষম্য বৃদ্ধি, অন্যদিকে ১৯৬৫ সালের পাকিস্তান-ভারত যুদ্ধে পূর্ব বাংলার অরক্ষিত অবস্থা বাঙালিদের মনে স্বায়ত্তশাসনের জন্য আকাঙ্ক্ষা তীব্রতর করে তোলে। সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা শুরু করে সে আকাঙ্ক্ষাকে পিষে মারতে চায়, কিন্তু সফল হয় না। ছাত্রদের নেতৃত্বে সৃষ্ট ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মুখে শেষ পর্যন্ত আইয়ুব খানকে বিদায় নিতে হয়। ক্ষমতা যায় আরেক সেনাশাসক ইয়াহিয়া খানের হাতে। আতাউর রহমান খানের স্বৈরাচারের দশ বছর বইটি আমাদের ইতিহাসের সেই স্বৈরাচার-পীড়িত দুঃসহ কালটিরই বিবরণী, লেখকের সরস অন্তরঙ্গ বর্ণনা যাকে সুখপাঠ্য করে তুলেছে।

Authors:
আতাউর রহমান খান

রাজনীতিক, আইনজ্ঞ ও লেখক। জন্ম ১৯০৭ সালের ১ জুলাই, ঢাকা জেলার ধামরাই উপজেলাধীন বালিয়া গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও বিএল ডিগ্রি লাভ করে ১৯৩৭ সালে আইন ব্যবসায় যোগ দেন। ১৯৪৪ সালে মুনসেফ পদ থেকে পদত্যাগ ও মুসলিম লীগে যোগদান। ১৯৪৯ সালে আওয়ামী মুসলিম লীগ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। ভাষা আন্দোলনেও অংশ নেন। ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় বেসামরিক সরবরাহ মন্ত্রী এবং পরে ১৯৫৬ সালে আওয়ামী লীগ কোয়ালিশন সরকারের মুখ্যমন্ত্রী হন। ১৯৫৮ সালে সামরিক শাসন জারির আগ পর্যন্ত ওই পদে বহাল ছিলেন। পরবর্তীকালে পাকিস্তান ও বাংলাদেশ আমলে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দেন। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ: স্বৈরাচারের দশ বছর, অবরুদ্ধ নয় মাস ও প্রধানমন্ত্রিত্বের নয় মাস। মৃত্যু: ৭ ডিসেম্বর, ১৯৯১।

0 review for স্বৈরাচারের দশ বছর

Add a review

Your rating