সকল বই

আমাদের দুবাইওয়ালা

আমাদের দুবাইওয়ালা

Author: এস এম রানা
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳500.00 ৳ 420.00 (16.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN984 70120 0349 7
Edition2015 Jan 02
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category চলচিত্র-নাটক-সংগীত
Return Policy

7 Days Happy Return

এস এম রানা নবীন-লেখক।  আমাদের দুবাইওয়ালা তাঁর প্রথম বই।  নাম থেকেই বোঝা যায় দুবাইয়ে প্রবাসরত বাঙালিদের নিয়ে তিনি বইটি লিখেছেন। 
দুবাইকে বলা হয় সোনার শহর।  পৃথিবীর ধনী শহরগুলোর একটি হচ্ছে দুবাই।  আজ থেকে বছর ত্রিশেক আগে বাঙালি যুবকদের মধ্যে দুবাই যাওয়া ছিল বিশাল স্বপ্ন।  তাঁদের ধারণা ছিল কোনো রকমে একবার দুবাই পৌঁছাতে পারলেই জীবন বদলে যাবে।  দারিদ্র্য ঘুচিয়ে সচ্ছল হবে নিজের জীবন।  তখন থেকেই দুবাই যাওয়ার হিড়িক পড়ে। যে স্বপ্ন নিয়ে সেখানে যায় আমাদের মানুষগুলো, অনেকেরই সেই স্বপ্ন পূরণ হয় আবার অনেকেরই হয় না। তাদের স্বপ্ন থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। তার পরও দুবাই যাওয়ার স্বপ্ন কমেনি আজও।  এখনো সেই সোনার দেশে যাওয়ার স্বপ্ন লালন করেন অনেকে।
এস এম রানা তাঁর আমাদের দুবাইওয়ালা বইতে এসব মানুষের কথাই লিখেছেন।  একটানা অনেকদিন দুবাইয়ে থেকে, সেখানকার বাঙালিদের সঙ্গে মেলামেশা করে, মানুষগুলোর দুঃখ-বেদনা এবং আনন্দ অনুধাবন করে লিখেছেন এই বই। 
প্রবাসজীবনের বহু কিছু উঠে এসেছে তাঁর বইতে।  লেখাগুলো কালের কণ্ঠের ‘দ্বিতীয় রাজধানী’ পাতায় ছাপা হয়েছে।  দ্বিতীয় রাজধানী বলতে আমরা চট্টগ্রামকে বুঝি।  রানার বইতে দুবাইপ্রবাসী চট্টগ্রামের মানুষদের কথাই বেশি উঠে এসেছে।  আশা করি এই বই পাঠকের ভালো লাগবে।

ইমদাদুল হক মিলন

Authors:
এস এম রানা

এস এম রানা
জন্ম : ১৯৮০ সালের ১৪ আগস্ট।  চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া গ্রামে।  বাবা মরহুম আলহাজ শফিকুর রহমান ও মা মায়মুনা খাতুনের দ্বিতীয় সন্তান তিনি। 
কলেজজীবন থেকে তাঁর সাংবাদিকতা শুরু।  ২০০১-২০০৯ পর্যন্ত দৈনিক প্রথম আলো’র সাতকানিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্বপালন করেন।  ২০০৮ সালে দৈনিক প্রথম আলো’র ‘সেরা সাংবাদিক পুরস্কার’ পান।  ২০১০ সালের ১ জানুয়ারি থেকে দৈনিক কালের কণ্ঠ’র চট্টগ্রাম ব্যুরোতে স্টাফ রিপোর্টার পদে কর্মরত আছেন।  ২০১৪ সালে কালের কণ্ঠ’র ‘সেরা প্রতিবেদক’ মনোনীত হন। 
তাঁর সহধর্মিণী শিক্ষিকা আফরোজা বেগম রুমি এবং দুই সন্তান এস এম নাঈমুর রহমান রাফী ও এস এম নূর এ রহমান সাফী। 
লেখালেখির শুরুতে তাঁর একাধিক ফিচার চট্টগ্রামের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়।  তিনি গল্প-কবিতাও লিখেন।  তাঁর বেশকিছু ভ্রমণকাহিনি, ছোটগল্প ও কবিতা দেশ-বিদেশের বিভিন্ন ম্যাগাজিনসহ পত্র-পত্রিকা ও সাময়িকীতে ছাপা হয়।  এছাড়া একটি দৈনিকে ধারাবাহিকভাবে প্রকাশিত ‘সমর্পিত’ নামের উপন্যাস পাঠকমহলে বেশ সমাদৃত হয়।  উপন্যাসটি প্রকাশের অপেক্ষায় আছে। 
প্রকাশিত গ্রন্থ : আমাদের দুবাইওয়ালা (২০১৫) 

0 review for আমাদের দুবাইওয়ালা

Add a review

Your rating