সকল বই

আমাদের জাতীয় বিষয়াবলি

আমাদের জাতীয় বিষয়াবলি

Author: হেলাল উদ্দিন
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳200.00 ৳ 168.00 (16.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN984 70120 0653 5
Edition2017 Feb 01
Pages144
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category সাধারণ জ্ঞান
Return Policy

7 Days Happy Return

বাংলাদেশের সকল মানুষের কাছে এ বইয়ের বিষয় খুবই পরিচিত।  আমাদের জাতীয় বিষয়াবলি একটি ভিন্নধর্মী গবেষণামূলক গ্রন্থ।  এ গ্রন্থের প্রতিটি বিষয় লেখক অত্যন্ত আকর্ষণীয় করে উপস্থাপন করেছেন।  মূলত বাংলাদেশের আবহমানকালের শিকড়সন্ধানী ইতিহাসের আলেখ্য এখানে বর্ণিত হয়েছে।  এ বইয়ের মৌলভিত্তিতে রয়েছে একটি জাতির শিকড়ের অনুসন্ধান।  গ্রন্থিত বিষয়গুলো জাতির জন্য যেমন জরুরি তেমনি বড় বেশি প্রাসঙ্গিক।  বহুকাল ধরেই এসব বিষয় বিভিন্ন গ্রন্থ ও পত্রপত্রিকায় বিক্ষিপ্তভাবে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।  সেসব ছড়িয়ে ছিটিয়ে থাকা বিষয়গুলো গ্রন্থভুক্ত হলো।  লেখক তার স্বভাবসুলভ সরলতায় প্রাঞ্জল শব্দ বুনে বাংলাদেশের ভেতরকার ছবি এঁকেছেন।  বাংলার অপরূপ সৌন্দর্যের ছবি ফুটে উঠেছে এ গ্রন্থের পাতায় পাতায়। লেখায় রয়েছে স্পষ্টতা- সেখানে কোনো বাহুল্য নেই। কেবল নির্দিষ্ট কোনো লেখক, গবেষক বা পাঠকের জন্য নয়, বইটি সবার জন্যই অবশ্যপাঠ্য।

Authors:
হেলাল উদ্দিন

হেলাল উদ্দিনের জন্ম ১৯৮৩ সালের ১ জানুয়ারি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের বাজিতপুর গ্রামে।  পিতা বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেক এবং মাতা হালিমা খাতুন গৃহিণী।  তিন ভাই ও চার বোনের মধ্যে তিনি ষষ্ঠ।  প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষে ২০০০ সালে উচ্চমাধ্যমিক সমাপ্ত করেন।  বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে তীব্র অনুরাগের ফলে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থেকে বাংলায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।  বর্তমানে তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) এম.ফিল গবেষণারত।  তার গবেষণার বিষয় ‘ঔপন্যাসিক সেলিনা হোসেন’।
বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন লালন থিয়েটার-এর প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।  এছাড়া সাহিত্য পত্রিকা সমালোচনা-র প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।  কবিতা লিখে সাহিত্যে হাতেখড়ি হলেও বর্তমানে গল্প, উপন্যাস, প্রবন্ধসহ বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন।
২০১০ সালে বেসরকারি সংস্থা ব্র্যাক-এর প্রকল্প GQAL-এর সহকারী গবেষক হিসেবে কর্মজীবন শুরু করেন।  বর্তমানে শিক্ষকতা পেশায় জড়িত।  স্ত্রী মেলিমা খাতুনকে নিয়ে তার সংসার।

0 review for আমাদের জাতীয় বিষয়াবলি

Add a review

Your rating