সকল বই

অন্য কলকাতা

অন্য কলকাতা

Author: বিশ্বনাথ জোয়ারদার
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 350.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9788177562989`
Pages176
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category গ্রন্থ
Return Policy

7 Days Happy Return

সেই কলকাতা আজ হারিয়ে গেছে। তখন সবে মাত্র জেগে উঠেছে একটি শহর। চতুর্দিকে ধুন্দুমার, নতুন জীবনের প্রাণপ্রবাহ। জীবনযাপন যেন গ্রামের মতো নিস্তরঙ্গ না-হয়। নাচে-গানে-সুরায় ভরিয়ে দাও। কবিগান, পাঁচালি, আড়াই, হাফ আখড়াই, বিদ্যাসুন্দর যাত্রা, টপ্পা, ঢপ, তরজা, খেউড়। এ ছাড়াও আরও নানা রসে বাঙালি তখন মজে উঠল। বাইনাচ, বেশ্যাসক্তি, মাহেশের স্নানযাত্রায় বাচ খেলে রাঁড় নিয়ে বেহদ্দ আমোদ, জেলেপাড়া-কাঁসারিপাড়ার সঙ, দুর্গাপুজোয় বাবুদের বল্গাহীন খরচ, বারোইয়ারি ঠাঁটবাট, বারবনিতাদের পেশাদারি রঙ্গমঞ্চে প্রবেশ। সেই পুরনো কলকাতার বুকে ঘটতে থাকল নানা ঘটনা। আর এ সবই হয়ে উঠল সেই নবজাতক শহরটির সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ। ‘রাঁড়ি বাড়ী জুড়ি গাড়ী মিছে কথার কি কেতা’-র সেই কলকাতায় ছিল বারাঙ্গনাদের দাপট। কেননা বাবুরা সব ‘ত্যাজে সতী গুণবতী, রতি মতি বারবণিতে।’ নিজে গোলপাতায় ছাওয়া কুটিরে থেকে রক্ষিতাকে পাকাবাড়ি করে দেওয়া ছিল তখন গৌরবের বিষয়। মূর্খ ধনাঢ্য ব্যক্তি আর মাতাল মোসাহেবদের সেসময় রমরমা। ভবানীচরণ, টেকচাঁদ ঠাকুর এবং স্বনামধন্য হুতোমের নক্‌শায় সেই পুরনো কলকাতার ছবি আগেই আমরা পেয়েছি। ‘অন্য কলকাতা’য় লেখক বহু উৎস থেকে পুরনো কলকাতাকে আরও বিচিত্র অনুষঙ্গে খুঁজে এনেছেন। সংহত পরিসরে চিত্রিত করেছেন সেদিনের বাবুগৌরবী সংস্কৃতির নানা রূপ।

Authors:
বিশ্বনাথ জোয়ারদার

বিশ্বনাথ জোয়ারদারের জন্ম ১৫ আগস্ট ১৯৪৪, উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়ায়।পড়াশুনা বঙ্গবাসী কলেজ এবং বালিগঞ্জ সায়েন্স কলেজে। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্বে পি.এইচ-ডি।বৃহত্তর কলকাতার বারবনিতা সমস্যা নিয়ে সমীক্ষাভিত্তিক এই গবেষণাপত্র পৃথিবীবিখ্যাত মার্কিন সমাজতত্ত্ববিদ অধ্যাপক কিংসলে ডেভিসের ভূয়সী প্রশংসা পেয়েছে। এ ছাড়া সমীক্ষাভিত্তিক গবেষণা করেছেন বিভিন্ন আদিবাসী, শ্রমজীবী মানুষ ও জনগোষ্ঠীর উপর। বৈচিত্র্যময় কর্মজীবনে লেখক কখনও ভারতীয় মানববিজ্ঞান সর্বেক্ষণে নৃতত্ত্ববিদ, কখনও আকাশবাণীতে রিসার্চ অফিসার, কখনও ভারত সরকারের একটি মন্ত্রকের ডেপুটি ডিরেক্টর। এ ছাড়া ভারত সরকারের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অতিথি-অধ্যাপকের কাজ করেছেন।‘প্রসটিটিউশন ইন হিস্টোরিক্যাল অ্যান্ড মডার্ন পারস্‌পেকটিভস্‌’, ‘প্রসটিটিউশন ইন নাইনটিন্‌থ অ্যান্ড আরলি টোয়েনটিয়েথ্‌ সেঞ্চুরি ক্যালকাটা’, ‘অ্যানথ্রোপোলজি ইন দি মেকিং : দি ইন্ডিয়ান এক্সপেরিয়েন্স’ ইত্যাদি গ্রন্থের লেখক শ্রীজোয়ারদার পেয়েছেন ‘হিউম্যান রাইটস মিলেনিয়াম অ্যাওয়ার্ড’।

0 review for অন্য কলকাতা

Add a review

Your rating