সকল বই

অনঘ

অনঘ

Author: দীপান্বিতা
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 350.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9789350404720
Pages188
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category উপন্যাস
Return Policy

7 Days Happy Return

আলোর রোশনাই আর তিলককামোদ রাগে সানাইয়ের সুরে যখন সারা কলকাতা শারদীয়া উৎসবে মেতে উঠেছে, তখনই এক আতঙ্ক পৃথা আর শুভ্রকে উড়িয়ে নিয়ে যায় মুম্বইতে। শহরের ব্যস্ত হাসপাতালে যাজকপ্রতিম ডা. ওয়াগ ও তাঁর সহকর্মীরা মারণ রোগের চিকিৎসায় মগ্ন। কর্কট আগমনের সংবাদে ভয় পায় না পৃথা। চারপাশের ক্যানসার-আক্রান্ত মানুষদের দেখে বলে ওঠে, ‘আমি তোমাদেরই লোক’। এই অসুখ জাতি-ধর্মের গণ্ডি পার করে সকলের একটাই পরিচয় তুলে ধরে। একসূত্রে বাঁধা পড়ে রাজশাহীর হাসিনা আর রাজস্থানের ব্যবসায়ী-পরিবারের গৃহবধূ। রোশনি অথবা মুম্বইয়ের ক্যাবারে নর্তকী সিম্মি। অসুরসংহারে কোথাও দেবীরা এক- বয়স্কা মঞ্জুদি, পরিণত অনন্যা বা অল্পবয়সি নিশা। আবার যুদ্ধটা নিজস্ব বলেই কত তফাত সদ্যবিবাহিতা শেলী আর টিনার, অনুভূতিতে কত পৃথক সোনালী ও সুরমার পরিবার। এরই মাঝে দুই অভিন্নহৃদয় বন্ধু জীবনের রসদ আহরণ করে, রচিত হয় এক উত্তরণ, এক অধরা মাধুরীর অনন্যসাধারণ সাফল্য আর প্রথিতযশা শিল্পী নির্বাণ সেনের শিকড়ের সন্ধান। রচিত হয় কখনও না- আঁকতে পারা এক ছবি, এক জীবনবোধ যাকে কোনও আঘাত স্পর্শ করতে পারে না। ইংল্যান্ডের লেক ডিস্ট্রিক্ট থেকে রাজশাহীর মাঠপুকুর— সব জায়গার নানা চরিত্র একটি যুদ্ধের অনেক আঙ্গিকের সন্ধান দেয়। জন্ম দেয় এক চিরায়ত বোধের। প্রত্যক্ষ অভিজ্ঞতাকে সম্বল করে রচিত দীপান্বিতার উপন্যাস অনঘ। এক মৃত্যুঞ্জয়ী অনুভব যেন প্রতিমুহূর্তে বলতে চায়, জীবন অবিনাশী।

Authors:
দীপান্বিতা

কলকাতায় সাবেকি সাবর্ণ রায়চৌধুরী পরিবারের পরিমণ্ডলে বেড়ে ওঠা দীপান্বিতার জন্ম, কর্ম, শিক্ষা সবই বেহালায়। ইতিহাসের স্নাতকোত্তর পাঠ শেষ করে বর্তমানে বেহালারই একটি সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ইতিহাসের শিক্ষিকা। অনুপ্রেরণা বাড়ির একান্নবর্তী পরিমণ্ডল, পিতা ঁকৃষ্ণদেব রায়চৌধুরী, মাতা অঞ্জলি রায়চৌধুরী, জ্যাঠামণি ঁসমর রায়চৌধুরী। স্বভাব-সন্ন্যাসী জ্যাঠামণির মধ্যে দীপান্বিতা প্রত্যক্ষ করেছেন এক অপরিসীম মানবিকতা। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, ভারতীয় শাস্ত্র, দর্শনের প্রতিনিয়ত অনুসন্ধানে মেতে থাকতেন মানুষটি। দীপান্বিতার মননে জ্যাঠামণির যাপিত জীবনের মন্ত্র। তাই জীবনে যখন আকস্মিকভাবে নেমে এল কর্কটরোগের অভিঘাত, তখন তিনি ভেঙে পড়েননি। উপন্যাস অনঘ তাঁর জীবনের সেই পর্যায়ের মন্থনজাত ফসল।

0 review for অনঘ

Add a review

Your rating