সকল বই

অঙ্কের ধাঁধা ধাঁধায় অঙ্ক

অঙ্কের ধাঁধা ধাঁধায় অঙ্ক

Author: মুনির হাসান
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳240.00 ৳ 204.00 (15.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher তাম্রলিপি
ISBN9847009601108
Pages190
Reading Level Admission Competitive Exam, Learner
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category
Return Policy

7 Days Happy Return

ধাঁধা নিয়ে মাথা ঘামাননি এমন লোক দুনিয়াতে বিরল। ধাঁধায় নানারকম ধারা রয়েছে। তবে, ধাঁধা জগতের এটি বড় অংশ গাণিতিক ধাঁধার। ধাঁধার সমাধানের মাধ্যমে মাথার নিউরনে নানা ধরনের উদ্দীপনা হয়। সে কারণে, অনেকেই গণিতের দক্ষতা বৃদ্ধির জন্য গাণিতিক ধাঁধার চর্চা করেন। ধাঁধা সংকলনের বেশিরভাগ লেখা সেই চিন্তাকে মাথায় রাখে। তবে, আনন্দের জন্য সেখানে নানা প্রসঙ্গ এসেছে, গল্পের ঢঙে। যারা নিজেদের গণিতের দক্ষতা বাড়াতে আর যুক্তির সৌধ নির্মাণে আগ্রহী তাদের জন্য এই সংকলন অনেক কাজে আসবে বলে আশা করা যায়।

Authors:
মুনির হাসান

মুনির হাসানের জন্ম চট্টগ্রামে। পড়ালেখাও সেখানেই— সেন্ট মেরিজ, মুসলিম এডুকেশন সোসাইটি, মুসলিম হাইস্কুল ও চট্টগ্রাম কলেজ। এরপর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। পাস করে দীর্ঘদিন সেখানেই কর্মজীবন— পরে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, বিশ্বব্যাংক ইত্যাদিতে কাজ করেছেন।
দৈনিক সংবাদের সাপ্তাহিক বিজ্ঞান ও প্রযুক্তির ফিচার পাতায় লেখালেখির মাধ্যমে সাহচর্য পেয়েছেন বিজ্ঞান-লেখক ও বিজ্ঞানকর্মী আ. মু. জহুরুল হক, আবদুল্লাহ আল-মুতী, শরফুদ্দিন এবং এ আর খানের। তাদের অনুপ্রেরণায় নিজেকে বিজ্ঞান জনপ্রিয়করণের কর্মী হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছেন। ১৯৯৫-৯৮ সালে ভোরের কাগজ এবং ১৯৯৮ সাল থেকে অদ্যাবধি দৈনিক প্রথম আলোয় বিজ্ঞান ও গণিতবিষয়ক ফিচার পাতার সম্পাদনা করছেন। কাজ করছেন গণিত নিয়ে— বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক। গণিতের পাশাপাশি বিজ্ঞান ও কম্পিউটার প্রোগ্রামিং প্রসারের জন্য কাজ করে যাচ্ছেন।
২০১১ সালে তার হাতেই সূচনা হয় ‘চাকরি খুঁজব না, চাকরি দেব’নামের প্ল্যাটফর্ম। ফেসবুকে একটি গ্রুপের মাধ্যমে শুরু হয়ে এখন এটি প্রায় ৭৮ হাজারের বেশি উদ্যোক্তা, হবু উদ্যোক্তা ও উদ্যোক্তা কর্মকাণ্ডের বিস্তৃত কর্মযোগের কেন্দ্র হয়ে উঠেছে। দেশে উদ্যোক্তাবান্ধব একটি ইকোসিস্টেম গড়ে তোলা এবং উদ্যোক্তাদের সহায়তা দেওয়ার জন্য কাজ করে চলেছেন নিরলস।
স্ত্রী সামিয়া আখ্‌তার, পুত্র ফারদীম রুবাই ও কন্যা ওয়ামিয়া বিদুষীকে নিয়ে মুনির হাসান ঢাকায় থাকেন।
আদর্শ থেকে প্রকাশিত গ্রন্থ
পড়ো পড়ো পড়ো
শরবতে বা জিমাত
গ্রোথ হ্যাকিং মার্কেটিং
 

0 review for অঙ্কের ধাঁধা ধাঁধায় অঙ্ক

Add a review

Your rating