সকল বই

অঘটন আজো ঘটে

অঘটন আজো ঘটে

Author: দিলীপকুমার রায়
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 481.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9788177563054
Pages184`
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category উপন্যাস
Return Policy

7 Days Happy Return

একটি গ্রন্থের আলোচনা প্রসঙ্গে দিলীপকুমার রায় লিখেছিলেন: ‘প্রত্যেক মানুষের জীবনেই একটা গোপন গ্রন্থি আছে, জীবন ভরে যার চারপাশে তার সুখ-দুঃখের পশরা সজ্জিত হতে থাকে। যার চারপাশে তার আলোছায়া আশানিরাশা অনুরাগবিরাগের লুকোচুরি খেলা চলতে থাকে, যে রহস্যগ্রন্থিকে ঘিরে তার জীবনের তপস্যা ও সাধনা মূর্ত হয়ে ওঠে। ’এ শুধু কথার কথা নয়। এই সত্য দিলীপকুমারের জীবনে বহুবার মূর্ত হয়ে উঠেছে। এই রহস্যময়তা তাঁর জীবনে একটা বড় অংশ অধিকার করে নিয়েছিল। ফলে, দিলীপকুমারের বেশিরভাগ রচনাই চরিত্রে মিস্টিক বা অধ্যাত্মভাববহ। আধুনিক জীবনের মধ্যেই অলৌকিক উপস্থিতির বিচিত্র অনুভবে তাঁর সাহিত্য সৃষ্টি স্পন্দিত। সেই কারণেই রচিত হল তাঁর অঘটনী কাহিনীমালার নানা সম্ভার। তিনি লিখলেন তাঁর জনপ্রিয়তম রমন্যাস ‘অঘটন আজো ঘটে’। হয়তো রহস্য অবিশ্বাসীর কাছে বিশ্বাসযোগ্য হয়নি কিন্তু এই বই দিলীপকুমারের জীবনের সত্যোচ্চারণ। একই সঙ্গে তা ‘শ্রদ্ধা বা ন্জিজ্ঞাসু’ মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে। অমল, শ্যামঠাকুর, কৃষ্ণদাস, মন্দিরা, সতী, আনন্দগিরি প্রভৃতি যেসব মানুষের কাহিনী শুনিয়েছে অসিত, তাদের জীবনে অঘটন খুলে দিয়েছে এক অতীন্দ্রিয় জগতের দরজা, জাগিয়ে তুলেছে বিস্ময়ের গভীর অনুভূতি। বাস্তববাদী কথাসাহিত্যের পাশে সত্যসন্ধিৎ সুঅলৌকিক কাহিনীর এমন বিচিত্র বিষয়-বিন্যাস, এই উপন্যাসটিকে রসোত্তীর্ণ ও স্বতন্ত্র করে তুলেছে।

Authors:
দিলীপকুমার রায়

দিলীপকুমার রায়-এর জন্ম ২২ জানুয়ারি ১৮৯৭। পিতামহ দেওয়ান কার্তিকেয়চন্দ্র রায়। পিতা প্রখ্যাত কবি-নাট্যকার-সুরকার-গীতিকার দ্বিজেন্দ্রলাল রায়। মাতা সুরবালা দেবী। পিতামাতার একমাত্র পুত্র। একটি মাত্র বোন— মায়া। মাত্র ছয় বছর বয়সে মাকে হারান। পিতা দ্বিজেন্দ্রলাল একই সঙ্গে মাতৃ-পিতৃস্নেহে তাঁকে বড় করে তোলেন। ষোলো বছর বয়স পর্যন্ত বাবার লালন, স্নেহ ও যত্ন গভীরভাবে পেয়েছেন। ম্যাট্রিকুলেশন পরীক্ষায় একুশতম স্থানাধিকারী। প্রেসিডেন্সি কলেজ থেকে অঙ্কে প্রথম শ্রেণীর অনার্সসহ উত্তীর্ণ হন ১৯১৮-য়। ১৯১৯-এ তিনি কেম্‌ব্রিজ বিশ্ববিদ্যালয়ে যান অঙ্কে ট্রাইপস হওয়ার জন্য। পরের বছর ট্রাইপস-এর প্রথম ভাগ এবং পাশ্চাত্যসঙ্গীতের বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হন। জার্মানি ও ইতালিতে যান গানে আরও পারদর্শী হতে। ফরাসি, জার্মান ও ইতালীয় ভাষা শিক্ষা করেন। সঙ্গীতের সূত্রে দিলীপকুমার ইয়োরোপে রোমাঁ রলাঁ, বার্ট্রান্ড রাসেল, হেরমেন হেস, জর্জ দুহামেল, ফালোপ মিলার প্রমুখ মনীষীদের সান্নিধ্যলাভ করে ১৯২২-এ দেশে ফিরে আসেন। এখানে তিনি এই সময় থেকে আবদুল করিম খাঁ, ফৈয়াজ খাঁ, পণ্ডিত ভাতখণ্ডে, হাফিজ আলি খাঁ প্রমুখের কাছে উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নেন। ১৯২৭-এ সঙ্গীত সম্বন্ধে বক্তৃতা দেওয়ার জন্য পুনরায় ইয়োরোপ যান। ১৯২৮-এ শ্রীঅরবিন্দর পণ্ডিচেরী আশ্রমে যোগ দেন। শ্রীঅরবিন্দের মহাপ্রয়াণের পর পণ্ডিচেরী আশ্রম ত্যাগ করেন। ভারত সরকার প্রেরিত সঙ্গীত মিশনে গিয়ে (১৯৫৩) তিনি ইয়োরোপের বহুদেশে, আমেরিকা যুক্তরাষ্ট্রে, জাপানে ও মিশরে সঙ্গীতের উপর ভাষণ দেন। দেশে ফিরে শিষ্যা ইন্দিরা দেবীকে নিয়ে পুনায় গড়ে তোলেন ‘শ্রীহরিকৃষ্ণ মন্দির’। নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন তাঁর অন্তরঙ্গ আবাল্য বন্ধু। জওহরলাল নেহরু এবং সমসাময়িক বহু কীর্তিমান ব্যক্তিত্বের সঙ্গে তাঁর নিবিড় সংযোগ ছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুরোধে সঙ্গীতের পাঠ্যসূচির জন্য রচনা করেন দুটি গ্রন্থ ‘গীতসাগর’ ও ‘সাঙ্গীতিকী’ (১৯৩৮)। তাঁর রেকর্ড করা গানের সংখ্যা প্রায় একশো। সংগীত-নাটক একাডেমির সদস্য নির্বাচিত হন ১৯৬৫-তে। রচিত গ্রন্থ: ভ্রাম্যমাণ, অঘটন আজো ঘটে, স্মৃতিচারণ, বহুবল্লভ, দ্বিচারিণী, তীর্থংকর, মধুমুরলী, ভিখারিণী, রাজকন্যা, উদাসী দ্বিজেন্দ্রলাল প্রভৃতি। মৃত্যু: ৬ জানুয়ারি ১৯৮০।

0 review for অঘটন আজো ঘটে

Add a review

Your rating